রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
শিরোনাম
আড়াই মাসে গ্রেপ্তার ২৫৩ - গোয়াইনঘাটে চোরাচালান বন্ধে পুলিশের হার্ডলাইন, চাঁদাবাজদের তালিকা হচ্ছে কানাইঘাটে ৩৪ মণ্ডপে দুর্গাপূজা, বিভিন্ন মণ্ডপ পরিদর্শনে ইউএনও বিশ্বনাথে আইনশৃঙ্খলা কমিটির সভা, মাদক-যানজট ও জুয়া নিয়ে উদ্বেগ শিকপুর-বহরগ্রাম সেতুর কাজ পরিদর্শনে এমপি এমরান কানাইঘাটে চোরাই মোটরসাইকেল উদ্ধার, আটক ১ এয়ারপোর্ট এলাকায় বালুভর্তি ট্রাকে মিলল প্রায় ১০ লাখ টাকার ভারতীয় পণ্য, গ্রেফতার ২ আজান হলেই থেমে যায় ঢাকের আওয়াজ, বিয়ানীবাজারে একই উঠানে ৭৫ বছর ধরে মসজিদ-মন্দির গোলাপগঞ্জে কৃষকদল নেতাকে রড দিয়ে পেটাল দুর্বৃত্তরা হামের প্রাদুর্ভাবে বিপর্যস্ত বাংলাদেশ, বিশ্বকে সতর্ক করল ডব্লিউএইচও ভোটার এলাকা বদলাতে আবেদনের শেষ সময় ৩১ অক্টোবর
advertisement
সিলেট বিভাগ

মসজিদের বালু নেওয়া নিয়ে বিরোধ, বিয়ানীবাজারে দুই দিনমজুরের ওপর সশস্ত্র হামলার অভিযোগ

সরকারি রাস্তা দিয়ে মসজিদের নির্মাণকাজের জন্য ঠেলাগাড়িতে বালু নেওয়াকে কেন্দ্র করে কথাকাটাকাটির জেরে সিলেটের বিয়ানীবাজারে দুই দিনমজুরের ওপর দেশীয় অস্ত্র নিয়ে হামলার অভিযোগ উঠেছে। হামলায় দুজনই গুরুতর আহত হয়েছেন। তাদের মধ্যে আবু জাফরের মাথায় গুরুতর জখম হওয়ায় তাকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

শুক্রবার (২৮ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার আংঙ্গুরা মোহাম্মদপুর ইউনিয়নের খেজুর বাগান এলাকায় এ ঘটনা ঘটে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এ ঘটনায় ভুক্তভোগী মো. আব্দুল করিম বাইছ বাদী হয়ে পাঁচজনের নাম উল্লেখ করে বিয়ানীবাজার থানায় লিখিত অভিযোগ করেছেন। অভিযুক্তরা হলেন—আংঙ্গুরা মোহাম্মদপুর এলাকার হালেছ মিয়া (৫০), সোনাদ আহমদ (২২), শাহজাহান (২০), হুমায়ুন আহমদ (২৫) ও ইব্রাহিম আহমদ (১৯)।

অভিযোগ সূত্রে জানা যায়, ঘটনার দিন সকালে বাদীর ছেলে আবু জাফর ও তার এক সহযোগী শ্রমিক কেন্দ্রীয় জামে মসজিদের জন্য বাঁশবাগান মাঠ থেকে ঠেলাগাড়িতে করে বালু নিয়ে যাচ্ছিলেন। খেজুর বাগানের সামনে সরকারি রাস্তায় পৌঁছালে হালেছ মিয়া তাদের চলাচলে বাধা দেন বলে অভিযোগ করা হয়েছে।

এ নিয়ে প্রতিবাদ করলে অভিযুক্তরা সংঘবদ্ধ হয়ে শাবল, কুড়াল, কুচা ও লাঠিসোঁটা নিয়ে তাদের ওপর হামলা চালান বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

হামলায় তাহমিদ আহমদ ও আবু জাফর মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাতপ্রাপ্ত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে আবু জাফরের শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

অভিযোগে আরও বলা হয়েছে, চিকিৎসা এবং স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসার চেষ্টা চলায় থানায় অভিযোগ দিতে কিছুটা বিলম্ব হয়েছে।

এ বিষয়ে পুলিশ জানিয়েছে, অভিযোগটি তদন্ত করা হচ্ছে।  জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

▐ এই সম্পর্কিত আরো

আড়াই মাসে গ্রেপ্তার ২৫৩গোয়াইনঘাটে চোরাচালান বন্ধে পুলিশের হার্ডলাইন, চাঁদাবাজদের তালিকা হচ্ছে

কানাইঘাটে ৩৪ মণ্ডপে দুর্গাপূজা, বিভিন্ন মণ্ডপ পরিদর্শনে ইউএনও

বিশ্বনাথে আইনশৃঙ্খলা কমিটির সভা, মাদক-যানজট ও জুয়া নিয়ে উদ্বেগ

শিকপুর-বহরগ্রাম সেতুর কাজ পরিদর্শনে এমপি এমরান

কানাইঘাটে চোরাই মোটরসাইকেল উদ্ধার, আটক ১

এয়ারপোর্ট এলাকায় বালুভর্তি ট্রাকে মিলল প্রায় ১০ লাখ টাকার ভারতীয় পণ্য, গ্রেফতার ২

আজান হলেই থেমে যায় ঢাকের আওয়াজ, বিয়ানীবাজারে একই উঠানে ৭৫ বছর ধরে মসজিদ-মন্দির

গোলাপগঞ্জে কৃষকদল নেতাকে রড দিয়ে পেটাল দুর্বৃত্তরা

হামের প্রাদুর্ভাবে বিপর্যস্ত বাংলাদেশ, বিশ্বকে সতর্ক করল ডব্লিউএইচও

ভোটার এলাকা বদলাতে আবেদনের শেষ সময় ৩১ অক্টোবর