রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
শিরোনাম
আড়াই মাসে গ্রেপ্তার ২৫৩ - গোয়াইনঘাটে চোরাচালান বন্ধে পুলিশের হার্ডলাইন, চাঁদাবাজদের তালিকা হচ্ছে কানাইঘাটে ৩৪ মণ্ডপে দুর্গাপূজা, বিভিন্ন মণ্ডপ পরিদর্শনে ইউএনও বিশ্বনাথে আইনশৃঙ্খলা কমিটির সভা, মাদক-যানজট ও জুয়া নিয়ে উদ্বেগ শিকপুর-বহরগ্রাম সেতুর কাজ পরিদর্শনে এমপি এমরান কানাইঘাটে চোরাই মোটরসাইকেল উদ্ধার, আটক ১ এয়ারপোর্ট এলাকায় বালুভর্তি ট্রাকে মিলল প্রায় ১০ লাখ টাকার ভারতীয় পণ্য, গ্রেফতার ২ আজান হলেই থেমে যায় ঢাকের আওয়াজ, বিয়ানীবাজারে একই উঠানে ৭৫ বছর ধরে মসজিদ-মন্দির গোলাপগঞ্জে কৃষকদল নেতাকে রড দিয়ে পেটাল দুর্বৃত্তরা হামের প্রাদুর্ভাবে বিপর্যস্ত বাংলাদেশ, বিশ্বকে সতর্ক করল ডব্লিউএইচও ভোটার এলাকা বদলাতে আবেদনের শেষ সময় ৩১ অক্টোবর
advertisement
সিলেট বিভাগ

জগন্নাথপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে স্বেচ্ছাসেবক দলের প্রস্তুতি সভা

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী সফলভাবে পালনের লক্ষ্যে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে নেতাকর্মীদের ব্যাপক অংশগ্রহণ নিশ্চিত করতে ইউনিয়ন পর্যায়ে প্রচার-প্রচারণা জোরদারের সিদ্ধান্ত নেওয়া হয়।

শনিবার (২৯ আগস্ট) সন্ধ্যা ৭টায় উপজেলার পৌর পয়েন্টের মাহিমা রেস্টুরেন্টের কনভেনশন হলে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হাজী হারুনুর রশিদ হারুনের সভাপতিত্বে এবং সদস্য সচিব নাসিম আহমেদ রুয়েলের সঞ্চালনায় সভায় উপজেলা স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য দেন।

সভায় বক্তারা বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ বাস্তবায়ন এবং দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা বাস্তবায়নে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ও সক্রিয় ভূমিকা রাখতে হবে।

তারা বলেন, বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি সফল করতে প্রতিটি ইউনিয়নে ব্যাপক প্রচার-প্রচারণা চালানোর পাশাপাশি নেতাকর্মীদের সর্বোচ্চ উপস্থিতি নিশ্চিত করতে হবে।

সভায় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেওয়া হয়। দিনটি যথাযথ মর্যাদায় পালনের লক্ষ্যে নেতাকর্মীদের প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার আহ্বান জানানো হয়।

সভায় জগন্নাথপুর উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

▐ এই সম্পর্কিত আরো

আড়াই মাসে গ্রেপ্তার ২৫৩গোয়াইনঘাটে চোরাচালান বন্ধে পুলিশের হার্ডলাইন, চাঁদাবাজদের তালিকা হচ্ছে

কানাইঘাটে ৩৪ মণ্ডপে দুর্গাপূজা, বিভিন্ন মণ্ডপ পরিদর্শনে ইউএনও

বিশ্বনাথে আইনশৃঙ্খলা কমিটির সভা, মাদক-যানজট ও জুয়া নিয়ে উদ্বেগ

শিকপুর-বহরগ্রাম সেতুর কাজ পরিদর্শনে এমপি এমরান

কানাইঘাটে চোরাই মোটরসাইকেল উদ্ধার, আটক ১

এয়ারপোর্ট এলাকায় বালুভর্তি ট্রাকে মিলল প্রায় ১০ লাখ টাকার ভারতীয় পণ্য, গ্রেফতার ২

আজান হলেই থেমে যায় ঢাকের আওয়াজ, বিয়ানীবাজারে একই উঠানে ৭৫ বছর ধরে মসজিদ-মন্দির

গোলাপগঞ্জে কৃষকদল নেতাকে রড দিয়ে পেটাল দুর্বৃত্তরা

হামের প্রাদুর্ভাবে বিপর্যস্ত বাংলাদেশ, বিশ্বকে সতর্ক করল ডব্লিউএইচও

ভোটার এলাকা বদলাতে আবেদনের শেষ সময় ৩১ অক্টোবর