বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
শিরোনাম
হবিগঞ্জে ডেপুটি স্পিকার - ১৫-১৭ বছরের ময়লা চাইলেই সরানো সম্ভব না, সময় ও ধৈর্য প্রয়োজন ঠাকুরগাঁও-১ আসনে বিপুল ভোটে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল বিজয়ী ছাতকে ১০৪ গ্রাম পুলিশের মধ্যে বাইসাইকেল, পোশাক ও সরঞ্জাম বিতরণ ধর্মপাশায় মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় ৫ হাজার, অবৈধ প্রেসক্রিপশনে ২০ হাজার টাকা জরিমানা ধর্মপাশায় সরকারি মাদ্রাসা যেন ধান রাখার গোডাউন! ওসমানীনগরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি সিলেট ওসমানী হাসপাতালে সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ, আহত ২ দেশের পথে প্রধানমন্ত্রী আকবরের ফাঁসি দ্রুত কার্যকরের দাবি রায়হানের মায়ের শ্রীমঙ্গলে সাবানা বেগম হত্যা: ৪ জনের মৃত্যুদণ্ড, দুইজনের বিভিন্ন মেয়াদে সাজা
advertisement
সিলেট বিভাগ

কোম্পানীগঞ্জে কোটিপতি চোরাচাকারবারীদের মানি লন্ডারিং মামলায় আনার সিদ্ধান্ত

সিলেটের কোম্পানীগঞ্জে মাদক ও সীমান্ত চোরাচালান বন্ধে অভিযান জোরদারের পাশাপাশি চোরাচালানের মাধ্যমে রাতারাতি কোটিপতি হওয়া ব্যক্তিদের শনাক্ত করে মানি লন্ডারিং আইনে মামলার আওতায় আনার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়েছে।

একই সঙ্গে ধলাই সেতু রক্ষা, মহাসড়কে অবৈধভাবে ট্রাক পার্কিং বন্ধ এবং উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত তৎপরতা জোরদারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুর ১২টায় কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের সভাকক্ষে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় এসব বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত নেওয়া হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রবিন মিয়ার সভাপতিত্বে সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করা হয়।

সভায় সম্প্রতি স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত মাদক ও চোরাচালানসংক্রান্ত বিভিন্ন প্রতিবেদন এবং মাদক কারবারে পুলিশ ও রাজনৈতিক আশ্রয়-প্রশ্রয়ের অভিযোগের বিষয়টি তুলে ধরা হয়। এ সময় পুলিশের পক্ষ থেকে মাদক ব্যবসার মাধ্যমে অল্প সময়ে বিপুল সম্পদের মালিক হওয়া ব্যক্তিদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে মানি লন্ডারিং আইনে মামলা করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

সভায় মাদকবিরোধী অভিযান আরও জোরদার, ধলাই সেতু রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ, সীমান্তবর্তী এলাকায় চোরাচালান প্রতিরোধ, বিদ্যুতের লোডশেডিং পরিস্থিতি এবং কোম্পানীগঞ্জের বন্ধ ক্রাশার মিলে দ্রুত বিদ্যুৎ সংযোগ দেওয়ার বিষয়েও বিস্তারিত আলোচনা হয়।

সভায় সিদ্ধান্ত হয়, মাদক ও চোরাচালান প্রতিরোধে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আরও সক্রিয়ভাবে অভিযান পরিচালনা করবে। পাশাপাশি মহাসড়কে যত্রতত্র ট্রাক পার্কিংয়ের কারণে সৃষ্ট যানজট ও দুর্ঘটনার ঝুঁকি কমাতে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে উপজেলা প্রশাসন, পুলিশ, জনপ্রতিনিধি এবং সংশ্লিষ্ট সরকারি দপ্তরগুলোর মধ্যে সমন্বয় আরও জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়।

সভায় বক্তব্য দেন দুর্নীতি প্রতিরোধ কমিটি, কোম্পানীগঞ্জ উপজেলা শাখার সভাপতি অবসরপ্রাপ্ত শিক্ষক রফিকুল ইসলাম (ঠান্ডা স্যার), কোম্পানীগঞ্জ থানার এসআই সমীরণ চন্দ্র দাস, উপজেলা মৎস্য কর্মকর্তা ও তেলিখাল ইউনিয়নের প্রশাসক মো. আব্দুস শাকুর, সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর ডিজিএম প্রকৌশলী মো. আশিকুল ইসলাম, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা টিটু কুমার দে, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হাজী আব্দুল মনাফ, সিনিয়র সহসভাপতি শওকত আলী বাবুল, সাধারণ সম্পাদক আলী আকবর এবং কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি মঈন উদ্দিন মিলন।

এ ছাড়া উত্তর রণিখাই ইউপি চেয়ারম্যান মাস্টার ফয়জুর রহমান, পশ্চিম ইসলামপুর ইউপি চেয়ারম্যান হাজী জিয়াদ আলী, পূর্ব ইসলামপুর ইউপি চেয়ারম্যান আলমগীর আলম, উপজেলা কৃষি কর্মকর্তা হাবিবুল হাসান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবু সাঈদ মিয়া, উপজেলা আইসিটি কর্মকর্তা মোহাম্মদ নাঈম হাসান, কালাসাদক বিওপির নায়েক সুবেদার আলী আসগর, ফায়ার সার্ভিসের নব কুমার এবং গণমাধ্যমকর্মী আব্দুল জলিল উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান যথেষ্ট নয়; স্থানীয় জনপ্রতিনিধি ও সাধারণ মানুষের সহযোগিতাও প্রয়োজন। সীমান্ত চোরাচালান, মাদক এবং মহাসড়কে অবৈধ পার্কিংয়ের বিরুদ্ধে নিয়মিত নজরদারি ও আইনানুগ ব্যবস্থা অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন তারা।

▐ এই সম্পর্কিত আরো

হবিগঞ্জে ডেপুটি স্পিকার১৫-১৭ বছরের ময়লা চাইলেই সরানো সম্ভব না, সময় ও ধৈর্য প্রয়োজন

ঠাকুরগাঁও-১ আসনে বিপুল ভোটে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল বিজয়ী

ছাতকে ১০৪ গ্রাম পুলিশের মধ্যে বাইসাইকেল, পোশাক ও সরঞ্জাম বিতরণ

ধর্মপাশায় মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় ৫ হাজার, অবৈধ প্রেসক্রিপশনে ২০ হাজার টাকা জরিমানা

ধর্মপাশায় সরকারি মাদ্রাসা যেন ধান রাখার গোডাউন!

ওসমানীনগরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি

সিলেট ওসমানী হাসপাতালে সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ, আহত ২

দেশের পথে প্রধানমন্ত্রী

আকবরের ফাঁসি দ্রুত কার্যকরের দাবি রায়হানের মায়ের

শ্রীমঙ্গলে সাবানা বেগম হত্যা: ৪ জনের মৃত্যুদণ্ড, দুইজনের বিভিন্ন মেয়াদে সাজা