বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
বিদ্যুৎকেন্দ্র আছে, জ্বালানি নেই—অন্ধকার কাটবে কীভাবে ছাতকের বৌলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা পেনাংয়ের চিফ মিনিস্টারের সঙ্গে বাংলাদেশের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ বাঁধনকে হেনস্তার ঘটনা - ক্ষুব্ধ রাজনৈতিক মহল ও শিল্পী সমাজ সিসিক প্রশাসক - নদীভাঙন ও জলাবদ্ধতা রোধে ৪ হাজার ৬৩৫ কোটি টাকার মেগা প্রকল্প কানাইঘাটে আজিজুর হত্যা: জৈন্তাপুর থেকে নাহিয়ানকে গ্রেপ্তার করল র‌্যাব কারাগার থেকে মুক্তি পেলেন বিদিশা সিদ্দিক ছাতকের পীরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নজরুল বর্ষ পালন ডিসেম্বরেই দেশে ফেরার পরিকল্পনা শেখ হাসিনার! শান্তিগঞ্জে টাস্কফোর্সের অভিযানে ৪ মৎস্যজীবীকে ১০ হাজার টাকা জরিমানা
advertisement
সিলেট বিভাগ

ছাতকের পীরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নজরুল বর্ষ পালন

ছাতকে নজরুল বর্ষ উপলক্ষে পীরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিদ্যালয়ের নিয়মিত ক্লাস শেষে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে শিক্ষার্থীরা সংগীত, কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন, অভিনয়, একক নৃত্য, গজল ও নজরুলগীতি পরিবেশন করে।

কাজী নজরুল ইসলামের লেখা কবিতা পরিবেশনের মধ্য দিয়ে প্রতিযোগিতার উদ্বোধন করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মানিক মিয়া।

প্রতিযোগিতায় পঞ্চম শ্রেণির শিক্ষার্থী মাহিয়া, বর্ষা, নাহিদা ও রাইসা; চতুর্থ শ্রেণির আরিফা, ফাহিম ও সানজিদা এবং তৃতীয় শ্রেণির মাহবুবসহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষার্থীরা অংশ নেয়।

প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা চায়না তালুকদার, বিউটি চক্রবর্তী, মোছা. রেহেনা বেগম, নাজমা বেগম ও শাবানা বেগম।

অনুষ্ঠানের শেষপর্বে শিক্ষকরা শিক্ষার্থীদের সঙ্গে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জীবন, সাহিত্য ও সৃষ্টিকর্ম নিয়ে আলোচনা করেন। এ সময় নজরুলের সাহিত্যচর্চা, মানবিকতা ও অসাম্প্রদায়িক চেতনা সম্পর্কে শিক্ষার্থীদের ধারণা দেওয়া হয়।

পরে প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, শিক্ষার্থীদের কবি নজরুলের সাহিত্য ও সৃষ্টিকর্মের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া এবং তাদের সৃজনশীল প্রতিভা বিকাশে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

এই সম্পর্কিত আরো

বিদ্যুৎকেন্দ্র আছে, জ্বালানি নেই—অন্ধকার কাটবে কীভাবে

ছাতকের বৌলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা

পেনাংয়ের চিফ মিনিস্টারের সঙ্গে বাংলাদেশের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

বাঁধনকে হেনস্তার ঘটনাক্ষুব্ধ রাজনৈতিক মহল ও শিল্পী সমাজ

সিসিক প্রশাসকনদীভাঙন ও জলাবদ্ধতা রোধে ৪ হাজার ৬৩৫ কোটি টাকার মেগা প্রকল্প

কানাইঘাটে আজিজুর হত্যা: জৈন্তাপুর থেকে নাহিয়ানকে গ্রেপ্তার করল র‌্যাব

কারাগার থেকে মুক্তি পেলেন বিদিশা সিদ্দিক

ছাতকের পীরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নজরুল বর্ষ পালন

ডিসেম্বরেই দেশে ফেরার পরিকল্পনা শেখ হাসিনার!

শান্তিগঞ্জে টাস্কফোর্সের অভিযানে ৪ মৎস্যজীবীকে ১০ হাজার টাকা জরিমানা