মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
শিরোনাম
কমলগঞ্জে পূজামণ্ডপ পরিদর্শনে মন্ত্রী আরিফুল হক চৌধুরী ধর্মপাশায় গাঁজা-ইয়াবাসহ গ্রেপ্তার, আগেও ৭টি মাদক মামলা গোলাপগঞ্জে পূজামণ্ডপ পরিদর্শন করলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট গোয়াইনঘাট প্রেসক্লাবের নতুন কমিটির দায়িত্ব গ্রহণ বিয়ানীবাজারে পূজামণ্ডপ পরিদর্শনে এমপি এমরান আহমদ চৌধুরী চোখের পলকে নদীগর্ভে সড়ক, আতঙ্কে বিয়ানীবাজারের উত্তর দেউলগ্রাম পদ্মা ও তিস্তায় ব্যারাজ তৈরি করব : প্রধানমন্ত্রী টাইগারের ওপর হামলার পর কড়া নিরাপত্তায় প্রকাশ্যে এলেন সালমান খান তালিকা করবে গোয়েন্দা সংস্থাগুলো, চাঁদাবাজি–সন্ত্রাসে ছাড় নয়: আইজিপি একদিনে হাম-ডেঙ্গু কেড়ে নিল ৮ প্রাণ
advertisement
প্রবাস

পর্তুগালে দক্ষিণ সুরমা অ্যাসোসিয়েশনের ৯ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন

প্রবাসীদের ঐক্য, পারস্পরিক সহযোগিতা ও দক্ষিণ সুরমা উপজেলার উন্নয়নে কাজ করার প্রত্যয়ে পর্তুগালে ‘দক্ষিণ সুরমা অ্যাসোসিয়েশন ইন পর্তুগাল’-এর ৯ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

রোববার (১৮ অক্টোবর) পর্তুগালের রাজধানী লিসবনের একটি অভিজাত হোটেলে আয়োজিত অনুষ্ঠানে সংগঠনের সভাপতি শরিফ আহসানের অনুমোদনে এ কমিটি গঠন করা হয়।

নবগঠিত কমিটিতে আব্দুল আহাদকে আহ্বায়ক এবং মাজেদ আহমদ সামীকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক করা হয়েছে। কমিটির অন্য দায়িত্বপ্রাপ্তরা হলেন যুগ্ম আহ্বায়ক কয়েস আহমদ, সদস্যসচিব সুজন মিয়া এবং সদস্য সাইদুর রহমান ডালিম, রাজন আহমদ, শাহনুর হোসাইন, উজ্জল আহমদ ও শুভ।

অনুষ্ঠানে উপদেষ্টা হিসেবে উপস্থিত ছিলেন সেবুল আহমদ, অরুন দেবনাথ সাগর, রুমেল আহমদ ও সৈয়দ বশর আলী। এ ছাড়া দক্ষিণ সুরমা উপজেলার ১০টি ইউনিয়নের প্রবাসী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় জানানো হয়, নবগঠিত আহ্বায়ক কমিটি আগামী তিন মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করবে। এর মাধ্যমে পর্তুগালে বসবাসরত দক্ষিণ সুরমার প্রবাসীদের ঐক্যবদ্ধ করা, পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং সামাজিক ও মানবিক কর্মকাণ্ড আরও গতিশীল করার উদ্যোগ নেওয়া হবে।

সংগঠনটির অন্যতম লক্ষ্য হলো প্রবাসে বিপদগ্রস্ত, কর্মহীন, অসুস্থ ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং দক্ষিণ সুরমা উপজেলার সার্বিক উন্নয়নে প্রবাসীদের সম্মিলিত ভূমিকা নিশ্চিত করা। পাশাপাশি প্রবাসীদের মধ্যে ভ্রাতৃত্ব, সম্প্রীতি ও সহযোগিতার বন্ধন সুদৃঢ় করার ওপর গুরুত্বারোপ করা হয়।

কমিটি গঠনের পর উপস্থিত নেতৃবৃন্দ নতুন কমিটির সদস্যদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান। পরে উপস্থিত সবার মধ্যে মিষ্টি বিতরণ করা হয়। এ সময় নেতৃবৃন্দ সংগঠনের কার্যক্রম সফলভাবে এগিয়ে নেওয়া এবং প্রবাসীদের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

অনুষ্ঠানে বক্তারা আশা প্রকাশ করেন, নবগঠিত আহ্বায়ক কমিটির নেতৃত্বে ‘দক্ষিণ সুরমা অ্যাসোসিয়েশন ইন পর্তুগাল’ একটি ঐক্যবদ্ধ, জনকল্যাণমুখী ও মানবিক সামাজিক সংগঠন হিসেবে প্রতিষ্ঠিত হবে। এ সময় তাঁরা পর্তুগালে বসবাসরত দক্ষিণ সুরমার সব প্রবাসীকে দল-মতনির্বিশেষে সংগঠনের কার্যক্রমে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।

▐ এই সম্পর্কিত আরো

কমলগঞ্জে পূজামণ্ডপ পরিদর্শনে মন্ত্রী আরিফুল হক চৌধুরী

ধর্মপাশায় গাঁজা-ইয়াবাসহ গ্রেপ্তার, আগেও ৭টি মাদক মামলা

গোলাপগঞ্জে পূজামণ্ডপ পরিদর্শন করলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট

গোয়াইনঘাট প্রেসক্লাবের নতুন কমিটির দায়িত্ব গ্রহণ

বিয়ানীবাজারে পূজামণ্ডপ পরিদর্শনে এমপি এমরান আহমদ চৌধুরী

চোখের পলকে নদীগর্ভে সড়ক, আতঙ্কে বিয়ানীবাজারের উত্তর দেউলগ্রাম

পদ্মা ও তিস্তায় ব্যারাজ তৈরি করব : প্রধানমন্ত্রী

টাইগারের ওপর হামলার পর কড়া নিরাপত্তায় প্রকাশ্যে এলেন সালমান খান

তালিকা করবে গোয়েন্দা সংস্থাগুলো, চাঁদাবাজি–সন্ত্রাসে ছাড় নয়: আইজিপি

একদিনে হাম-ডেঙ্গু কেড়ে নিল ৮ প্রাণ