সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
বায়ুদূষণ ও তামাক নিয়ন্ত্রণে জোর দিলেন বিশেষজ্ঞরা সাইবার সুরক্ষা আইনকে কোনোভাবেই নিপীড়নমূলক হতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সরকারের আশ্রয়-প্রশ্রয় ছাড়া এত বড় সাহস কারও নেই— ডা. শফিকুর রহমান নতুন করে আন্দোলনের ডাক দিলো ককরোচ জনতা পার্টি মাদক ও চোরাচালানের গডফাদারদের কাউকে ছাড় নয়: এমপি কয়ছর সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানের সঙ্গে জমিয়তের মতবিনিময় আওয়ামী লীগের দোসররা দেশে নৈরাজ্য সৃষ্টির পায়তারা করছে: এমপি কয়ছর সিলেট বিভাগের সেরা ‘গুণী শিক্ষক’ নির্বাচিত লতিফা নিলুফার পাপড়ি প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছে বিজিবির হাতে আটক ২ ভারতীয় চোরাকারবারিকে ছিনিয়ে নিল স্থানীয়রা
advertisement
সিলেট বিভাগ

হট্টগোলের মধ্য দিয়ে সুনামগঞ্জে ইমারত নির্মাণকর্মী কল্যাণ সংগঠনের সভা

হট্টগোলের মধ্য দিয়ে সুনামগঞ্জে ইমারত নির্মাণকর্মী কল্যাণ সংগঠনের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সংগঠনের নবগঠিত কমিটির বিরোধিতা করে কয়েকজন সদস্য পুনরায় নির্বাচনের দাবি জানান। পরে সিনিয়র সদস্যদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।

রোববার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় সুনামগঞ্জ শহরের শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাঠাগার মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভা চলাকালে কয়েকজন সদস্য নবগঠিত কমিটির বিরোধিতা করে পুনরায় নির্বাচনের দাবি জানান। এ নিয়ে কিছু সময় হট্টগোলের সৃষ্টি হয়। তবে সংগঠনের দায়িত্বশীলরা দাবি করেন, বিরোধিতাকারী সদস্যের সংখ্যা খুবই কম এবং গঠনতন্ত্র মেনেই নির্বাচনের মাধ্যমে বর্তমান কমিটি গঠন করা হয়েছে।

সংগঠনের সদস্য অদুদ মিয়ার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দুলালের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন সংগঠনের সভাপতি মো. জয়নাল আবেদীন।

তিনি বলেন, ইমারত নির্মাণকর্মীদের কল্যাণে সংগঠনটি গঠন করা হয়েছে। সভাপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পাঁচ মাসের মধ্যে সংগঠনের প্রায় ৪০০ সদস্যকে দুই দফায় টি-শার্ট দেওয়া হয়েছে। পাশাপাশি সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করতে নিয়মিত সভা এবং সদস্যদের বিভিন্ন সমস্যা চিহ্নিত করে সমাধানের উদ্যোগ নেওয়া হচ্ছে।

এ বিষয়ে সুনামগঞ্জ শহর সমাজসেবা কর্মকর্তা বিল্লাল হোসেন সাংবাদিকদের বলেন, অভিযোগের পর তদন্ত করে কমিটি বাতিল, সংগঠনের কার্যক্রম বন্ধ রাখা এবং দায়িত্ব হস্তান্তরের জন্য নোটিশ দেওয়া হয়েছে।

সমাজসেবা কার্যালয়ের নোটিশের বিষয়ে ভিন্নমত পোষণ করে সংগঠনের সভাপতি মো. জয়নাল আবেদীন বলেন, সমাজসেবা অফিস থেকে নোটিশ দেওয়া হয়েছে, এটি ঠিক। তবে তারা কমিটি বাতিল করতে পারেন না। এটি নির্বাচন কমিশনের বিষয়। তিনি আরও বলেন, তিনিও কমিটিতে থাকতে চান না। তবে সংগঠনের প্রায় ৪০০ সদস্যের আমানতের বিষয়টি বিবেচনায় নিয়ে সাধারণ সভার মাধ্যমে সংখ্যাগরিষ্ঠ সদস্যের মতামতের ভিত্তিতে কমিটি হস্তান্তর করতে চান।

সভায় সংগঠনের সহ-সাধারণ সম্পাদক রিপন মিয়া, কোষাধ্যক্ষ আলীনূর, সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ, প্রচার সম্পাদক মকবুল হোসেনসহ সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।

▐ এই সম্পর্কিত আরো

বায়ুদূষণ ও তামাক নিয়ন্ত্রণে জোর দিলেন বিশেষজ্ঞরা

সাইবার সুরক্ষা আইনকে কোনোভাবেই নিপীড়নমূলক হতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

সরকারের আশ্রয়-প্রশ্রয় ছাড়া এত বড় সাহস কারও নেই— ডা. শফিকুর রহমান

নতুন করে আন্দোলনের ডাক দিলো ককরোচ জনতা পার্টি

মাদক ও চোরাচালানের গডফাদারদের কাউকে ছাড় নয়: এমপি কয়ছর

সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানের সঙ্গে জমিয়তের মতবিনিময়

আওয়ামী লীগের দোসররা দেশে নৈরাজ্য সৃষ্টির পায়তারা করছে: এমপি কয়ছর

সিলেট বিভাগের সেরা ‘গুণী শিক্ষক’ নির্বাচিত লতিফা নিলুফার পাপড়ি

প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছে

বিজিবির হাতে আটক ২ ভারতীয় চোরাকারবারিকে ছিনিয়ে নিল স্থানীয়রা