সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
বিশ্বনাথে ইসলামী আন্দোলনের উপজেলা ও পৌর শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে কানাইঘাটে ছাত্রদলের মোটরসাইকেল শোডাউন মায়ের শেষ বিদায়ে মুকুলের কান্না ছুঁয়ে গেল জানাজায় উপস্থিত সবাইকে আ. লীগ নেতার গাড়িতে ‘লংড্রাইভ করেছেন’ পাটওয়ারী, দাবি রাশেদ খাঁনের শাল্লায় বিএনপি নেতা আলী আমজাদের ইন্তেকাল, নাছির চৌধুরীর শোক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় এমপি মিলনকে ফুলেল শুভেচ্ছা স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস হতে পারে না: রাষ্ট্রপতি চলতি মাসেই ইউপি নির্বাচনের তফসিল: ইসি আনোয়ারুল ইসলাম এমপিওভুক্ত শিক্ষকেরা নির্বাচনে অংশ নিলে নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠবে: ইসি ডেঙ্গু প্রতিরোধে জনগণকে সম্পৃক্ত করে পরিচ্ছন্নতা অভিযান জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর
advertisement
সিলেট বিভাগ

ওসমানীনগরে এসএসসি-দাখিলের ফল প্রকাশ, জিপিএ-৫ পেল ৩৫ শিক্ষার্থী

সিলেটের ওসমানীনগরে এসএসসি, ভোকেশনাল ও দাখিল পরীক্ষা-২০২৬-এর ফলাফল প্রকাশ করা হয়েছে। সোমবার উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাঃ বদিউজ্জামান আহমদ স্বাক্ষরিত ফলাফল বিবরণী থেকে এ তথ্য জানা গেছে।

ফলাফল অনুযায়ী, এ বছর ওসমানীনগরে এসএসসি পরীক্ষায় পাসের হার ৫১ দশমিক ০২ শতাংশ এবং দাখিল পরীক্ষায় পাসের হার ৫১ দশমিক ৯৬ শতাংশ।

উপজেলায় এসএসসি, ভোকেশনাল ও দাখিল পরীক্ষায় মোট ২ হাজার ৬৬০ জন পরীক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে উত্তীর্ণ হয়েছে ১ হাজার ৫৭৩ জন। জিপিএ-৫ পেয়েছে মোট ৩৫ জন শিক্ষার্থী।

এ বছর উপজেলার মাধ্যমিক বিদ্যালয়গুলো থেকে এসএসসি পরীক্ষায় ১ হাজার ৯০৩ জন পরীক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে উত্তীর্ণ হয়েছে ১ হাজার ১৭১ জন। জিপিএ-৫ পেয়েছে ২৯ জন।

মাধ্যমিক বিদ্যালয়গুলোর মধ্যে পাসের হারে শীর্ষে রয়েছে খন্দকার বাজার উচ্চ বিদ্যালয়। প্রতিষ্ঠানটির পাসের হার ৮৮ দশমিক ৭৮ শতাংশ। এ প্রতিষ্ঠান থেকে একজন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।

অন্যদিকে সংখ্যার দিক থেকে সর্বোচ্চ জিপিএ-৫ পেয়েছে মজলচণ্ডী নিশীকান্ত সরকারি মডেল উচ্চ বিদ্যালয়। প্রতিষ্ঠানটির ৯ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। গোয়ালাবাজার আদর্শ উচ্চ বিদ্যালয় থেকে জিপিএ-৫ পেয়েছে ৬ জন।

মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে উপজেলার ১১টি মাদরাসা থেকে দাখিল পরীক্ষায় মোট ৭১২ জন পরীক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে উত্তীর্ণ হয়েছে ৩৭০ জন। জিপিএ-৫ পেয়েছে ৫ জন শিক্ষার্থী। দাখিলে পাসের হার ৫১ দশমিক ৯৬ শতাংশ।

মাদরাসাগুলোর মধ্যে পাসের হারে শীর্ষে রয়েছে খাদিমপুর কাঠালখাইড় হাফিজিয়া দাখিল মাদরাসা। প্রতিষ্ঠানটির পাসের হার ৮৮ দশমিক ৪২ শতাংশ।

ভোকেশনাল শাখায় গোয়ালাবাজার আদর্শ উচ্চ বিদ্যালয় থেকে ৪৫ জন পরীক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে ৩২ জন উত্তীর্ণ হয়েছে। পাসের হার ৭১ দশমিক ১১ শতাংশ। এ শাখায় একজন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।

ওসমানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনমুন নাহার আশা বলেন, অন্যান্য উপজেলার তুলনায় ওসমানীনগরের ফলাফল ভালো হয়েছে। আগামীতে আরও ভালো ফলাফল হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

এই সম্পর্কিত আরো

বিশ্বনাথে ইসলামী আন্দোলনের উপজেলা ও পৌর শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে কানাইঘাটে ছাত্রদলের মোটরসাইকেল শোডাউন

মায়ের শেষ বিদায়ে মুকুলের কান্না ছুঁয়ে গেল জানাজায় উপস্থিত সবাইকে

আ. লীগ নেতার গাড়িতে ‘লংড্রাইভ করেছেন’ পাটওয়ারী, দাবি রাশেদ খাঁনের

শাল্লায় বিএনপি নেতা আলী আমজাদের ইন্তেকাল, নাছির চৌধুরীর শোক

সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় এমপি মিলনকে ফুলেল শুভেচ্ছা

স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস হতে পারে না: রাষ্ট্রপতি

চলতি মাসেই ইউপি নির্বাচনের তফসিল: ইসি আনোয়ারুল ইসলাম

এমপিওভুক্ত শিক্ষকেরা নির্বাচনে অংশ নিলে নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠবে: ইসি

ডেঙ্গু প্রতিরোধে জনগণকে সম্পৃক্ত করে পরিচ্ছন্নতা অভিযান জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর