শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
সেতুর ফুটপাতের স্ল্যাবে বাঁশ, এলজিইডির দুই কর্মকর্তা বরখাস্ত গোয়াইনঘাটে বালু উত্তোলনের দায়ে জরিমানা, মেশিন ধ্বংস কোম্পানীগঞ্জে এসআরবি-৯ এর অভিযানে বিদেশী মদসহ ৩ মাদক কারবারী গ্রেফতার ডিজিটাল ব্যাংক চালুর সম্মতি পেল বিকাশ, রবি ও বাংলালিংকসহ ৪ প্রতিষ্ঠান হাইল হাওরে মাছ ধরার জালে আটকা অজগর, প্রাণে বাঁচলো শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে অডিও ফাঁস, সেই ওসি গ্রেফতার রোহিঙ্গা সংকট সমাধানে চীন ও ভারতের সহযোগিতা প্রয়োজন: শফিকুর রহমান যৌথ হামলায় সীমান্তে গুলির লড়াই, পলাতক আসামিকে খুঁজছে পুলিশ সিডনিতে একই মঞ্চে ফাতেমা তুজ জোহরা ও অমিয়া মতিন বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
advertisement
সিলেট বিভাগ

মৌলভীবাজারে নারীর স্বর্ণালংকার ছিনতাই: ‘কাউয়া সামসু’ গ্রেফতার

মৌলভীবাজার সদর মডেল থানার একটি ছিনতাই মামলায় সামসুল ইসলাম ওরফে ‘কাউয়া সামসু’ (৪০) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (৩১ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, গত ২ আগস্ট সকাল আনুমানিক ৮টা ৩৫ মিনিটে মৌলভীবাজার সদর মডেল থানার রঘুনন্দনপুর এলাকায় দেউয়ান শাহেল গাজীর বসতবাড়ির গেটের সামনে এক নারীর কাছ থেকে দুইটি স্বর্ণের ব্রেসলেট, দুইটি স্বর্ণের আংটি, একটি স্বর্ণের চেইন ও এক জোড়া স্বর্ণের কানের দুল জোরপূর্বক নিয়ে যাওয়ার অভিযোগ ওঠে তিন ব্যক্তির বিরুদ্ধে।

ঘটনার পর সিসিটিভি ফুটেজ পর্যালোচনা ও গোপন তথ্যের ভিত্তিতে সামসুল ইসলামকে শনাক্ত করা হয় বলে জানায় পুলিশ। পরে অভিযান চালিয়ে শায়েস্তাগঞ্জ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশের দাবি, গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে সামসুল ইসলাম ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।

পুলিশের থানার রেকর্ডপত্র, পিসিপিআর ও সিডিএমএস পর্যালোচনায় সামসুল ইসলামের বিরুদ্ধে সিলেট মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট, শাহপরাণ (রহ.) ও কোতোয়ালি মডেল থানা, মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানা এবং হবিগঞ্জের নবীগঞ্জ থানায় মোট সাতটি মামলা থাকার তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।

গ্রেফতার সামসুল ইসলাম ওরফে ‘কাউয়া সামসু’ সিলেট জেলার শাহপরাণ (রহ.) থানার দত্তগ্রাম (খিদিরপুর) এলাকার মৃত আব্দুল মতিনের ছেলে।

▐ এই সম্পর্কিত আরো

সেতুর ফুটপাতের স্ল্যাবে বাঁশ, এলজিইডির দুই কর্মকর্তা বরখাস্ত

গোয়াইনঘাটে বালু উত্তোলনের দায়ে জরিমানা, মেশিন ধ্বংস

কোম্পানীগঞ্জে এসআরবি-৯ এর অভিযানে বিদেশী মদসহ ৩ মাদক কারবারী গ্রেফতার

ডিজিটাল ব্যাংক চালুর সম্মতি পেল বিকাশ, রবি ও বাংলালিংকসহ ৪ প্রতিষ্ঠান

হাইল হাওরে মাছ ধরার জালে আটকা অজগর, প্রাণে বাঁচলো

শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে অডিও ফাঁস, সেই ওসি গ্রেফতার

রোহিঙ্গা সংকট সমাধানে চীন ও ভারতের সহযোগিতা প্রয়োজন: শফিকুর রহমান

যৌথ হামলায় সীমান্তে গুলির লড়াই, পলাতক আসামিকে খুঁজছে পুলিশ

সিডনিতে একই মঞ্চে ফাতেমা তুজ জোহরা ও অমিয়া মতিন

বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর