শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
সেতুর ফুটপাতের স্ল্যাবে বাঁশ, এলজিইডির দুই কর্মকর্তা বরখাস্ত গোয়াইনঘাটে বালু উত্তোলনের দায়ে জরিমানা, মেশিন ধ্বংস কোম্পানীগঞ্জে এসআরবি-৯ এর অভিযানে বিদেশী মদসহ ৩ মাদক কারবারী গ্রেফতার ডিজিটাল ব্যাংক চালুর সম্মতি পেল বিকাশ, রবি ও বাংলালিংকসহ ৪ প্রতিষ্ঠান হাইল হাওরে মাছ ধরার জালে আটকা অজগর, প্রাণে বাঁচলো শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে অডিও ফাঁস, সেই ওসি গ্রেফতার রোহিঙ্গা সংকট সমাধানে চীন ও ভারতের সহযোগিতা প্রয়োজন: শফিকুর রহমান যৌথ হামলায় সীমান্তে গুলির লড়াই, পলাতক আসামিকে খুঁজছে পুলিশ সিডনিতে একই মঞ্চে ফাতেমা তুজ জোহরা ও অমিয়া মতিন বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
advertisement
সিলেট বিভাগ

শ্রীমঙ্গলে বৃত্তিপ্রাপ্ত ১২৯ শিক্ষার্থীকে সংবর্ধনা

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫-এ ট্যালেন্টপুল ও সাধারণ গ্রেডে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে।

শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে এবং উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের সহযোগিতায় শহরের ভানুগাছ রোডস্থ জেলা পরিষদ অডিটোরিয়ামে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উপজেলার ৪৫টি বিদ্যালয়ের মোট ১২৯ জন বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীকে সম্মাননা স্মারক দেওয়া হয়। এর মধ্যে ট্যালেন্টপুলে ৮১ জন এবং সাধারণ গ্রেডে ৪৮ জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে।

এর মধ্যে উপজেলার ৩৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৬৬ জন শিক্ষার্থী ট্যালেন্টপুলে এবং ২২ জন সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছে। পাশাপাশি ১১টি বেসরকারি বিদ্যালয়ের ১৫ জন শিক্ষার্থী ট্যালেন্টপুলে এবং ২৬ জন সাধারণ গ্রেডে বৃত্তি অর্জন করেছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মৌলভীবাজারের জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব)।

এ সময় উপজেলা প্রশাসন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের কর্মকর্তা, শিক্ষক, অভিভাবক ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

▐ এই সম্পর্কিত আরো

সেতুর ফুটপাতের স্ল্যাবে বাঁশ, এলজিইডির দুই কর্মকর্তা বরখাস্ত

গোয়াইনঘাটে বালু উত্তোলনের দায়ে জরিমানা, মেশিন ধ্বংস

কোম্পানীগঞ্জে এসআরবি-৯ এর অভিযানে বিদেশী মদসহ ৩ মাদক কারবারী গ্রেফতার

ডিজিটাল ব্যাংক চালুর সম্মতি পেল বিকাশ, রবি ও বাংলালিংকসহ ৪ প্রতিষ্ঠান

হাইল হাওরে মাছ ধরার জালে আটকা অজগর, প্রাণে বাঁচলো

শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে অডিও ফাঁস, সেই ওসি গ্রেফতার

রোহিঙ্গা সংকট সমাধানে চীন ও ভারতের সহযোগিতা প্রয়োজন: শফিকুর রহমান

যৌথ হামলায় সীমান্তে গুলির লড়াই, পলাতক আসামিকে খুঁজছে পুলিশ

সিডনিতে একই মঞ্চে ফাতেমা তুজ জোহরা ও অমিয়া মতিন

বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর