রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
শিরোনাম
আড়াই মাসে গ্রেপ্তার ২৫৩ - গোয়াইনঘাটে চোরাচালান বন্ধে পুলিশের হার্ডলাইন, চাঁদাবাজদের তালিকা হচ্ছে কানাইঘাটে ৩৪ মণ্ডপে দুর্গাপূজা, বিভিন্ন মণ্ডপ পরিদর্শনে ইউএনও বিশ্বনাথে আইনশৃঙ্খলা কমিটির সভা, মাদক-যানজট ও জুয়া নিয়ে উদ্বেগ শিকপুর-বহরগ্রাম সেতুর কাজ পরিদর্শনে এমপি এমরান কানাইঘাটে চোরাই মোটরসাইকেল উদ্ধার, আটক ১ এয়ারপোর্ট এলাকায় বালুভর্তি ট্রাকে মিলল প্রায় ১০ লাখ টাকার ভারতীয় পণ্য, গ্রেফতার ২ আজান হলেই থেমে যায় ঢাকের আওয়াজ, বিয়ানীবাজারে একই উঠানে ৭৫ বছর ধরে মসজিদ-মন্দির গোলাপগঞ্জে কৃষকদল নেতাকে রড দিয়ে পেটাল দুর্বৃত্তরা হামের প্রাদুর্ভাবে বিপর্যস্ত বাংলাদেশ, বিশ্বকে সতর্ক করল ডব্লিউএইচও ভোটার এলাকা বদলাতে আবেদনের শেষ সময় ৩১ অক্টোবর
advertisement
সিলেট বিভাগ

বিয়ানীবাজারে কিশোর গ্যাংয়ের হামলার অভিযোগ, হাসপাতালেও রেহাই পেলেন না দুই আহত!

সিলেটের বিয়ানীবাজারে পূর্ব ও পারিবারিক বিরোধের জেরে আব্দুল কাইয়ুম ও আব্দুল মালিক নামে দুই ব্যক্তির ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলার অভিযোগ উঠেছে। গুরুতর আহত অবস্থায় চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর সেখানেও তাদের ওপর দ্বিতীয় দফায় হামলা চালানোর অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

শুক্রবার (২৮ আগস্ট) রাতে উপজেলার মুড়িয়া ইউনিয়নের ছোটদেশ গ্রামে প্রথম দফায় হামলার ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। আহতরা হলেন ছোটদেশ গ্রামের আব্দুল কাইয়ুম ও আব্দুল মালিক।

স্থানীয়দের ভাষ্য, পূর্ব বিরোধের জের ধরে শুক্রবার রাতে একদল যুবক আব্দুল কাইয়ুম ও তার সঙ্গে থাকা আব্দুল মালিকের ওপর হামলা চালায়। এ সময় হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে তাদের শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি কোপ দেয়। এতে দুজনই গুরুতর আহত হন।

আহত আব্দুল কাইয়ুমের ভাই আব্দুল খালিক অভিযোগ করেন, পার্শ্ববর্তী বাড়ির রাফি আহমদের নেতৃত্বে একদল কিশোর এ হামলায় অংশ নেয়। এ সময় কামরুল, এমরানসহ আরও কয়েকজন সেখানে উপস্থিত ছিলেন বলেও তিনি অভিযোগ করেন।

পরে স্থানীয়রা আহত আব্দুল কাইয়ুম ও আব্দুল মালিককে উদ্ধার করে বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে স্বজনদের অভিযোগ, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়ও তাদের ওপর দ্বিতীয় দফায় হামলা চালানো হয়। এতে চিকিৎসা নিতে এসেও তারা নিরাপত্তাহীনতায় পড়েন বলে দাবি স্বজনদের।

এদিকে, একই ঘটনায় পরপর দুই দফা হামলার অভিযোগে এলাকায় আতঙ্ক ও উত্তেজনা দেখা দিয়েছে। বিশেষ করে চিকিৎসাধীন আহতদের ওপর হাসপাতালের ভেতরে হামলার অভিযোগ নিয়ে স্থানীয়দের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে।

তবে হামলার প্রকৃত কারণ, দ্বিতীয় দফায় হাসপাতালের ভেতরে হামলার ঘটনা এবং এতে কারা জড়িত—এসব বিষয়ে পুলিশ ও হাসপাতাল কর্তৃপক্ষের কোনো আনুষ্ঠানিক বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

আহতদের স্বজনরা ঘটনার সুষ্ঠু তদন্ত করে হামলায় জড়িতদের শনাক্ত ও তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। বর্তমানে আহত আব্দুল কাইয়ুম ও আব্দুল মালিককে উন্নত চিকিৎসার জন্য সিলেটে পাঠানো হয়েছে বলে জানা গেছে।

▐ এই সম্পর্কিত আরো

আড়াই মাসে গ্রেপ্তার ২৫৩গোয়াইনঘাটে চোরাচালান বন্ধে পুলিশের হার্ডলাইন, চাঁদাবাজদের তালিকা হচ্ছে

কানাইঘাটে ৩৪ মণ্ডপে দুর্গাপূজা, বিভিন্ন মণ্ডপ পরিদর্শনে ইউএনও

বিশ্বনাথে আইনশৃঙ্খলা কমিটির সভা, মাদক-যানজট ও জুয়া নিয়ে উদ্বেগ

শিকপুর-বহরগ্রাম সেতুর কাজ পরিদর্শনে এমপি এমরান

কানাইঘাটে চোরাই মোটরসাইকেল উদ্ধার, আটক ১

এয়ারপোর্ট এলাকায় বালুভর্তি ট্রাকে মিলল প্রায় ১০ লাখ টাকার ভারতীয় পণ্য, গ্রেফতার ২

আজান হলেই থেমে যায় ঢাকের আওয়াজ, বিয়ানীবাজারে একই উঠানে ৭৫ বছর ধরে মসজিদ-মন্দির

গোলাপগঞ্জে কৃষকদল নেতাকে রড দিয়ে পেটাল দুর্বৃত্তরা

হামের প্রাদুর্ভাবে বিপর্যস্ত বাংলাদেশ, বিশ্বকে সতর্ক করল ডব্লিউএইচও

ভোটার এলাকা বদলাতে আবেদনের শেষ সময় ৩১ অক্টোবর