মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
শিরোনাম
কমলগঞ্জে পূজামণ্ডপ পরিদর্শনে মন্ত্রী আরিফুল হক চৌধুরী ধর্মপাশায় গাঁজা-ইয়াবাসহ গ্রেপ্তার, আগেও ৭টি মাদক মামলা গোলাপগঞ্জে পূজামণ্ডপ পরিদর্শন করলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট গোয়াইনঘাট প্রেসক্লাবের নতুন কমিটির দায়িত্ব গ্রহণ বিয়ানীবাজারে পূজামণ্ডপ পরিদর্শনে এমপি এমরান আহমদ চৌধুরী চোখের পলকে নদীগর্ভে সড়ক, আতঙ্কে বিয়ানীবাজারের উত্তর দেউলগ্রাম পদ্মা ও তিস্তায় ব্যারাজ তৈরি করব : প্রধানমন্ত্রী টাইগারের ওপর হামলার পর কড়া নিরাপত্তায় প্রকাশ্যে এলেন সালমান খান তালিকা করবে গোয়েন্দা সংস্থাগুলো, চাঁদাবাজি–সন্ত্রাসে ছাড় নয়: আইজিপি একদিনে হাম-ডেঙ্গু কেড়ে নিল ৮ প্রাণ
advertisement
সিলেট বিভাগ

সিলেটে চমৎকার সাম্প্রদায়িক সম্প্রীতি বিরাজ করছে: ভারতীয় সহকারী হাইকমিশনার

শারদীয় দুর্গোৎসবের মহাঅষ্টমীতে সিলেট নগরীর দাড়িয়াপাড়াস্থ ঐতিহ্যবাহী চৈতালী সংঘের পূজামণ্ডপ পরিদর্শন করেছেন সিলেটে নিযুক্ত ভারতের সহকারী হাইকমিশনার অনিরুদ্ধ দাস ও তাঁর সহধর্মিনী।

সোমবার (১৯ অক্টোবর) রাত ১০টায় মণ্ডপে পৌঁছালে তাঁদেরকে উষ্ণ অভ্যর্থনা ও ফুলেল শুভেচ্ছা জানান চৈতালী সংঘ ও পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ।

পরিদর্শনকালে আয়োজিত এক সংক্ষিপ্ত মতবিনিময় সভায় সহকারী হাইকমিশনার অনিরুদ্ধ দাস বলেন, শারদীয় দুর্গাপূজা কেবল একটি ধর্মীয় উৎসব নয়; এটি সম্প্রীতি, সংস্কৃতি ও মানবিক মূল্যবোধের এক অনন্য মিলনমেলা। সিলেটের চমৎকার সাম্প্রদায়িক সম্প্রীতি ও উৎসবের এই প্রাণবন্ত পরিবেশ আমাকে মুগ্ধ করেছে।

তিনি আরও বলেন, “বাংলাদেশ ও ভারতের সংস্কৃতি এবং ইতিহাস গভীরভাবে সম্পর্কিত। এ ধরনের সর্বজনীন উৎসব দুই দেশের মধ্যকার দীর্ঘদিনের সৌহার্দ্য, মৈত্রী ও পারস্পরিক ভ্রাতৃত্ববোধকে আরও সুদৃঢ় করে।” এ সময় তিনি চৈতালী সংঘের বর্ণাঢ্য আয়োজনের ভূয়সী প্রশংসা করেন এবং উপস্থিত ভক্ত ও দর্শনার্থীদের সঙ্গে উৎসবের শুভেচ্ছা বিনিময় করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা কয়লা ও পাথর আমদানিকারক গ্রুপের আহ্বায়ক মো. আতিক হোসেন, সিলেট লায়ন ফাউন্ডেশনের চেয়ারম্যান লায়ন ইঞ্জিনিয়ার আবু তাহের এবং লায়ন্স ক্লাব অব সিলেট হলি সিটির সাবেক সভাপতি লায়ন সাজুওয়ান আহমদ।

এ সময় চৈতালী সংঘের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা সুজিত দে, বিশেষ উপদেষ্টা গোবিন্দ রায় ও রতন বণিক, উপদেষ্টা উত্তম চৌধুরী ও নিহার রঞ্জন দাস বাচ্চু, সভাপতি অ্যাডভোকেট অশেষ কর, সহ-সভাপতি গৌতম বণিক ও মদন মোহন কর্মকার, সাধারণ সম্পাদক চন্দন সাহা, সহ-সাধারণ সম্পাদক নির্মল রায় রাজা, অর্থ সম্পাদক পংকজ দাস, পূজা অর্চনা ও পরিচালনা উপ-পরিষদের আহ্বায়ক বিপ্রজীত দত্ত বিরাজ, যুগ্ম আহ্বায়ক বিশাল রুদ্র সেন এবং প্রসাদ বিতরণ উপ-পরিষদের আহ্বায়ক কেশব সেনসহ কার্যনির্বাহী কমিটির অন্যান্য সদস্যবৃন্দ।

মণ্ডপ পরিদর্শন শেষে ভারতীয় সহকারী হাইকমিশনার ও আমন্ত্রিত অতিথিবৃন্দ চৈতালী সংঘের সাধারণ সম্পাদক চন্দন সাহার বাসভবনে এক সৌজন্য চা-চক্রে মিলিত হন।

উল্লেখ্য, বর্ণিল আলোকসজ্জা ও দৃষ্টিনন্দন আবহে সাজানো ঐতিহ্যবাহী এই পূজামণ্ডপে মহাঅষ্টমীতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ জানান, আরাধনার পাশাপাশি সমাজে পারস্পরিক সম্প্রীতি ও সুস্থ সংস্কৃতি চর্চা ছড়িয়ে দেওয়াই তাঁদের মূল লক্ষ্য।

▐ এই সম্পর্কিত আরো

কমলগঞ্জে পূজামণ্ডপ পরিদর্শনে মন্ত্রী আরিফুল হক চৌধুরী

ধর্মপাশায় গাঁজা-ইয়াবাসহ গ্রেপ্তার, আগেও ৭টি মাদক মামলা

গোলাপগঞ্জে পূজামণ্ডপ পরিদর্শন করলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট

গোয়াইনঘাট প্রেসক্লাবের নতুন কমিটির দায়িত্ব গ্রহণ

বিয়ানীবাজারে পূজামণ্ডপ পরিদর্শনে এমপি এমরান আহমদ চৌধুরী

চোখের পলকে নদীগর্ভে সড়ক, আতঙ্কে বিয়ানীবাজারের উত্তর দেউলগ্রাম

পদ্মা ও তিস্তায় ব্যারাজ তৈরি করব : প্রধানমন্ত্রী

টাইগারের ওপর হামলার পর কড়া নিরাপত্তায় প্রকাশ্যে এলেন সালমান খান

তালিকা করবে গোয়েন্দা সংস্থাগুলো, চাঁদাবাজি–সন্ত্রাসে ছাড় নয়: আইজিপি

একদিনে হাম-ডেঙ্গু কেড়ে নিল ৮ প্রাণ