শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
advertisement
সিলেট বিভাগ

হ্যাক্সাস এডুকেশন বিশ্বনাথ ক্যাম্পাসে আইইএলটিএস কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

হ্যাক্সাস এডুকেশন বিশ্বনাথ ক্যাম্পাসের উদ্যোগে আইইএলটিএস ও লাইফ স্কিলস পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের সম্মাননা ও সংবর্ধনা প্রদান করা হয়েছে।

শনিবার (৮ আগস্ট) হ্যাক্সাস এডুকেশন বিশ্বনাথ ক্যাম্পাসে আয়োজিত অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন হ্যাক্সাস এডুকেশনের সিইও ও ডিরেক্টর রোটারিয়ান আব্দুল কাদের সুমন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “আইইএলটিএসে একটি ভালো স্কোর অর্জন শুধু একটি পরীক্ষার সাফল্য নয়, এটি একজন শিক্ষার্থীর আত্মবিশ্বাস, পরিশ্রম, অধ্যবসায় ও ভবিষ্যৎ সম্ভাবনার প্রতিফলন। যারা ভালো ফলাফল অর্জন করেছে তারা হ্যাক্সাস এডুকেশন পরিবারের জন্য গর্বের।”

তিনি আরও বলেন, উচ্চশিক্ষা অর্জন ও বৈশ্বিক অঙ্গনে ক্যারিয়ার গড়ে তুলতে ইংরেজি ভাষায় দক্ষতার বিকল্প নেই। হ্যাক্সাস এডুকেশন শুরু থেকেই শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা প্রদানে কাজ করে যাচ্ছে।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন হ্যাক্সাসের শিক্ষার্থী তাওহীদুল ইসলাম।

হ্যাক্সাস বিশ্বনাথ ক্যাম্পাসের শিক্ষক মোসাহিদ আলী ও সুমাইয়া বেগমের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন ক্যাম্পাস ম্যানেজার আহমেদ মুনতাসির মামুন ও একাডেমিক কো-অর্ডিনেটর রফিকুল ইসলাম শাহান।

এসময় হ্যাক্সাস এডুকেশন বিশ্বনাথ ক্যাম্পাসের শিক্ষক হামিদুর রহমান, আফজল হুসাইন রাফিসহ অন্যান্য শিক্ষক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

▐ এই সম্পর্কিত আরো