বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬
বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬
শিরোনাম
advertisement
সিলেট বিভাগ

বিশ্বনাথে নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৬২ জনের বিরুদ্ধে নাশকতার মামলা

সিলেটের বিশ্বনাথে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৯২ জন নেতাকর্মীর নাম উল্লেখ করে নাশকতার মামলা করা হয়েছে। মামলায় অজ্ঞাতনামা আরও ৬০ থেকে ৭০ জনকে আসামি করা হয়েছে।

শুক্রবার রাতে বিশ্বনাথ থানায় মামলাটি করা হয়। মামলার নম্বর ১৭। উপজেলার অলংকারি ইউনিয়ন বিএনপির সহসভাপতি ও সাবান টেংরা গ্রামের মৃত আবদুল আলীর ছেলে ইরন মিয়া (৫৫) বাদী হয়ে মামলাটি করেন।

মামলা দায়েরের পর পুলিশ অভিযান চালিয়ে এজাহারনামীয় আসামি আবদুল কাইয়ুমকে (৪৫) গ্রেপ্তার করে। তিনি বিশ্বনাথ পৌর এলাকার অলংকারি গ্রামের মৃত তজম্মুল আলীর ছেলে এবং পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। শনিবার (২২ আগস্ট) দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।

মামলার এজাহারে আওয়ামী লীগ নেতা গিয়াস উদ্দিন আহমদ, কবির আহমদ কুব্বার, শাহ আসাদুজ্জামান, ফারুক আহমদ, মুহিবুর রহমান সুইট, রফিক হাসান, ফজর রহমান, শংকর দাশ শংকু, শামীম আহমদ, ফজর আলী, সিরাজ মিয়া, রুহেল খান, ওয়াহাব আলী, আলতাব হোসেন, জুনাব আলী, মকদ্দুছ আলী, পার্থ সার্থী দাশ পাপ্পু, আজিজুর রহমান, এনামুল হক এনাম, বারাম উদ্দিন, হিরা মিয়া, আবদুল হান্নান তোতা, হাবিব মিয়া, আবদুল জলিল জালাল, দুদু, মানিক মিয়া, রফিক মিয়া, শংকর চন্দ্র ধর, আবদুর নূর, শাখাওয়াত হোসেন, সৈয়দ হোসেন, আব্দুস ছত্তার, সেলিম মিয়া, ইবাদুল ইসলাম, আবদুল কাইয়ুম, শাহজাহান সিরাজ, বাবুল মিয়া, আব্দুল মনাফ, আবুল কালাম, আবদুস ছোবান, কাওছার আহমদ, মতিন আহমদ, মঈন উদ্দিন, সালমান খান, লায়েক আহমদ, জাহেদ আহমদ, আমিনুল ইসলাম, সাহেদ মিয়া, সানুর আলী, সিরাজুল হক, আব্দুল মান্নান, আব্দুস শহিদ, তোরণ মিয়া, শামিম মিয়া, খোকন মিয়া, রাজন মিয়া, নজরুল ইসলাম, মামুন মিয়া, শামছুল হক, ইয়াছিন আলী, আনোয়ার হোসেন আনোয়ার, জসিম উদ্দিন, আকবর আলী, কমরু মিয়া, শাহেদ, আমিনুল ইসলাম, জাহেদ মিয়া, এখলাছ মিয়া, বাবুল মিয়া, রাজন মিয়া, সারোয়ার মিয়া, জুবেল মিয়া, নাহি মিয়া, জাহাঙ্গীর মিয়া, নাছির আলী, রাসেল মিয়া, ফয়ছল আহমদ, শেখ সালমান আহমদ, আব্দুল আহাদ রোকন, বাচ্ছু মিয়া, নজমুল আলম, বদরুল আলম, জয়নাল মিয়া, আকরাম মিয়া, নুরুজ্জামান, রেনু মিয়া, জামাল মিয়া, রনি মিয়া, আফাজ মিয়া, শাহিন মিয়া, ফারুক মিয়া ও কাজী সাঈদের নাম রয়েছে।

এজাহার সূত্রে জানা যায়, গত ১৫ আগস্ট রাতে উপজেলার রামপাশা এলাকায় আসামিরা সড়কের ওপর গাড়ির টায়ার জ্বালিয়ে নাশকতামূলক কর্মকাণ্ড ও মিছিলের মাধ্যমে এলাকায় অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করেন। এ সময় তারা সরকারের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন এবং এলাকায় আতঙ্ক সৃষ্টি করেন বলে মামলায় অভিযোগ করা হয়েছে।

বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মাহবুবুর রহমান বলেন, মামলার এজাহারনামীয় আসামি আবদুল কাইয়ুমকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

এই সম্পর্কিত আরো