সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
শিরোনাম
রফিকুল বারী রোমানের মৃত্যুতে উমেদুর রহমান উমেদের শোক ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, অক্টোবরের ১৮ দিনে প্রাণহানি ১০০ ছাড়াল অমর একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: ঢাকায় সৌদি রাষ্ট্রদূতকে ডেকে পরিস্থিতি জানতে চাইল সরকার শেরেবাংলা নগরে সচিবালয় স্থানান্তরের প্রস্তাব অনুমোদন সিলেটে ৩ লাখ টাকার ভারতীয় টমেটোসহ ট্রাক জব্দ, পালালেন চালক-হেলপারসহ ৩ জন শান্তিগঞ্জে ৫ হাজার বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ধর্মপাশায় দুর্গাপূজামণ্ডপে এমপি কামরুলের ১০ হাজার টাকা করে উপহার শান্তিগঞ্জে ৩০ মহিলা কমিউনিটি স্বেচ্ছাসেবককে স্বাস্থ্য ও পুষ্টিবিষয়ক প্রশিক্ষণ শান্তিগঞ্জে ৩২ বছর পর বন্দোবস্তকৃত ভূমির সীমানা নির্ধারণ
advertisement
সিলেট বিভাগ

শাহ আবদুল করিমের গানে মুখর শাল্লার হাওর, অনুষ্ঠিত হলো নৌকাবাইচ

সুনামগঞ্জের শাল্লায় উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা। শনিবার (২২ আগস্ট) দুপুর ২টা থেকে উপজেলার কান্দিগাঁও গ্রামের হাওরে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

কান্দিগাঁও (শান্তিনগর) গ্রামবাসীর উদ্যোগে ও হযরত ফয়তাব আলী শাহ (রহ.) ভক্ত সংগঠনের আয়োজনে অনুষ্ঠিত নৌকাবাইচে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নাছির উদ্দিন চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শাল্লা উপজেলা নির্বাহী কর্মকর্তা পিয়াস চন্দ্র দাস।

বাউল সম্রাট শাহ আবদুল করিমের কালজয়ী গান—‘কোন মেস্তরি নাও বানাইলো, কেমন দেখা যায়—ঝিলমিল ঝিলমিল করে রে ময়ূরপঙ্খী নায়’—এর সুর, মাঝিদের গান, করতালি ও বৈঠার ছন্দে মুখর হয়ে ওঠে পুরো হাওর। দেশের বিভিন্ন স্থান থেকে আসা সুদীর্ঘ নৌকা নিয়ে প্রতিযোগিতায় অংশ নেন মাঝিরা। নৌকাবাইচকে ঘিরে কান্দিগাঁও হাওরে সৃষ্টি হয় আনন্দঘন পরিবেশ।

প্রতিযোগিতায় ইয়ারাবাদ গ্রামের মুহিত মিয়া, শান্তিনগর গ্রামের ফখরুল ইসলাম, নাছিরপুর গ্রামের মাতাব আলী ও গোয়ানী গ্রামসহ বিভিন্ন এলাকার নৌকা অংশ নেয়।

প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে শান্তিনগর গ্রামের ফখরুল ইসলামের নৌকা। দ্বিতীয় হয় ইয়ারাবাদ গ্রামের মুহিত মিয়ার নৌকা এবং তৃতীয় স্থান অর্জন করে নাছিরপুর গ্রামের মাতাব আলীর নৌকা।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংসদ সদস্য নাছির উদ্দিন চৌধুরীর সহধর্মিণী পারভীন আক্তার চৌধুরী, শাল্লা উপজেলা বিএনপির প্রথম যুগ্ম আহ্বায়ক আব্দুল আউয়াল, শাল্লা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সুহেল আহমদসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও স্থানীয় নেতৃবৃন্দ।

প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি নাছির উদ্দিন চৌধুরী। প্রথম পুরস্কার হিসেবে একটি ঘোড়া এবং দ্বিতীয় ও তৃতীয় পুরস্কার হিসেবে দুটি খাসি দেওয়া হয়।

ঐতিহ্যবাহী নৌকাবাইচ দেখতে হাওরের চারপাশে ভিড় করেন বিপুলসংখ্যক দর্শনার্থী। নৌকাবাইচকে ঘিরে পুরো এলাকায় সৃষ্টি হয় উৎসবের আমেজ।

▐ এই সম্পর্কিত আরো

রফিকুল বারী রোমানের মৃত্যুতে উমেদুর রহমান উমেদের শোক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, অক্টোবরের ১৮ দিনে প্রাণহানি ১০০ ছাড়াল

অমর একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি

মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: ঢাকায় সৌদি রাষ্ট্রদূতকে ডেকে পরিস্থিতি জানতে চাইল সরকার

শেরেবাংলা নগরে সচিবালয় স্থানান্তরের প্রস্তাব অনুমোদন

সিলেটে ৩ লাখ টাকার ভারতীয় টমেটোসহ ট্রাক জব্দ, পালালেন চালক-হেলপারসহ ৩ জন

শান্তিগঞ্জে ৫ হাজার বৃক্ষরোপণ কর্মসূচি শুরু

ধর্মপাশায় দুর্গাপূজামণ্ডপে এমপি কামরুলের ১০ হাজার টাকা করে উপহার

শান্তিগঞ্জে ৩০ মহিলা কমিউনিটি স্বেচ্ছাসেবককে স্বাস্থ্য ও পুষ্টিবিষয়ক প্রশিক্ষণ

শান্তিগঞ্জে ৩২ বছর পর বন্দোবস্তকৃত ভূমির সীমানা নির্ধারণ