সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
শিরোনাম
রফিকুল বারী রোমানের মৃত্যুতে উমেদুর রহমান উমেদের শোক ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, অক্টোবরের ১৮ দিনে প্রাণহানি ১০০ ছাড়াল অমর একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: ঢাকায় সৌদি রাষ্ট্রদূতকে ডেকে পরিস্থিতি জানতে চাইল সরকার শেরেবাংলা নগরে সচিবালয় স্থানান্তরের প্রস্তাব অনুমোদন সিলেটে ৩ লাখ টাকার ভারতীয় টমেটোসহ ট্রাক জব্দ, পালালেন চালক-হেলপারসহ ৩ জন শান্তিগঞ্জে ৫ হাজার বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ধর্মপাশায় দুর্গাপূজামণ্ডপে এমপি কামরুলের ১০ হাজার টাকা করে উপহার শান্তিগঞ্জে ৩০ মহিলা কমিউনিটি স্বেচ্ছাসেবককে স্বাস্থ্য ও পুষ্টিবিষয়ক প্রশিক্ষণ শান্তিগঞ্জে ৩২ বছর পর বন্দোবস্তকৃত ভূমির সীমানা নির্ধারণ
advertisement
সিলেট বিভাগ

ছাতক দলিল লেখক সমিতির নির্বাচনে সভাপতি কাজী আনু, সাধারণ সম্পাদক জয়নাল

বাংলাদেশ দলিল লেখক সমিতি ছাতক উপজেলা শাখার ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ আগস্ট) সকাল ১০টা থেকে বিকেল ২টা পর্যন্ত টানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

নির্বাচনে সভাপতি, সহসভাপতি, সাধারণ সম্পাদক, সহসাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক ও কোষাধ্যক্ষ—এই ছয়টি পদে ১২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

সভাপতি পদে কাজী আনোয়ার মিয়া আনু ২৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর প্রতিদ্বন্দ্বী আলহাজ গিয়াস উদ্দিন তালুকদার পেয়েছেন ১৫ ভোট।

সাধারণ সম্পাদক পদে জয়নাল আবেদীন ২২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর প্রতিদ্বন্দ্বী রঞ্জন কুমার দাস পেয়েছেন ১৮ ভোট।

সহসভাপতি পদে মো. ওয়াছির আলী ২৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। প্রতিদ্বন্দ্বী আব্দুল ছত্তার পেয়েছেন ১৪ ভোট। সহসাধারণ সম্পাদক পদে আব্দুস ছালাম ২১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর প্রতিদ্বন্দ্বী ফয়ছল আহমদ পেয়েছেন ১৮ ভোট।

সাংগঠনিক সম্পাদক পদে হিফজুল বারী শিমুল ২৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। প্রতিদ্বন্দ্বী দিলোয়ার হোসেন পেয়েছেন ১৬ ভোট। কোষাধ্যক্ষ পদে রোকন মিয়া ২৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর প্রতিদ্বন্দ্বী মো. সুমন মিয়া পেয়েছেন ১৩ ভোট।

দলিল লেখক সমিতির মোট ভোটার ৪৪ জন। এর মধ্যে ৪০ জন ভোটাধিকার প্রয়োগ করেন।

নির্বাচনে প্রিসাইডিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা সাব-রেজিস্ট্রার মোহাম্মদ সাইফুল আলম। সহকারী প্রিসাইডিং কর্মকর্তা ছিলেন মমতাজ বেগম।

প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন মো. শাহাজুল ইসলাম। নির্বাচন কমিশনার ছিলেন মো. গৌছ উদ্দিন ও সুলাইমান আহমদ তালুকদার।

▐ এই সম্পর্কিত আরো

রফিকুল বারী রোমানের মৃত্যুতে উমেদুর রহমান উমেদের শোক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, অক্টোবরের ১৮ দিনে প্রাণহানি ১০০ ছাড়াল

অমর একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি

মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: ঢাকায় সৌদি রাষ্ট্রদূতকে ডেকে পরিস্থিতি জানতে চাইল সরকার

শেরেবাংলা নগরে সচিবালয় স্থানান্তরের প্রস্তাব অনুমোদন

সিলেটে ৩ লাখ টাকার ভারতীয় টমেটোসহ ট্রাক জব্দ, পালালেন চালক-হেলপারসহ ৩ জন

শান্তিগঞ্জে ৫ হাজার বৃক্ষরোপণ কর্মসূচি শুরু

ধর্মপাশায় দুর্গাপূজামণ্ডপে এমপি কামরুলের ১০ হাজার টাকা করে উপহার

শান্তিগঞ্জে ৩০ মহিলা কমিউনিটি স্বেচ্ছাসেবককে স্বাস্থ্য ও পুষ্টিবিষয়ক প্রশিক্ষণ

শান্তিগঞ্জে ৩২ বছর পর বন্দোবস্তকৃত ভূমির সীমানা নির্ধারণ