বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬
বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬
শিরোনাম
ওসির হাতে থাকা জুতা স্বরাষ্ট্রমন্ত্রীর নয়: বাংলাদেশ পুলিশ ভারতের সঙ্গে সম্পর্ক স্পষ্ট না হওয়া পর্যন্ত প্রধানমন্ত্রীর দিল্লি সফর উচিৎ নয়: নাহিদ কুলাউড়ায় যানজট নিরসন ও সড়কে শৃঙ্খলা ফেরাতে প্রশাসনের মতবিনিময় হারপিক পান করে হাসপাতালে ভর্তি, ওসমানীতে পাঁচতলা থেকে পড়ে যুবকের মৃত্যু শান্তিগঞ্জে জোড়া শিশু হত্যার ঘটনায় মায়ের মামলায় পাষণ্ড বাবা গ্রেফতার ২৬ আগস্ট পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) বানিয়াচংয়ে ফ্যামিলি কার্ডের নিয়োগে অনিয়মের অভিযোগ, বিক্ষোভ-ইউএনও কার্যালয় ঘেরাও অপারেশন ডেভিল হান্ট: শাল্লায় সাবেক ভাইস চেয়ারম্যান গ্রেপ্তার জামালগঞ্জে হাওরে মাছের আকাল, বিপাকে হাজারো জেলে জগন্নাথপুরে ইউনিয়ন পরিষদ উন্নয়ন সহায়তা তহবিলের ছাতা বিতরণ
advertisement
সিলেট বিভাগ

কুলাউড়ায় যানজট নিরসন ও সড়কে শৃঙ্খলা ফেরাতে প্রশাসনের মতবিনিময়

মৌলভীবাজারের কুলাউড়া শহরের যানজট নিরসন ও সড়কে শৃঙ্খলা ফেরাতে সিএনজি অটোরিকশা মালিক-শ্রমিক নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা করেছে উপজেলা প্রশাসন।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা আক্তারের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রণয় বিশ্বাস, কুলাউড়া থানার ওসি শেখ জহিরুল ইসলাম মুন্না, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজল, সাবেক আহ্বায়ক রেদোয়ান খান, সাংগঠনিক সম্পাদক সুফিয়ান আহমদ, ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান মনিরসহ সিএনজি অটোরিকশার মালিক ও শ্রমিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় কুলাউড়া শহরের যানজট কমাতে সিএনজি অটোরিকশা নির্দিষ্ট স্থানে রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়। এ লক্ষ্যে শহরের সাতটি অস্থায়ী স্ট্যান্ডে দুটি করে সিএনজি অটোরিকশা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

একই সঙ্গে সড়কের ওপর যত্রতত্র সিএনজি অটোরিকশা দাঁড় করিয়ে রাখা এবং নির্ধারিত স্থান ছাড়া যাত্রী ওঠানামা না করানোর বিষয়ে মালিক ও শ্রমিক নেতৃবৃন্দকে সতর্ক করা হয়। শহরের সড়কে শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসনের নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়।

এই সম্পর্কিত আরো

ওসির হাতে থাকা জুতা স্বরাষ্ট্রমন্ত্রীর নয়: বাংলাদেশ পুলিশ

ভারতের সঙ্গে সম্পর্ক স্পষ্ট না হওয়া পর্যন্ত প্রধানমন্ত্রীর দিল্লি সফর উচিৎ নয়: নাহিদ

কুলাউড়ায় যানজট নিরসন ও সড়কে শৃঙ্খলা ফেরাতে প্রশাসনের মতবিনিময়

হারপিক পান করে হাসপাতালে ভর্তি, ওসমানীতে পাঁচতলা থেকে পড়ে যুবকের মৃত্যু

শান্তিগঞ্জে জোড়া শিশু হত্যার ঘটনায় মায়ের মামলায় পাষণ্ড বাবা গ্রেফতার

২৬ আগস্ট পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)

বানিয়াচংয়ে ফ্যামিলি কার্ডের নিয়োগে অনিয়মের অভিযোগ, বিক্ষোভ-ইউএনও কার্যালয় ঘেরাও

অপারেশন ডেভিল হান্ট: শাল্লায় সাবেক ভাইস চেয়ারম্যান গ্রেপ্তার

জামালগঞ্জে হাওরে মাছের আকাল, বিপাকে হাজারো জেলে

জগন্নাথপুরে ইউনিয়ন পরিষদ উন্নয়ন সহায়তা তহবিলের ছাতা বিতরণ