শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
advertisement
সিলেট বিভাগ

কুলাউড়ায় এসএসসির ফলে শীর্ষে বালিকা উচ্চ বিদ্যালয়

মৌলভীবাজারের কুলাউড়ায় ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে ৩৯টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৩ হাজার ৬১৯ জন পরীক্ষার্থীর মধ্যে ২ হাজার ১৫৫ জন উত্তীর্ণ হয়েছেন। উপজেলার ২৬টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এবার জিপিএ-৫ পেয়েছে ১২০ জন শিক্ষার্থী।

জিপিএ-৫ অর্জনে উপজেলায় শীর্ষে রয়েছে কুলাউড়া বালিকা উচ্চ বিদ্যালয়। প্রতিষ্ঠানটির ২৩ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। দ্বিতীয় অবস্থানে রয়েছে কুলাউড়া নবীন চন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয়। এ প্রতিষ্ঠানের ১৭ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছে।

এদিকে কুলাউড়ার ক্যামেলিয়ান ডানকান স্কুল শতভাগ সাফল্য অর্জন করেছে। প্রতিষ্ঠানটির ১৫ জন পরীক্ষার্থীর সবাই উত্তীর্ণ হয়েছে। তাদের মধ্যে পাঁচজন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।

দাখিলেও জিপিএ-৫ তিনজন

দাখিল পরীক্ষায় উপজেলার ১৭টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৮৬২ জন পরীক্ষার্থীর মধ্যে ৪৬৫ জন উত্তীর্ণ হয়েছেন। এ পরীক্ষায় মোট তিনজন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছে।

এর মধ্যে ভাটেরা দারুচ্ছুন্নাহ মাদ্রাসার দুইজন এবং শ্রীপুর জালালিয়া ফাজিল মাদ্রাসার একজন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।

ভোকেশনালেও জিপিএ-৫ দুইজন

কারিগরি (ভোকেশনাল) পরীক্ষায় উপজেলার ছয়টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ৪২৪ জন পরীক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে উত্তীর্ণ হয়েছে ১৮০ জন।

এ পরীক্ষায় উত্তর কুলাউড়া উচ্চ বিদ্যালয়ের একজন এবং ভাটেরা উচ্চ বিদ্যালয়ের একজনসহ মোট দুইজন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছে।

সামগ্রিক ফলাফলে কুলাউড়ায় সাধারণ এসএসসিতে জিপিএ-৫ অর্জনে কুলাউড়া বালিকা উচ্চ বিদ্যালয় এগিয়ে থাকলেও দাখিল ও ভোকেশনাল বিভাগেও কয়েকটি প্রতিষ্ঠান ভালো ফলাফল করেছে।

▐ এই সম্পর্কিত আরো