শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
advertisement
সিলেট বিভাগ

সিলেটে মাদ্রাসাছাত্র নিখোঁজ, সন্ধান চায় পরিবার

সিলেট নগরীর আম্বরখানা হাউজিং এস্টেটে অবস্থিত তাহফিজুল কুরআন ও তালিমুস সুন্নাহ মাদ্রাসা থেকে মুহাম্মদ বিন আমির (১৪) নামে এক মাদ্রাসাছাত্র নিখোঁজ হয়েছে। এ ঘটনায় তার পরিবারের পক্ষ থেকে সন্ধান চাওয়া হয়েছে।

জানা গেছে, মুহাম্মদ বিন আমির মঙ্গলবার সকাল আনুমানিক ১১টার দিকে মাদ্রাসা থেকে বের হয়। এরপর থেকে সে আর নিজ বাসা সিলেটের খাদিমপাড়া ৩ নম্বর রোডে কিংবা কোনো আত্মীয়-স্বজনের বাসায় পৌঁছায়নি।

মাদ্রাসা থেকে বের হওয়ার সময় তার পরনে কালো পাঞ্জাবি ছিল বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।

নিখোঁজের পর পরিবারের সদস্যরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। এ অবস্থায় তার সন্ধান পেতে সবার সহযোগিতা কামনা করেছে পরিবার।

কেউ মুহাম্মদ বিন আমিরের সন্ধান পেয়ে থাকলে অথবা তার অবস্থান সম্পর্কে কোনো তথ্য জেনে থাকলে নিচের নম্বরগুলোতে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।

যোগাযোগ:📞 পিতা: 01629-882083📞 দুলাভাই: 01635-800420

এই সম্পর্কিত আরো