সোমবার, ১০ আগস্ট ২০২৬
সোমবার, ১০ আগস্ট ২০২৬
শিরোনাম
হাসিনা যে ভাষায় কথা বলত, বিরোধী দলও সেই ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল বানিয়াচংয়ে এসএসসি ও সমমানে চরম ফল বিপর্যয় সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত বাংলাদেশির সংখ্যা বেড়ে ১৬ শেখ হাসিনা ও হাদি হত্যা মামলার আসামিদের ফেরত চায় বাংলাদেশ নবীগঞ্জে বাস ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে ব্যবসায়ী নিহত নতুন দায়িত্বে অর্থমন্ত্রী আমির খসরু, প্রজ্ঞাপন জারি সবশেষ মামলায় বিচারপতি খায়রুল হকের জামিন রাজনগরে বিপুল পরিমাণ চোলাই মদসহ নারী মাদক কারবারি আটক সিডনিতে জুলাই অভ্যুত্থান স্মরণ, গণতন্ত্র রক্ষায় প্রবাসীদের সক্রিয় হওয়ার আহ্বান এসএসসিতে সুনামগঞ্জ জেলার সেরা ছাতক সাউথ ওয়েস্ট সালেহ আহমেদ স্কুল অ্যান্ড কলেজ
advertisement
সিলেট বিভাগ

নবীগঞ্জে বাস ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে ব্যবসায়ী নিহত

 

হবিগঞ্জের নবীগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কে যাত্রীবাহী বাস ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে মশহুদ আহাম্মদ (৪০) নামে এক কাঁচামাল ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় পিকআপ চালক গুরুতর আহত হয়েছেন। তাকে আশঙ্কাজনক অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার (১০ আগস্ট) সকাল ৬টার দিকে উপজেলার বড়চর গ্রাম সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মশহুদ আহাম্মদ নবীগঞ্জ উপজেলার কারখানা গ্রামের সুফি মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার ভোরে ঢাকা-সিলেট মহাসড়কের বড়চর এলাকায় ঢাকাগামী একটি পিকআপ ভ্যানের সঙ্গে বিপরীত দিক থেকে আসা ‘লাকি পরিবহন’র একটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই ব্যবসায়ী মশহুদ আহাম্মদ প্রাণ হারান। এ সময় পিকআপ চালকও মারাত্মকভাবে জখম হন।

দুর্ঘটনার খবর পেয়ে শেরপুর হাইওয়ে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি উদ্ধার করে এবং মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করে। ঘাতক বাসটি রুস্তমপুর টোল প্লাজা এলাকা থেকে আটক করা হয়েছে। বর্তমানে বাস ও পিকআপটি হাইওয়ে পুলিশের হেফাজতে রয়েছে।

শেরপুর হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মো. জসিম উদ্দিন দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনায় একজন নিহত ও একজন গুরুতর আহত হয়েছেন। দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি জব্দ করা হয়েছে এবং এ বিষয়ে আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

এই সম্পর্কিত আরো

হাসিনা যে ভাষায় কথা বলত, বিরোধী দলও সেই ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল

বানিয়াচংয়ে এসএসসি ও সমমানে চরম ফল বিপর্যয়

সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত বাংলাদেশির সংখ্যা বেড়ে ১৬

শেখ হাসিনা ও হাদি হত্যা মামলার আসামিদের ফেরত চায় বাংলাদেশ

নবীগঞ্জে বাস ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে ব্যবসায়ী নিহত

নতুন দায়িত্বে অর্থমন্ত্রী আমির খসরু, প্রজ্ঞাপন জারি

সবশেষ মামলায় বিচারপতি খায়রুল হকের জামিন

রাজনগরে বিপুল পরিমাণ চোলাই মদসহ নারী মাদক কারবারি আটক

সিডনিতে জুলাই অভ্যুত্থান স্মরণ, গণতন্ত্র রক্ষায় প্রবাসীদের সক্রিয় হওয়ার আহ্বান

এসএসসিতে সুনামগঞ্জ জেলার সেরা ছাতক সাউথ ওয়েস্ট সালেহ আহমেদ স্কুল অ্যান্ড কলেজ