বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
বিদ্যুৎকেন্দ্র আছে, জ্বালানি নেই—অন্ধকার কাটবে কীভাবে ছাতকের বৌলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা পেনাংয়ের চিফ মিনিস্টারের সঙ্গে বাংলাদেশের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ বাঁধনকে হেনস্তার ঘটনা - ক্ষুব্ধ রাজনৈতিক মহল ও শিল্পী সমাজ সিসিক প্রশাসক - নদীভাঙন ও জলাবদ্ধতা রোধে ৪ হাজার ৬৩৫ কোটি টাকার মেগা প্রকল্প কানাইঘাটে আজিজুর হত্যা: জৈন্তাপুর থেকে নাহিয়ানকে গ্রেপ্তার করল র‌্যাব কারাগার থেকে মুক্তি পেলেন বিদিশা সিদ্দিক ছাতকের পীরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নজরুল বর্ষ পালন ডিসেম্বরেই দেশে ফেরার পরিকল্পনা শেখ হাসিনার! শান্তিগঞ্জে টাস্কফোর্সের অভিযানে ৪ মৎস্যজীবীকে ১০ হাজার টাকা জরিমানা
advertisement
সিলেট বিভাগ

দোয়ারাবাজারে পরকীয়ার জেরে স্ত্রীর অনশন, দুধ দিয়ে গোসল করে সম্পর্ক ছিন্ন করলেন স্বামী

সুনামগঞ্জের দোয়ারাবাজারে পরকীয়ার অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। তিন সন্তান ও সংসার ফেলে কথিত প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে এক গৃহবধূর অনশন এবং এর জেরে দুধ দিয়ে গোসল করে স্ত্রীর সঙ্গে বৈবাহিক সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়েছেন স্বামী।

শনিবার (৮ আগস্ট) দুপুরে উপজেলার বাংলাবাজার ইউনিয়নের উত্তর কলাউড়া গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনাটি ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক আলোচনা ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, উত্তর কলাউড়া গ্রামের সোহেল মিয়ার স্ত্রী মাহমুদা আক্তারের সঙ্গে একই গ্রামের ফয়েজ মিয়া ওরফে খয়েজের দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক চলছিল বলে অভিযোগ ওঠে। সম্প্রতি বিষয়টি স্বামী সোহেল মিয়ার নজরে এলে তাদের মধ্যে পারিবারিক বিরোধ দেখা দেয়।

এরপর গত মঙ্গলবার রাতে তিন সন্তান ও সংসার রেখে মাহমুদা আক্তার কথিত প্রেমিক ফয়েজ মিয়ার বাড়িতে গিয়ে ওঠেন। সেখানে তিনি ফয়েজকে বিয়ের দাবিতে অনশন শুরু করেন বলে স্থানীয়রা জানান।

এ ঘটনায় মানসিকভাবে ভেঙে পড়েন স্বামী সোহেল মিয়া। শনিবার দুপুরে তিনি দুধ দিয়ে গোসল করে স্ত্রীর সঙ্গে সব ধরনের বৈবাহিক সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দেন।

সোহেল মিয়া বলেন, “যে নারী তিন সন্তানের মায়া ও সংসারের সম্মান ত্যাগ করে অন্যের কাছে চলে যেতে পারে, তার সঙ্গে আর সংসার করা সম্ভব নয়। তাই দুধ দিয়ে গোসল করে এই সম্পর্কের সমাপ্তি টানলাম।”

এদিকে অনশনরত মাহমুদা আক্তার প্রথমে প্রেমের সম্পর্কের বিষয়টি অস্বীকার করলেও পরে সম্পর্কের কথা স্বীকার করেন বলে জানা গেছে। তবে তিনি বিষয়টি নিয়ে সংবাদ প্রকাশ না করার অনুরোধ করেন।

অভিযোগের বিষয়ে জানতে ফয়েজ মিয়ার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। ফলে তার বক্তব্য জানা সম্ভব হয়নি।

স্থানীয়রা জানান, এ ঘটনায় তিন শিশুর ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। পরিস্থিতি শান্ত রাখতে স্থানীয় মুরুব্বিরা বিষয়টি সামাজিকভাবে সমাধানের চেষ্টা করছেন।

এই সম্পর্কিত আরো

বিদ্যুৎকেন্দ্র আছে, জ্বালানি নেই—অন্ধকার কাটবে কীভাবে

ছাতকের বৌলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা

পেনাংয়ের চিফ মিনিস্টারের সঙ্গে বাংলাদেশের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

বাঁধনকে হেনস্তার ঘটনাক্ষুব্ধ রাজনৈতিক মহল ও শিল্পী সমাজ

সিসিক প্রশাসকনদীভাঙন ও জলাবদ্ধতা রোধে ৪ হাজার ৬৩৫ কোটি টাকার মেগা প্রকল্প

কানাইঘাটে আজিজুর হত্যা: জৈন্তাপুর থেকে নাহিয়ানকে গ্রেপ্তার করল র‌্যাব

কারাগার থেকে মুক্তি পেলেন বিদিশা সিদ্দিক

ছাতকের পীরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নজরুল বর্ষ পালন

ডিসেম্বরেই দেশে ফেরার পরিকল্পনা শেখ হাসিনার!

শান্তিগঞ্জে টাস্কফোর্সের অভিযানে ৪ মৎস্যজীবীকে ১০ হাজার টাকা জরিমানা