বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
নজরুল বর্ষ উপলক্ষে শান্তিগঞ্জে পুরস্কার বিতরণী ও আলোচনা সভা সানায় ইয়েমেনি তেল কোম্পানির এলাকা খালি করার নির্দেশ সৌদি জোটের, হুতিদের হুঁশিয়ারি ডেঙ্গুতে ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ ১৭ অক্টোবর পর্যন্ত দাম্মামেও বিমানের সব ফ্লাইট স্থগিত এসএসসিতে দুই বিষয়ে ফেল করলে ১৫ দিনের মধ্যে ফের পরীক্ষা: শিক্ষামন্ত্রী শান্তিগঞ্জে দুর্যোগ প্রশমন দিবসে র‍্যালি, আলোচনা ও মহড়া সেই জার্মান পর্যটকের ল্যাপটপ উদ্ধার করে হস্তান্তর করল পুলিশ জামালগঞ্জে দুর্যোগ প্রশমন দিবসে র‍্যালি, আলোচনা ও মহড়া সংবাদপত্রের সরকারি বিজ্ঞাপনের নতুন হার নির্ধারণ বিশ্বনাথ ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশনের সংবর্ধনায় তিন প্রবাসী
advertisement
অর্থ-বাণিজ্য

বিশ্ববাজারে কমলো স্বর্ণের দাম

যুক্তরাষ্ট্রের মূল্যস্ফীতির নতুন তথ্য প্রকাশের আগে বুধবার আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম কমেছে। এর মধ্য দিয়ে টানা তিন কার্যদিবসের দর বৃদ্ধির ধারায় ছেদ পড়তে যাচ্ছে। রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

বুধবার গ্রিনিচ মান সময় (জিএমটি) সকাল ৯টা ২৭ মিনিটে স্পট গোল্ডের দাম ০.৯ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ৬১৬ দশমিক ৬২ ডলারে দাঁড়ায়।এর আগে মঙ্গলবার স্বর্ণের দাম ১৪ মে’র পর সর্বোচ্চ পর্যায়ে উঠেছিল।

এদিকে যুক্তরাষ্ট্রের গোল্ড ফিউচারসের দামও ০.৫ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ৬৭২ দশমিক ১০ ডলারে নেমেছে।

বাজারে এখন মূল নজর যুক্তরাষ্ট্রের মূল্যস্ফীতির তথ্যের দিকে। এই তথ্য প্রকাশের পর দেশটির কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ সুদের হার নিয়ে কী ধরনের নীতি গ্রহণ করতে পারে, সে বিষয়ে নতুন ইঙ্গিত পাওয়ার আশা করছেন বিনিয়োগকারীরা।

সম্প্রতি মার্কিন ট্রেজারি বিভাগের বন্ড পুনঃক্রয়ের ঘোষণার পর মঙ্গলবার স্বর্ণের দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছিল। তবে বুধবার মূল্যস্ফীতির তথ্য প্রকাশের অপেক্ষায় বিনিয়োগকারীরা সতর্ক অবস্থান নেওয়ায় স্বর্ণের দামে কিছুটা চাপ তৈরি হয়েছে।

সূত্র: রয়টার্স

▐ এই সম্পর্কিত আরো

নজরুল বর্ষ উপলক্ষে শান্তিগঞ্জে পুরস্কার বিতরণী ও আলোচনা সভা

সানায় ইয়েমেনি তেল কোম্পানির এলাকা খালি করার নির্দেশ সৌদি জোটের, হুতিদের হুঁশিয়ারি

ডেঙ্গুতে ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪

১৭ অক্টোবর পর্যন্ত দাম্মামেও বিমানের সব ফ্লাইট স্থগিত

এসএসসিতে দুই বিষয়ে ফেল করলে ১৫ দিনের মধ্যে ফের পরীক্ষা: শিক্ষামন্ত্রী

শান্তিগঞ্জে দুর্যোগ প্রশমন দিবসে র‍্যালি, আলোচনা ও মহড়া

সেই জার্মান পর্যটকের ল্যাপটপ উদ্ধার করে হস্তান্তর করল পুলিশ

জামালগঞ্জে দুর্যোগ প্রশমন দিবসে র‍্যালি, আলোচনা ও মহড়া

সংবাদপত্রের সরকারি বিজ্ঞাপনের নতুন হার নির্ধারণ

বিশ্বনাথ ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশনের সংবর্ধনায় তিন প্রবাসী