সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
বায়ুদূষণ ও তামাক নিয়ন্ত্রণে জোর দিলেন বিশেষজ্ঞরা সাইবার সুরক্ষা আইনকে কোনোভাবেই নিপীড়নমূলক হতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সরকারের আশ্রয়-প্রশ্রয় ছাড়া এত বড় সাহস কারও নেই— ডা. শফিকুর রহমান নতুন করে আন্দোলনের ডাক দিলো ককরোচ জনতা পার্টি মাদক ও চোরাচালানের গডফাদারদের কাউকে ছাড় নয়: এমপি কয়ছর সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানের সঙ্গে জমিয়তের মতবিনিময় আওয়ামী লীগের দোসররা দেশে নৈরাজ্য সৃষ্টির পায়তারা করছে: এমপি কয়ছর সিলেট বিভাগের সেরা ‘গুণী শিক্ষক’ নির্বাচিত লতিফা নিলুফার পাপড়ি প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছে বিজিবির হাতে আটক ২ ভারতীয় চোরাকারবারিকে ছিনিয়ে নিল স্থানীয়রা
advertisement
সিলেট বিভাগ

জৈন্তাপুরে গভীর রাতে সারী-২ নদীতে অভিযান, বোম মেশিন জব্দ

সিলেটের জৈন্তাপুরে সারী-২ নদীতে গভীর রাতে অভিযান চালিয়ে অবৈধভাবে বালু উত্তোলনে ব্যবহৃত একটি ‘বোম মেশিন’ জব্দ করেছে উপজেলা প্রশাসন। তবে অভিযানের সময় ঘটনাস্থলে সংশ্লিষ্ট কাউকে পাওয়া না যাওয়ায় কাউকে আটক বা দণ্ড দেওয়া সম্ভব হয়নি।

সোমবার (২৮ সেপ্টেম্বর) রাত ১২টা থেকে মঙ্গলবার ভোর সাড়ে ৩টা পর্যন্ত সারী-২ নদীতে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনে ব্যবহৃত একটি বোম মেশিন জব্দ করা হয়। প্রশাসনের অভিযানের খবর পেয়ে মেশিন পরিচালনাকারীরা ঘটনাস্থল থেকে সরে যান বলে ধারণা করা হচ্ছে।

প্রশাসন সূত্রে জানা যায়, দীর্ঘ সময় ধরে নদীতে অভিযান পরিচালনা করা হলেও সংশ্লিষ্ট কোনো ব্যক্তিকে ঘটনাস্থলে পাওয়া যায়নি। ফলে তাৎক্ষণিকভাবে কাউকে আটক কিংবা ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কোনো দণ্ড দেওয়া সম্ভব হয়নি।

স্থানীয়দের অভিযোগ, রাতের আঁধারকে কাজে লাগিয়ে দীর্ঘদিন ধরে নদীর বিভিন্ন স্থানে অবৈধভাবে বালু উত্তোলনে শক্তিশালী বোম মেশিন ব্যবহার করা হচ্ছে। এসব মেশিন দিয়ে নদীর তলদেশ থেকে বালু উত্তোলনের ফলে নদীর স্বাভাবিক প্রবাহ, তীরবর্তী এলাকা ও পরিবেশের ওপর বিরূপ প্রভাব পড়ছে।

গভীর রাত পর্যন্ত প্রশাসনের অভিযানকে ইতিবাচকভাবে দেখছেন স্থানীয়রা। তাদের দাবি, শুধু মেশিন জব্দ না করে এর সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনা হলে অবৈধ বালু উত্তোলন নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা রাখা সম্ভব হবে।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে অভিযান অব্যাহত থাকবে।

▐ এই সম্পর্কিত আরো

বায়ুদূষণ ও তামাক নিয়ন্ত্রণে জোর দিলেন বিশেষজ্ঞরা

সাইবার সুরক্ষা আইনকে কোনোভাবেই নিপীড়নমূলক হতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

সরকারের আশ্রয়-প্রশ্রয় ছাড়া এত বড় সাহস কারও নেই— ডা. শফিকুর রহমান

নতুন করে আন্দোলনের ডাক দিলো ককরোচ জনতা পার্টি

মাদক ও চোরাচালানের গডফাদারদের কাউকে ছাড় নয়: এমপি কয়ছর

সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানের সঙ্গে জমিয়তের মতবিনিময়

আওয়ামী লীগের দোসররা দেশে নৈরাজ্য সৃষ্টির পায়তারা করছে: এমপি কয়ছর

সিলেট বিভাগের সেরা ‘গুণী শিক্ষক’ নির্বাচিত লতিফা নিলুফার পাপড়ি

প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছে

বিজিবির হাতে আটক ২ ভারতীয় চোরাকারবারিকে ছিনিয়ে নিল স্থানীয়রা