শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
সেতুর ফুটপাতের স্ল্যাবে বাঁশ, এলজিইডির দুই কর্মকর্তা বরখাস্ত গোয়াইনঘাটে বালু উত্তোলনের দায়ে জরিমানা, মেশিন ধ্বংস কোম্পানীগঞ্জে এসআরবি-৯ এর অভিযানে বিদেশী মদসহ ৩ মাদক কারবারী গ্রেফতার ডিজিটাল ব্যাংক চালুর সম্মতি পেল বিকাশ, রবি ও বাংলালিংকসহ ৪ প্রতিষ্ঠান হাইল হাওরে মাছ ধরার জালে আটকা অজগর, প্রাণে বাঁচলো শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে অডিও ফাঁস, সেই ওসি গ্রেফতার রোহিঙ্গা সংকট সমাধানে চীন ও ভারতের সহযোগিতা প্রয়োজন: শফিকুর রহমান যৌথ হামলায় সীমান্তে গুলির লড়াই, পলাতক আসামিকে খুঁজছে পুলিশ সিডনিতে একই মঞ্চে ফাতেমা তুজ জোহরা ও অমিয়া মতিন বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
advertisement
সিলেট বিভাগ

কুলাউড়ায় প্রবাসীর বাড়ির যাতায়াতের রাস্তা বন্ধ করলেন আ'লীগ নেতা

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ব্রাহ্মণবাজার ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে কাতার প্রবাসী নাজিম আহমেদের বাড়ির রাস্তা বন্ধ ও তার বৃদ্ধ বাবা-মায়ের ওপর হামলার অভিযোগ উঠেছে ব্রাহ্মণবাজার ইউনিয়ন আ'লীগ নেতা জালাল আহমেদ লুলুর বিরুদ্ধে। শুধু তাই নয় এলাকায় প্রভাবশালী হওয়ায় তাদের রাস্তা বন্ধ করে অবরুদ্ধ করে রেখে তাদের নানা ভয়ভীতি দেখিয়ে প্রাণনাশের হুমকি দিয়ে যাচ্ছে বলে অভিযোগও করেছেন ভুক্তভোগী পরিবার।

এ ঘটনায় প্রতিকার চেয়ে প্রবাসীর বৃদ্ধ পিতা গৌছ মিয়া ২ সেপ্টেম্বর রাতে লুলুর বিরুদ্ধে কুলাউড়া থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।

জানাযায়, প্রবাসী নাজিম দীর্ঘদিন থেকে কাতারে রয়েছেন, বাড়িতে শুধু তার বৃদ্ধ পিতা মাতা বসবাস করেছেন। এই সুযোগে একই এলাকার প্রভাবশালী সাবেক ছাত্রলীগ নেতা জালাল আহমেদ লুলু তার সহযোগীদের নিয়ে তাদেরকে নানা ভাবে হয়রানি করে আসছে।

সর্বশেষ গত ১ সেপ্টেম্বর হঠাৎ করে প্রবাসী নাজিমের বাড়ির যাতায়াতের একমাত্র রাস্তাটি বন্ধের চেষ্টা চালায়, এসময় প্রবাসীর বাবা গৌছ মিয়া ও তার মা জোসনা বেগম বাঁধা দিতে আসলে তাঁদেরকে লুলু দেশীয় লাটিশটা দিয়ে হামলা চালিয়ে গুরুত্বর আহত করে। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে কুলাউড়া সদর হাসপাতালে নিয়ে গেলে তাদের অবস্থা গুরুতর হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাঁদেরকে মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করেন।

প্রবাসী নাজিম কাতার থেকে প্রশাসনের কাছে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা, বন্ধ করে দেওয়া রাস্তা খুলে দেওয়া, ভয়ভীতি ও হয়রানি বন্ধ এবং তাঁর বৃদ্ধ বাবা-মায়ের নিরাপত্তা নিশ্চিত করার জুর দাবি জানিয়েছেন।

অভিযোগের বিষয়ে জালাল আহমেদ লুলুর সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, এসব বিষয়ে তিনি কিছুই জানেন না এবং এ বিষয়ে তাঁর সঙ্গে কথা না বলার অনুরোধ করেন।

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ জহিরুল ইসলাম মুন্না বলেন, এ ঘটনায় প্রবাসীর পিতা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

▐ এই সম্পর্কিত আরো

সেতুর ফুটপাতের স্ল্যাবে বাঁশ, এলজিইডির দুই কর্মকর্তা বরখাস্ত

গোয়াইনঘাটে বালু উত্তোলনের দায়ে জরিমানা, মেশিন ধ্বংস

কোম্পানীগঞ্জে এসআরবি-৯ এর অভিযানে বিদেশী মদসহ ৩ মাদক কারবারী গ্রেফতার

ডিজিটাল ব্যাংক চালুর সম্মতি পেল বিকাশ, রবি ও বাংলালিংকসহ ৪ প্রতিষ্ঠান

হাইল হাওরে মাছ ধরার জালে আটকা অজগর, প্রাণে বাঁচলো

শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে অডিও ফাঁস, সেই ওসি গ্রেফতার

রোহিঙ্গা সংকট সমাধানে চীন ও ভারতের সহযোগিতা প্রয়োজন: শফিকুর রহমান

যৌথ হামলায় সীমান্তে গুলির লড়াই, পলাতক আসামিকে খুঁজছে পুলিশ

সিডনিতে একই মঞ্চে ফাতেমা তুজ জোহরা ও অমিয়া মতিন

বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর