মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
রাষ্ট্রপতি হিসেবে প্রথম সিলেট সফরে মির্জা ফখরুল খেলাধুলার উন্নয়নে প্রধানমন্ত্রীর বিশেষ পরিকল্পনা: তাহসিনা রুশদীর আসিফ মাহমুদের ‘সিন্ডিকেটে’ ১১ হাজার কোটি টাকা? অনুসন্ধানে দুদক মঙ্গলবার থেকে শিল্প-কারখানায় স্বাভাবিক হবে গ্যাস সরবরাহ দুর্গাপূজায় প্রশাসনকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে: জিকে গউছ কুলাউড়ায় ২,৫০০ চা শ্রমিকের মাঝে প্রধানমন্ত্রীর উপহারের রেইনকোট বিতরণ হাজী স্বপনকে ছেড়ে দেওয়ার অভিযোগ, ওসি প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ কুলাউড়ায় দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন ও চেক বিতরণ কুলাউড়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত বিদ্যুতের লোডশেডিং ও ‘ভুতুড়ে’ বিলে নাকাল শান্তিগঞ্জ, জনমনে ক্ষোভ
advertisement
সিলেট বিভাগ

বিশ্বনাথে শান্তি-সম্প্রীতি বজায় রাখতে ছাত্র-শিক্ষকদের করণীয় নিয়ে মতবিনিময়

‘সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি’—এই স্লোগানকে সামনে রেখে সিলেটের বিশ্বনাথে শান্তিপূর্ণ সহাবস্থান ও সম্প্রীতি প্রতিষ্ঠায় পিস ফেসিলিটেটর গ্রুপের (পিএফজি) করণীয় নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেলে উপজেলার উত্তর বিশ্বনাথ আজমদ উল্লাহ ডিগ্রি কলেজে বিশ্বনাথ পিএফজির আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

পিস ফেসিলিটেটর গ্রুপের (পিএফজি) পিস অ্যাম্বাসেডর ও প্রভাষক আফিয়া রশিদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উত্তর বিশ্বনাথ আজমদ উল্লাহ ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুর রশিদ। সভা পরিচালনা করেন পিস অ্যাম্বাসেডর ও প্রভাষক নাসরিন জাহান।

সভায় বক্তব্য দেন বিশ্বনাথ পিএফজির সদস্য ও পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সামছুল ইসলাম, সমন্বয়ক ও সাংবাদিক বদরুল ইসলাম, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও পিএফজি সদস্য কাওছার খান, খাজাঞ্চি ইউনিয়ন বিএনপির সভাপতি ও পিএফজি আন্তঃধর্মীয় কমিটির আহ্বায়ক আবুল বসর মো. ফারুক, প্রভাষক সালমা বেগম, পিএফজি সদস্য হোসাইন আহমদ শাহীন, হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের সিলেট জেলার মাঠ সমন্বয়ক কুদরত পাশা, ইয়ুথ অ্যাম্বাসেডর ও ছাত্রদল নেতা শাহ টিপু।

সভায় সুশীল সমাজের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, একটি জাতির উন্নয়ন ও অগ্রগতির জন্য শিক্ষার কোনো বিকল্প নেই। তবে শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত হতে হবে। শিক্ষক, গুণীজন ও প্রতিভাবান ব্যক্তিদের সম্মান করার মধ্য দিয়ে একটি সুন্দর ও সহনশীল সমাজ গড়ে তোলা সম্ভব।

তারা বলেন, যে সমাজে গুণীজনের কদর নেই, সে সমাজে গুণী মানুষের বিকাশ বাধাগ্রস্ত হয়। গুণীজন ও প্রতিভাবানদের যথাযথ সম্মান ও মূল্যায়ন করা হলে সমাজে আরও প্রতিভাবান ও মানবিক মানুষ তৈরি হবে।

সভায় আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার ওপর গুরুত্বারোপ করা হয়। বক্তারা বলেন, নির্বাচন হতে হবে উৎসবমুখর ও শান্তিপূর্ণ। ভোটগ্রহণের সময় যেমন শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে হবে, তেমনি নির্বাচন-পরবর্তী সময়েও দল-মত নির্বিশেষে সবাইকে পারস্পরিক শ্রদ্ধা, সহাবস্থান, শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে হবে।

এ সময় শিক্ষার্থী, শিক্ষক, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে সহনশীলতা, পারস্পরিক শ্রদ্ধাবোধ এবং শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করতে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

এই সম্পর্কিত আরো

রাষ্ট্রপতি হিসেবে প্রথম সিলেট সফরে মির্জা ফখরুল

খেলাধুলার উন্নয়নে প্রধানমন্ত্রীর বিশেষ পরিকল্পনা: তাহসিনা রুশদীর

আসিফ মাহমুদের ‘সিন্ডিকেটে’ ১১ হাজার কোটি টাকা? অনুসন্ধানে দুদক

মঙ্গলবার থেকে শিল্প-কারখানায় স্বাভাবিক হবে গ্যাস সরবরাহ

দুর্গাপূজায় প্রশাসনকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে: জিকে গউছ

কুলাউড়ায় ২,৫০০ চা শ্রমিকের মাঝে প্রধানমন্ত্রীর উপহারের রেইনকোট বিতরণ

হাজী স্বপনকে ছেড়ে দেওয়ার অভিযোগ, ওসি প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ

কুলাউড়ায় দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন ও চেক বিতরণ

কুলাউড়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

বিদ্যুতের লোডশেডিং ও ‘ভুতুড়ে’ বিলে নাকাল শান্তিগঞ্জ, জনমনে ক্ষোভ