মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
রাষ্ট্রপতি হিসেবে প্রথম সিলেট সফরে মির্জা ফখরুল খেলাধুলার উন্নয়নে প্রধানমন্ত্রীর বিশেষ পরিকল্পনা: তাহসিনা রুশদীর আসিফ মাহমুদের ‘সিন্ডিকেটে’ ১১ হাজার কোটি টাকা? অনুসন্ধানে দুদক মঙ্গলবার থেকে শিল্প-কারখানায় স্বাভাবিক হবে গ্যাস সরবরাহ দুর্গাপূজায় প্রশাসনকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে: জিকে গউছ কুলাউড়ায় ২,৫০০ চা শ্রমিকের মাঝে প্রধানমন্ত্রীর উপহারের রেইনকোট বিতরণ হাজী স্বপনকে ছেড়ে দেওয়ার অভিযোগ, ওসি প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ কুলাউড়ায় দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন ও চেক বিতরণ কুলাউড়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত বিদ্যুতের লোডশেডিং ও ‘ভুতুড়ে’ বিলে নাকাল শান্তিগঞ্জ, জনমনে ক্ষোভ
advertisement
সিলেট বিভাগ

কুলাউড়ায় ‘মা এক্সপ্রেস’ ক্যাম্পে চার শতাধিক গর্ভবতী মায়ের চিকিৎসাসেবা

মৌলভীবাজারের কুলাউড়া রেলওয়ে স্টেশনে প্রায় চার শতাধিক গর্ভবতী মায়ের জন্য অনুষ্ঠিত হয়েছে সম্পূর্ণ বিনামূল্যে আল্ট্রাসাউন্ড ও মেডিকেল ক্যাম্প ‘মা এক্সপ্রেস’।

শুক্রবার (১৪ আগস্ট) দুপুর ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এ ক্যাম্প অনুষ্ঠিত হয়।

যুক্তরাজ্যভিত্তিক আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংগঠন ‘মা’ (মেটারনাল এইড এসোসিয়েশন)-এর উদ্যোগে আয়োজিত এ ক্যাম্পে সহযোগিতা করে কুলাউড়ার স্রোত সাহিত্য পর্ষদ। ক্যাম্পে গর্ভবতী মায়েদের বিনামূল্যে আল্ট্রাসাউন্ড পরীক্ষা, রক্তচাপ ও ডায়াবেটিস পরীক্ষা, মূত্র পরীক্ষা, অভিজ্ঞ চিকিৎসকদের পরামর্শ ও প্রয়োজনীয় ওষুধ প্রদান করা হয়। পাশাপাশি গর্ভকালীন ও প্রসব-পরবর্তী স্বাস্থ্যসেবা বিষয়ে দেওয়া হয় প্রয়োজনীয় পরামর্শ। আয়োজকদের পক্ষ থেকে আয়রন, জিংক, ক্যালসিয়ামসহ প্রয়োজনীয় ওষুধও বিনামূল্যে বিতরণ করা হয়।

এই ব্যতিক্রমী ক্যাম্পে কুলাউড়া ও আশপাশের বিভিন্ন এলাকা থেকে গর্ভবতী মায়েরা চিকিৎসাসেবা নিতে আসেন। প্রায় চার শতাধিক মা এ ক্যাম্পের মাধ্যমে বিভিন্ন স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসকের পরামর্শ গ্রহণ করেন।

মা এক্সপ্রেসের সিলেট ডিভিশন প্রধান ডা. ফয়জুল হাসান চৌধুরী বলেন, কুলাউড়ায় মাতৃসেবার আমাদের উদ্যোগটি অভূতপূর্ব সাড়া পেয়েছে। এটা আমাদের জন্য বলা যায় পাইলটিং একটা ক্যাম্পেইন। আশা করি আগামী সময়ে আরও বৃহৎ পরিসরে কুলাউড়াসহ সিলেটের অন্যান্য অঞ্চলে এরকম ক্যাম্পেইন চালু রাখার প্রচেষ্টা থাকবে।

মা এক্সপ্রেসের কুলাউড়া সমন্বয়ক সিপার আহমেদ বলেন, মা এক্সপ্রেস শুধু একটি মেডিকেল ক্যাম্প নয়, এটি গর্ভবতী মায়েদের নিরাপদ মাতৃত্ব নিশ্চিত করার একটি মানবিক উদ্যোগ। প্রত্যন্ত এলাকার অনেক মা প্রয়োজনীয় পরীক্ষা ও চিকিৎসাসেবা নিতে পারেন না। তাদের কাছে বিনামূল্যে এই সেবা পৌঁছে দেওয়াই আমাদের মূল লক্ষ্য। কুলাউড়ার মানুষের আন্তরিক সহযোগিতা আমাদের উৎসাহিত করেছে। ভবিষ্যতেও এমন উদ্যোগ অব্যাহত রাখার চেষ্টা থাকবে।

কুলাউড়ার সহযোগী সংগঠন স্রোত সাহিত্য পর্ষদের আহ্বায়ক নুরুল ইসলাম ইমন বলেন, গর্ভবতী মায়েদের পাশে দাঁড়ানোর মতো একটি মানবিক ও ব্যতিক্রমী উদ্যোগের সঙ্গে থাকতে পেরে আমরা আনন্দিত। সাহিত্য-সংস্কৃতির পাশাপাশি মানুষের কল্যাণে কাজ করাও আমাদের সামাজিক দায়বদ্ধতার অংশ। মা এক্সপ্রেসের মতো উদ্যোগে কুলাউড়ার মানুষের পাশে থেকে আমরা ভবিষ্যতেও সহযোগিতা করতে চাই।

‘মা’ (মেটারনাল এইড এসোসিয়েশন) যুক্তরাজ্য নিবন্ধিত একটি স্বেচ্ছাসেবী সংগঠন। সংগঠনটি গর্ভবতী মা ও শিশুদের স্বাস্থ্যসেবা ও কল্যাণে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে। কুলাউড়ায় ‘মা এক্সপ্রেস’ কর্মসূচির মাধ্যমে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদানকে স্থানীয়ভাবে একটি মানবিক ও ব্যতিক্রমী উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে।

এই সম্পর্কিত আরো

রাষ্ট্রপতি হিসেবে প্রথম সিলেট সফরে মির্জা ফখরুল

খেলাধুলার উন্নয়নে প্রধানমন্ত্রীর বিশেষ পরিকল্পনা: তাহসিনা রুশদীর

আসিফ মাহমুদের ‘সিন্ডিকেটে’ ১১ হাজার কোটি টাকা? অনুসন্ধানে দুদক

মঙ্গলবার থেকে শিল্প-কারখানায় স্বাভাবিক হবে গ্যাস সরবরাহ

দুর্গাপূজায় প্রশাসনকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে: জিকে গউছ

কুলাউড়ায় ২,৫০০ চা শ্রমিকের মাঝে প্রধানমন্ত্রীর উপহারের রেইনকোট বিতরণ

হাজী স্বপনকে ছেড়ে দেওয়ার অভিযোগ, ওসি প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ

কুলাউড়ায় দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন ও চেক বিতরণ

কুলাউড়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

বিদ্যুতের লোডশেডিং ও ‘ভুতুড়ে’ বিলে নাকাল শান্তিগঞ্জ, জনমনে ক্ষোভ