সিলেট জেলা জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের নবগঠিত কমিটির সহসভাপতি রফিকুল বারী রোমান (রুমান) আর নেই। গত ১৮ অক্টোবর ২০২৬, রবিবার রাত সাড়ে ১০টার দিকে সিলেটের নর্থইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।
তাঁর আকস্মিক মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সিলেট মহানগর যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক উমেদুর রহমান উমেদ।
এক শোকবার্তায় উমেদুর রহমান উমেদ মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। তিনি মহান আল্লাহর কাছে মরহুমকে জান্নাতুল ফেরদৌস নসিব করার প্রার্থনা করেন এবং তাঁর পরিবার-পরিজনকে এ শোক সইবার শক্তি দানের জন্য দোয়া করেন।