শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
সেতুর ফুটপাতের স্ল্যাবে বাঁশ, এলজিইডির দুই কর্মকর্তা বরখাস্ত গোয়াইনঘাটে বালু উত্তোলনের দায়ে জরিমানা, মেশিন ধ্বংস কোম্পানীগঞ্জে এসআরবি-৯ এর অভিযানে বিদেশী মদসহ ৩ মাদক কারবারী গ্রেফতার ডিজিটাল ব্যাংক চালুর সম্মতি পেল বিকাশ, রবি ও বাংলালিংকসহ ৪ প্রতিষ্ঠান হাইল হাওরে মাছ ধরার জালে আটকা অজগর, প্রাণে বাঁচলো শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে অডিও ফাঁস, সেই ওসি গ্রেফতার রোহিঙ্গা সংকট সমাধানে চীন ও ভারতের সহযোগিতা প্রয়োজন: শফিকুর রহমান যৌথ হামলায় সীমান্তে গুলির লড়াই, পলাতক আসামিকে খুঁজছে পুলিশ সিডনিতে একই মঞ্চে ফাতেমা তুজ জোহরা ও অমিয়া মতিন বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
advertisement
সিলেট বিভাগ

জকিগঞ্জে কোকাকোলা পরিবেশক প্রতিষ্ঠানের ১ লাখ ৮২ হাজার টাকা নিয়ে এসআর উধাও, থানায় অভিযোগ

সিলেটের জকিগঞ্জে একটি কোকাকোলা পরিবেশক প্রতিষ্ঠানের বিক্রয় প্রতিনিধির (এসআর) বিরুদ্ধে দোকান থেকে সংগ্রহ করা ১ লাখ ৮২ হাজার টাকা নিয়ে উধাও হওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রতিষ্ঠানের ম্যানেজার জকিগঞ্জ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার মানিকপুর ইউনিয়নের শাহজালালপুর গ্রামের বাসিন্দা মো. শাহাব উদ্দিন ‘জিন্নাত এন্টারপ্রাইজ’ নামের কোকাকোলা পরিবেশক প্রতিষ্ঠানের ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করছেন। গত ১৪ সেপ্টেম্বর প্রতিষ্ঠানের বিক্রয় প্রতিনিধি সায়েম আহমদ চৌধুরী (২৯), পিতা সুফিয়ান আহমদ চৌধুরী, সাং সিরাজপুর—কালীগঞ্জ থেকে চারঘাট পর্যন্ত বিভিন্ন দোকানে প্রতিষ্ঠানের পণ্য সরবরাহ করেন।

অভিযোগে বলা হয়, ওই দিন সায়েম আহমদ চৌধুরী কয়েকটি দোকানে নিজেকে প্রতিষ্ঠানের ম্যানেজারের প্রতিনিধি হিসেবে পরিচয় দেন এবং ম্যানেজার অসুস্থ থাকায় দোকানিদের কাছ থেকে পাওনা টাকা তার কাছে বুঝিয়ে দেওয়ার জন্য বলেন। এভাবে বিভিন্ন দোকান থেকে তিনি মোট ১ লাখ ৮২ হাজার টাকা সংগ্রহ করেন বলে অভিযোগ করা হয়েছে।

অভিযোগ অনুযায়ী, বিকেল ৫টার দিকে শাহগলি বাসস্ট্যান্ড সংলগ্ন ‘বনফুল ফাস্ট ফুড’ দোকান থেকেও একইভাবে টাকা সংগ্রহের পর সায়েমের আর কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। এরপর থেকে তার মোবাইল ফোনও বন্ধ রয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়।

পরিবার ও স্বজনদের সঙ্গে যোগাযোগ করেও তার সন্ধান না পাওয়ায় বিষয়টি স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও প্রতিষ্ঠানের মালিক কামরান আহমদ চৌধুরীকে জানানো হয়। পরে আইনগত ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়ে জকিগঞ্জ থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।

অভিযোগের বিষয়ে জকিগঞ্জ থানার পুলিশের পক্ষ থেকে তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানা গেছে।

▐ এই সম্পর্কিত আরো

সেতুর ফুটপাতের স্ল্যাবে বাঁশ, এলজিইডির দুই কর্মকর্তা বরখাস্ত

গোয়াইনঘাটে বালু উত্তোলনের দায়ে জরিমানা, মেশিন ধ্বংস

কোম্পানীগঞ্জে এসআরবি-৯ এর অভিযানে বিদেশী মদসহ ৩ মাদক কারবারী গ্রেফতার

ডিজিটাল ব্যাংক চালুর সম্মতি পেল বিকাশ, রবি ও বাংলালিংকসহ ৪ প্রতিষ্ঠান

হাইল হাওরে মাছ ধরার জালে আটকা অজগর, প্রাণে বাঁচলো

শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে অডিও ফাঁস, সেই ওসি গ্রেফতার

রোহিঙ্গা সংকট সমাধানে চীন ও ভারতের সহযোগিতা প্রয়োজন: শফিকুর রহমান

যৌথ হামলায় সীমান্তে গুলির লড়াই, পলাতক আসামিকে খুঁজছে পুলিশ

সিডনিতে একই মঞ্চে ফাতেমা তুজ জোহরা ও অমিয়া মতিন

বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর