শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
সেতুর ফুটপাতের স্ল্যাবে বাঁশ, এলজিইডির দুই কর্মকর্তা বরখাস্ত গোয়াইনঘাটে বালু উত্তোলনের দায়ে জরিমানা, মেশিন ধ্বংস কোম্পানীগঞ্জে এসআরবি-৯ এর অভিযানে বিদেশী মদসহ ৩ মাদক কারবারী গ্রেফতার ডিজিটাল ব্যাংক চালুর সম্মতি পেল বিকাশ, রবি ও বাংলালিংকসহ ৪ প্রতিষ্ঠান হাইল হাওরে মাছ ধরার জালে আটকা অজগর, প্রাণে বাঁচলো শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে অডিও ফাঁস, সেই ওসি গ্রেফতার রোহিঙ্গা সংকট সমাধানে চীন ও ভারতের সহযোগিতা প্রয়োজন: শফিকুর রহমান যৌথ হামলায় সীমান্তে গুলির লড়াই, পলাতক আসামিকে খুঁজছে পুলিশ সিডনিতে একই মঞ্চে ফাতেমা তুজ জোহরা ও অমিয়া মতিন বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
advertisement
সিলেট বিভাগ

জামালগঞ্জে আগুনে পুড়ে সর্বস্ব হারিয়ে নিঃস্ব পরিবার

সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি পরিবারের বসতঘরসহ ঘরের সব মালামাল পুড়ে গেছে। এতে পরিবারটি সর্বস্ব হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছে।

শনিবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে উপজেলার বেহেলী ইউনিয়নের রাধানগর গ্রামের পশ্চিম হাটের উত্তর মাথায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যার দিকে ঘরের ভেতরে থাকা রান্নার কাজে ব্যবহৃত গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ থেকে আগুনের সূত্রপাত হয় বলে ধারণা করা হচ্ছে। মুহূর্তের মধ্যে আগুন পুরো ঘরে ছড়িয়ে পড়ে। পরে স্থানীয়রা পাম্প মেশিনের সাহায্যে প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

ততক্ষণে আগুনে বসতঘরসহ ঘরে থাকা আসবাবপত্র, কাপড়চোপড়, প্রয়োজনীয় কাগজপত্র ও অন্যান্য মালামাল পুড়ে যায়। একই সঙ্গে ঘরে সংরক্ষিত প্রায় ৬০ মণ ধানও পুড়ে গেছে বলে জানান ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা।

ভুক্তভোগী শাহাদাত হোসেন বলেন, ‘আমার ঘরে থাকা ৬০ মণ ধান, আসবাবপত্রসহ সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। এখন পথে বসা ছাড়া আমার আর কোনো উপায় নেই।’

বেহেলী ইউনিয়নের ইউপি সদস্য আবুল কাশেম বলেন, ‘আমার ওয়ার্ডের রাধানগর গ্রামের শাহাদাত হোসেনের বসতঘরটি আগুনে পুড়ে একেবারে ছাই হয়ে গেছে। বিষয়টি ইউপি চেয়ারম্যানকে জানিয়েছি। গ্রামবাসীর সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনা হলেও পরিবারটি সবকিছু হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছে।’

অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে নিরূপণ করা সম্ভব হয়নি।

▐ এই সম্পর্কিত আরো

সেতুর ফুটপাতের স্ল্যাবে বাঁশ, এলজিইডির দুই কর্মকর্তা বরখাস্ত

গোয়াইনঘাটে বালু উত্তোলনের দায়ে জরিমানা, মেশিন ধ্বংস

কোম্পানীগঞ্জে এসআরবি-৯ এর অভিযানে বিদেশী মদসহ ৩ মাদক কারবারী গ্রেফতার

ডিজিটাল ব্যাংক চালুর সম্মতি পেল বিকাশ, রবি ও বাংলালিংকসহ ৪ প্রতিষ্ঠান

হাইল হাওরে মাছ ধরার জালে আটকা অজগর, প্রাণে বাঁচলো

শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে অডিও ফাঁস, সেই ওসি গ্রেফতার

রোহিঙ্গা সংকট সমাধানে চীন ও ভারতের সহযোগিতা প্রয়োজন: শফিকুর রহমান

যৌথ হামলায় সীমান্তে গুলির লড়াই, পলাতক আসামিকে খুঁজছে পুলিশ

সিডনিতে একই মঞ্চে ফাতেমা তুজ জোহরা ও অমিয়া মতিন

বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর