মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
শিরোনাম
সিলেটে নিষিদ্ধ ছাত্রলীগের সাত কর্মী আটক ভারত আমাদের পানিতে মারার চক্রান্ত করছে : রিজভী জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে রূপপুর, কাল মিলতে পারে ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ জনতার দলের মহাসচিব আযম খানের ওপেন হার্ট সার্জারি সম্পন্ন সেভেন-আপের বিরুদ্ধে জনস্বাস্থ্যের ঝুঁকির অভিযোগ, তবু বাজারে বিক্রি ধর্মপাশায় অটোরিকশা উল্টে প্রাণ গেল গৃহবধূর বালাগঞ্জে অসচ্ছল পরিবারকে আব্দুল আজিজ মাসুক ফাউন্ডেশনের দ্বিতীয় পাকা ঘর হস্তান্তর শান্তিগঞ্জে আগাম বোরো ধান চাষে ৮০ কৃষককে প্রশিক্ষণ রাতারগুলের ঘটনায় গ্রেপ্তার নিষিদ্ধ আ.লীগ-যুবলীগ ও শ্রমিক লীগের ৪ নেতা কমলগঞ্জে হত্যা মামলা আপোষ না করায় গাড়ি পুড়িয়ে মামলার অভিযোগে সংবাদ সম্মেলন
advertisement
সিলেট বিভাগ

কানাইঘাটে চোরাই মোটরসাইকেল উদ্ধার, আটক ১

সিলেটের কানাইঘাটে পুলিশের বিশেষ অভিযানে চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ইয়াহিয়া নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (১৭ অক্টোবর) গ্রেপ্তার ইয়াহিয়াকে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে কানাইঘাট থানা পুলিশ।

পুলিশের প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টা থেকে শুক্রবার ভোর সাড়ে ৫টার মধ্যে কোনো একসময় কানাইঘাট পৌরসভার শ্রীপুর গ্রামের আশরাফুল আম্বিয়ার বসতঘরের কলাপসিবল গেটের তালা ভেঙে একটি মোটরসাইকেল চুরি হয়।

এ ঘটনায় আশরাফুল আম্বিয়া বাদী হয়ে কানাইঘাট থানায় লিখিত অভিযোগ (এজাহার) দায়ের করেন।

এর পরিপ্রেক্ষিতে শুক্রবার রাত ২টার দিকে কানাইঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলামের নির্দেশনায় এসআই কবির হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে পৌরসভার শ্রীপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন।

অভিযানের একপর্যায়ে চোরাই মোটরসাইকেলসহ শ্রীপুর গ্রামের নুরুল হকের ছেলে ইয়াহিয়াকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

▐ এই সম্পর্কিত আরো

সিলেটে নিষিদ্ধ ছাত্রলীগের সাত কর্মী আটক

ভারত আমাদের পানিতে মারার চক্রান্ত করছে : রিজভী

জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে রূপপুর, কাল মিলতে পারে ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ

জনতার দলের মহাসচিব আযম খানের ওপেন হার্ট সার্জারি সম্পন্ন

সেভেন-আপের বিরুদ্ধে জনস্বাস্থ্যের ঝুঁকির অভিযোগ, তবু বাজারে বিক্রি

ধর্মপাশায় অটোরিকশা উল্টে প্রাণ গেল গৃহবধূর

বালাগঞ্জে অসচ্ছল পরিবারকে আব্দুল আজিজ মাসুক ফাউন্ডেশনের দ্বিতীয় পাকা ঘর হস্তান্তর

শান্তিগঞ্জে আগাম বোরো ধান চাষে ৮০ কৃষককে প্রশিক্ষণ

রাতারগুলের ঘটনায় গ্রেপ্তার নিষিদ্ধ আ.লীগ-যুবলীগ ও শ্রমিক লীগের ৪ নেতা

কমলগঞ্জে হত্যা মামলা আপোষ না করায় গাড়ি পুড়িয়ে মামলার অভিযোগে সংবাদ সম্মেলন