রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
শিরোনাম
কমলগঞ্জে দুর্গোৎসবে শতাধিক দরিদ্র মানুষের মধ্যে বস্ত্র বিতরণ শান্তিগঞ্জে মাদকের বিরুদ্ধে যুবকদের প্রতিবাদী সভা সুনামগঞ্জে বিজিবির পৃথক অভিযানে বিপুল ভারতীয় মদ আটক ঐতিহ্য হারানোর পথে কুলাউড়ার মনিপুরী তাঁত শিল্প বড়লোখা সীমান্তে বিজিবির অভিযানে ইয়াবাসহ যুবক আটক দেশের ক্রীড়ায় নতুন যুগের সূচনা এবিজি স্পোর্টস সিটিতে আড়াই মাসে গ্রেপ্তার ২৫৩ - গোয়াইনঘাটে চোরাচালান বন্ধে পুলিশের হার্ডলাইন, চাঁদাবাজদের তালিকা হচ্ছে কানাইঘাটে ৩৪ মণ্ডপে দুর্গাপূজা, বিভিন্ন মণ্ডপ পরিদর্শনে ইউএনও বিশ্বনাথে আইনশৃঙ্খলা কমিটির সভা, মাদক-যানজট ও জুয়া নিয়ে উদ্বেগ শিকপুর-বহরগ্রাম সেতুর কাজ পরিদর্শনে এমপি এমরান
advertisement
সিলেট বিভাগ

সিলেটে নিরাপদ যাতায়াত পরিষদের জেলা কমিটি গঠনের উদ্যোগ

সিলেটে নিরাপদ যাতায়াত বাস্তবায়ন পরিষদের জেলা কমিটি গঠনের লক্ষ্যে সদস্য সংগ্রহ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার নগরীর সুবিদবাজারস্থ সিলেট প্রেসক্লাব অডিটোরিয়ামে সংগঠক শিপলু রাহাত ও গিয়াস সানির যৌথ সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন সিলেট সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ শামসুল ইসলাম। মুখ্য আলোচক ছিলেন মানবিক চক্ষু চিকিৎসক ও সংগঠক ডা. জহিরুল ইসলাম অচিনপুরী।

সভায় বক্তারা বলেন, নিরাপদ যাতায়াত কোনো বিলাসিতা নয়—এটি মানুষের মৌলিক অধিকার। এ অধিকার নিশ্চিত করতে সামাজিক সংগঠন, মানবিক মানুষ ও সংশ্লিষ্টদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

ডা. জহিরুল ইসলাম অচিনপুরী বলেন, নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে সবাইকে মানবিক কাজে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে। সিলেট বিভাগসহ সারাদেশে পরিষদের কার্যক্রম ছড়িয়ে দিতে তাঁর প্রচেষ্টা অব্যাহত থাকবে। যাতায়াত ব্যবস্থার বিভিন্ন সমস্যা চিহ্নিত করে তথ্য সংগ্রহ এবং সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।

সভাপতির বক্তব্যে অধ্যক্ষ শামসুল ইসলাম পরিষদের উদ্যোগের সফলতা কামনা করে সংগঠনটির পাশে থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

সভায় আরও বক্তব্য দেন সাংবাদিক কবির আহমেদ সোহেল, উৎফল বড়ুয়া, আমীর হোসেন সোহাগ, গিয়াস সানি, আসাদুজ্জামান নুর, নজরুল ইসলাম, সোলেমান হুসেন চন্দু, ফারুক আহমেদ, মো. আবু ইউসুফ, সিদ্দিকা রুনা সুলতানা, সফিকুর রহমান, জিল্লুর রহমান, আমিরুল ইসলাম চৌধুরী, লিপি খানম, মুহিবুর রহমান চৌধুরী, আজিজুল ইসলাম, জুবের আহমেদ সার্জন ও শাহান উদ্দিন নাজুসহ অনেকে।

বক্তারা নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে সম্মিলিত সামাজিক আন্দোলন গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।

▐ এই সম্পর্কিত আরো

কমলগঞ্জে দুর্গোৎসবে শতাধিক দরিদ্র মানুষের মধ্যে বস্ত্র বিতরণ

শান্তিগঞ্জে মাদকের বিরুদ্ধে যুবকদের প্রতিবাদী সভা

সুনামগঞ্জে বিজিবির পৃথক অভিযানে বিপুল ভারতীয় মদ আটক

ঐতিহ্য হারানোর পথে কুলাউড়ার মনিপুরী তাঁত শিল্প

বড়লোখা সীমান্তে বিজিবির অভিযানে ইয়াবাসহ যুবক আটক

দেশের ক্রীড়ায় নতুন যুগের সূচনা এবিজি স্পোর্টস সিটিতে

আড়াই মাসে গ্রেপ্তার ২৫৩গোয়াইনঘাটে চোরাচালান বন্ধে পুলিশের হার্ডলাইন, চাঁদাবাজদের তালিকা হচ্ছে

কানাইঘাটে ৩৪ মণ্ডপে দুর্গাপূজা, বিভিন্ন মণ্ডপ পরিদর্শনে ইউএনও

বিশ্বনাথে আইনশৃঙ্খলা কমিটির সভা, মাদক-যানজট ও জুয়া নিয়ে উদ্বেগ

শিকপুর-বহরগ্রাম সেতুর কাজ পরিদর্শনে এমপি এমরান