বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
শিরোনাম
দেশের পথে প্রধানমন্ত্রী আকবরের ফাঁসি দ্রুত কার্যকরের দাবি রায়হানের মায়ের শ্রীমঙ্গলে সাবানা বেগম হত্যা: ৪ জনের মৃত্যুদণ্ড, দুইজনের বিভিন্ন মেয়াদে সাজা বিশ্বনাথে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারীদের ট্যাব বিতরণ কানাইঘাটে নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার বিতরণ কোম্পানীগঞ্জে কোটিপতি চোরাচাকারবারীদের মানি লন্ডারিং মামলায় আনার সিদ্ধান্ত সিলেট সীমান্তে ১০ লাখ টাকার চোরাই পণ্য জব্দ ধর্মপাশায় এক বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার বিয়ানীবাজার সীমান্তে বিজিবির অভিযানে ইয়াবা ও গাঁজা জব্দ গোলাপগঞ্জ প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির সঙ্গে ওসির মতবিনিময়
advertisement
সিলেট বিভাগ

কোম্পানীগঞ্জে শিশুর গোসলে বাধা, প্রতিবাদ করায় হামলায় বৃদ্ধ নিহত

সিলেটের কোম্পানীগঞ্জে বাড়ির পাশে নালায় শিশুর গোসল করাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে আশিক মিয়া (৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। পরিবারের অভিযোগ, প্রতিবেশী দুদু মিয়ার পক্ষের লোকজনের হামলায় গুরুতর আহত হয়ে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। তবে পুলিশ বলছে, মারামারি থামাতে গিয়ে আশিক মিয়ার মৃত্যু হয়েছে।

বুধবার (২৮ অক্টোবর) দুপুর ২টার দিকে উপজেলার সদর ইউনিয়নের কোম্পানীগঞ্জ গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতের পরিবারের ঘনিষ্ঠ সূত্রে জানা যায়, ঘটনার সময় আশিক মিয়ার ১০ বছর বয়সী নাতনি মাইশা বেগম বাড়ির পাশে একটি নালায় গোসল করতে যায়। এ সময় প্রতিবেশী দুদু মিয়া শিশুটিকে তাদের ঘাট দাবি করে সেখানে গোসল করতে বাধা দেন বলে অভিযোগ। এ নিয়ে শিশুটিকে গালমন্দ ও মারধরেরও অভিযোগ উঠেছে।

বিষয়টি জানতে পেরে আশিক মিয়াসহ পরিবারের কয়েকজন সদস্য ঘটনাস্থলে গেলে দুপক্ষের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে দুদু মিয়ার পক্ষের লোকজন আশিক মিয়াদের ওপর হামলা চালায় বলে পরিবারের অভিযোগ। হামলার সময় আশিক মিয়া মাটিতে লুটিয়ে পড়েন।

পরে তাকে একটি অটোরিকশায় করে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে ফের হামলার শিকার হন বলে অভিযোগ করেছে নিহতের পরিবার। এ সময় দেশীয় অস্ত্র, লাঠি ও বাঁশ দিয়ে হামলা চালানো হয় বলে তারা দাবি করেন।

পরে গুরুতর আহত অবস্থায় আশিক মিয়াকে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে দুদু মিয়া, আঙ্গুর মিয়া, মোস্তফা, বতুল্লাসহ সাতজনের নাম উল্লেখ করে কোম্পানীগঞ্জ থানায় মামলা করেছেন বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। তবে মামলা দায়েরের বিষয়টি এজাহার প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন পুলিশ।

কোম্পানীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) সুজন চন্দ্র কর্মকার বলেন, “মারামারি থামাতে গিয়ে একজনের মৃত্যু হয়েছে। নিহতের সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহ মর্গে পাঠানো হয়েছে। ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের দুটি দল কাজ করছে।”

এদিকে, দুদিনের ব্যবধানে কোম্পানীগঞ্জে পারিবারিক ও প্রতিবেশী বিরোধের জেরে দুইজনের মৃত্যুর ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও আলোচনা তৈরি হয়েছে।

▐ এই সম্পর্কিত আরো

দেশের পথে প্রধানমন্ত্রী

আকবরের ফাঁসি দ্রুত কার্যকরের দাবি রায়হানের মায়ের

শ্রীমঙ্গলে সাবানা বেগম হত্যা: ৪ জনের মৃত্যুদণ্ড, দুইজনের বিভিন্ন মেয়াদে সাজা

বিশ্বনাথে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারীদের ট্যাব বিতরণ

কানাইঘাটে নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার বিতরণ

কোম্পানীগঞ্জে কোটিপতি চোরাচাকারবারীদের মানি লন্ডারিং মামলায় আনার সিদ্ধান্ত

সিলেট সীমান্তে ১০ লাখ টাকার চোরাই পণ্য জব্দ

ধর্মপাশায় এক বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

বিয়ানীবাজার সীমান্তে বিজিবির অভিযানে ইয়াবা ও গাঁজা জব্দ

গোলাপগঞ্জ প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির সঙ্গে ওসির মতবিনিময়