মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬
মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬
শিরোনাম
শাল্লায় তিন মাস ধরে কর্মস্থলে অনুপস্থিত জনস্বাস্থ্য প্রকৌশলী জগন্নাথপুরে নয়াবন্দর-দাওরাই-পাটকুড়া সড়কের বেহাল দশা, চরম ভোগান্তিতে যাত্রীরা সরকারবিরোধীদের নিয়োগের অভিযোগ যুবদল-ছাত্রদলের, রাজনগরে ফ্যামিলি কার্ডের শুমারি নিয়ে উত্তেজনা ওসমানীনগরে এসএসসি-দাখিলের ফল প্রকাশ, জিপিএ-৫ পেল ৩৫ শিক্ষার্থী দিরাইয়ে বিদ্যুতের ‘ভেলকিবাজি’, ঘন ঘন লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন ৫-৬ বছর ধরে কাজ, হঠাৎ কারখানার গেট থেকে ফিরিয়ে দেওয়া হলো ৪০ শ্রমিককে হামলা-কারাবরণ পেরিয়ে নেতৃত্বের পথে ছাত্রদল নেতা আবু আফসান বিপিসির পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানও আমদানি করবে তেল জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে: প্রধানমন্ত্রী সিলেটে হাম পরিস্থিতির অবনতি, ২৪ ঘণ্টায় শনাক্ত ২৪
advertisement
সিলেট বিভাগ

৫-৬ বছর ধরে কাজ, হঠাৎ কারখানার গেট থেকে ফিরিয়ে দেওয়া হলো ৪০ শ্রমিককে

সুনামগঞ্জের ছাতকে নিটল-নিলয় কার্টিজ মিলের বাংলা পাল্প ইউনিটে কর্মরত প্রায় ৪০ শ্রমিককে কোনো নোটিশ ছাড়াই কারখানায় ঢুকতে না দেওয়ার অভিযোগ উঠেছে। সোমবার (১০ আগস্ট) সকালে নিয়মিত কাজে যোগ দিতে কারখানায় গেলে তাদের গেট থেকেই ফিরিয়ে দেওয়া হয়।

ভুক্তভোগী শ্রমিকদের অভিযোগ, দীর্ঘ ৫ থেকে ৬ বছর ধরে তারা ওই কারখানায় কাজ করছেন। রোববার কয়েকজন শ্রমিককে পরদিন থেকে তাদের ডিউটি নেই বলে জানানো হয়। পরদিন সকালে কাজে যোগ দিতে গিয়ে তারা জানতে পারেন, তাদের কারখানায় প্রবেশের অনুমতি নেই।

শ্রমিকদের দাবি, কোনো লিখিত নোটিশ বা কারণ দর্শানো ছাড়াই তাদের চাকরি থেকে বাদ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। এ ঘটনায় তারা পরিবার-পরিজন নিয়ে অনিশ্চয়তার মধ্যে পড়েছেন।

কারখানায় কর্মরত বাগবাড়ি মহল্লার কামাল উদ্দিন, কুমনা মহল্লার কানু দাস, বাবুল দাস, দীপক দাস, রনেন্দ্র দাস, বাঁশখালা মহল্লার তাহের মিয়া ও রাসেল আহমদ, লেবারপাড়ার কফিল উদ্দিন, নোয়ারাই মহল্লার তাপস দাস এবং ভাজনা মহল্লার আব্দুল কাইয়ুমসহ অন্য শ্রমিকরা জানান, দীর্ঘদিন ধরে তারা কারখানাটিতে কাজ করে আসছেন। তাদের দাবি, চাকরি ছাড়া পরিবারের জীবিকা নির্বাহের অন্য কোনো ব্যবস্থা নেই।

শ্রমিকরা অভিযোগ করেন, একটি প্রভাবশালী মহলের ইন্ধনে কর্তৃপক্ষ তাদের সঙ্গে এমন আচরণ করছে। তাদের জায়গায় ওই মহলের লোকজনকে কাজে নেওয়ার চেষ্টা চলছে বলেও অভিযোগ করেন তারা। তবে এ অভিযোগের বিষয়ে কারখানা কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া যায়নি।

শ্রমিকদের ভাষ্য, দীর্ঘদিন কাজ করার পর হঠাৎ এভাবে কর্মস্থলে প্রবেশ করতে না দেওয়ায় তারা আর্থিক সংকটে পড়েছেন। একই সঙ্গে প্রায় ৪০ শ্রমিককে একসঙ্গে কর্মস্থলে ঢুকতে না দেওয়ার ঘটনায় এলাকায়ও আলোচনা তৈরি হয়েছে।

এ বিষয়ে কারখানার ডিজিএম আমিনুল ইসলামের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। তার মোবাইল ফোনটি বন্ধ পাওয়া গেছে।

শ্রমিকদের দাবি, তাদের চাকরিতে পুনর্বহাল করে বিষয়টি তদন্তের মাধ্যমে সমাধান করা হোক।

এই সম্পর্কিত আরো

শাল্লায় তিন মাস ধরে কর্মস্থলে অনুপস্থিত জনস্বাস্থ্য প্রকৌশলী

জগন্নাথপুরে নয়াবন্দর-দাওরাই-পাটকুড়া সড়কের বেহাল দশা, চরম ভোগান্তিতে যাত্রীরা

সরকারবিরোধীদের নিয়োগের অভিযোগ যুবদল-ছাত্রদলের, রাজনগরে ফ্যামিলি কার্ডের শুমারি নিয়ে উত্তেজনা

ওসমানীনগরে এসএসসি-দাখিলের ফল প্রকাশ, জিপিএ-৫ পেল ৩৫ শিক্ষার্থী

দিরাইয়ে বিদ্যুতের ‘ভেলকিবাজি’, ঘন ঘন লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন

৫-৬ বছর ধরে কাজ, হঠাৎ কারখানার গেট থেকে ফিরিয়ে দেওয়া হলো ৪০ শ্রমিককে

হামলা-কারাবরণ পেরিয়ে নেতৃত্বের পথে ছাত্রদল নেতা আবু আফসান

বিপিসির পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানও আমদানি করবে তেল

জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে: প্রধানমন্ত্রী

সিলেটে হাম পরিস্থিতির অবনতি, ২৪ ঘণ্টায় শনাক্ত ২৪