বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬
বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
ইলিয়াস আলীকে গুম-হত্যা - গ্রেফতার হচ্ছেন সাইফুর রহমান ছাতকে ইউনিয়ন পরিষদ কার্যালয় পরিদর্শনে ইউএনও ছাতক দলিল লেখক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন ২২ আগস্ট জৈন্তাপুরে জলাবদ্ধতায় পানিবন্দী শতাধিক পরিবার ভোগান্তিতে হাজারো মানুষ - শমশেরনগর ইউনিয়নে চেয়ারম্যান না থাকায় অচল পরিষদ ছাতক সিমেন্ট ফ্যাক্টরিতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সিলেটে হাম উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু হেলমেট বাহিনী ও অস্ত্রধারীদের জনগণ আর ভয় পায় না: অ্যাডভোকেট জুবায়ের বাংলাদেশে কফি সংস্কৃতির বিস্তারে নতুন মাইলফলক ‘ক্যাফে আমাজন’ সিলেটে শিশু ফাহিমা হত্যা মামলার রায়: জাকিরের মৃত্যুদণ্ড, দুই আসামির খালাস
advertisement
সিলেট বিভাগ

জৈন্তাপুরে জলাবদ্ধতায় পানিবন্দী শতাধিক পরিবার

সিলেটের জৈন্তাপুর উপজেলার চিকনাগুল ইউনিয়নের পশ্চিম ঠাকুরের মাটি গ্রামে দীর্ঘদিনের জলাবদ্ধতা ভয়াবহ আকার ধারণ করেছে। পানি নিষ্কাশনের স্বাভাবিক পথ বন্ধ হয়ে যাওয়ায় প্রায় শতাধিক পরিবার পানিবন্দি হয়ে মানবেতর জীবনযাপন করছে। বসতবাড়ির পাশাপাশি সরকারি সড়ক, শিক্ষাপ্রতিষ্ঠান ও ধর্মীয় প্রতিষ্ঠানে যাতায়াতও চরমভাবে ব্যাহত হচ্ছে। দ্রুত স্থায়ী ব্যবস্থা গ্রহণ না করলে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা।

সরেজমিনে গিয়ে দেখা যায়, সামান্য বৃষ্টিতেই গ্রামের বিভিন্ন এলাকায় হাঁটুসমান পানি জমে থাকছে। পানি বের হওয়ার কোনো কার্যকর ব্যবস্থা না থাকায় অনেক বাড়িতে পানি ঢুকে পড়েছে। ফলে শিশু, বৃদ্ধ ও নারীদের দুর্ভোগ সবচেয়ে বেশি। শিক্ষার্থীদের বিদ্যালয়ে যাওয়া এবং মুসল্লিদের মসজিদে যাতায়াতও কষ্টকর হয়ে পড়েছে।

স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে প্রাকৃতিক পানি নিষ্কাশনের পথ বন্ধ থাকায় এ সমস্যা সৃষ্টি হয়েছে। বিষয়টি একাধিকবার স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের নজরে আনা হলেও এখনো স্থায়ী সমাধান হয়নি।

এলাকাবাসী গত ১৪ জুলাই উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দেন। অভিযোগের পর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে ক্ষতিগ্রস্তদের সঙ্গে বৈঠকে সাময়িকভাবে পানি নিষ্কাশনের জন্য ইউনিয়ন পরিষদের মাধ্যমে তিন লাখ টাকা বরাদ্দের আশ্বাস দেওয়া হয়। তবে দীর্ঘ সময় পেরিয়ে গেলেও বরাদ্দ না পাওয়ায় কাজ শুরু করা সম্ভব হয়নি বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

সম্প্রতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান চৌধুরী এলাকাবাসীকে নিয়ে পুনরায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ সুনন্দা রায়ের সঙ্গে সাক্ষাৎ করেন। বৈঠকে ড্রেন নির্মাণের জন্য প্রয়োজনীয় সরকারি বরাদ্দ নিয়ে আলোচনা হয়। ইউএনও জানান, বর্তমানে কোনো বরাদ্দ না থাকায় তাৎক্ষণিকভাবে কাজ শুরু করা সম্ভব নয়। বরাদ্দ পাওয়া গেলে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এর মধ্যে স্থানীয় উদ্যোগে প্লাস্টিকের পাইপ বসিয়ে পানি নিষ্কাশনের অস্থায়ী ব্যবস্থা গ্রহণের পরামর্শ দেওয়া হয়েছে।

ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান চৌধুরী বলেন, সরকারি বরাদ্দ না থাকলেও স্থানীয়ভাবে সাময়িক সমাধানের চেষ্টা চলছে। স্থায়ী সমাধানের জন্য সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে যোগাযোগ অব্যাহত রয়েছে।

এর আগে এলাকাবাসীর অভিযোগের পর উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশনায় ২২ জুলাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং ২৩ জুলাই উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেন। সে সময় সমস্যার স্থায়ী সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছিল।

ক্ষতিগ্রস্তরা জানান, জলাবদ্ধতার কারণে কৃষিজমি, বসতবাড়ি ও গ্রামীণ সড়ক ক্ষতিগ্রস্ত হচ্ছে। একই সঙ্গে বিদ্যালয়, মাদ্রাসা ও মসজিদে যাতায়াতেও প্রতিদিন দুর্ভোগ পোহাতে হচ্ছে। দ্রুত প্রাকৃতিক পানি নিষ্কাশনের পথ পুনরুদ্ধার, স্থায়ী ড্রেনেজ ব্যবস্থা নির্মাণ এবং সরকারি সড়ক সংরক্ষণের দাবি জানিয়েছেন তারা।

স্থানীয়দের ভাষ্য, দীর্ঘদিনের এ জনদুর্ভোগ নিরসনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত কার্যকর পদক্ষেপই এখন তাদের একমাত্র প্রত্যাশা।

এই সম্পর্কিত আরো

ইলিয়াস আলীকে গুম-হত্যা গ্রেফতার হচ্ছেন সাইফুর রহমান

ছাতকে ইউনিয়ন পরিষদ কার্যালয় পরিদর্শনে ইউএনও

ছাতক দলিল লেখক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন ২২ আগস্ট

জৈন্তাপুরে জলাবদ্ধতায় পানিবন্দী শতাধিক পরিবার

ভোগান্তিতে হাজারো মানুষ শমশেরনগর ইউনিয়নে চেয়ারম্যান না থাকায় অচল পরিষদ

ছাতক সিমেন্ট ফ্যাক্টরিতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

সিলেটে হাম উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু

হেলমেট বাহিনী ও অস্ত্রধারীদের জনগণ আর ভয় পায় না: অ্যাডভোকেট জুবায়ের

বাংলাদেশে কফি সংস্কৃতির বিস্তারে নতুন মাইলফলক ‘ক্যাফে আমাজন’

সিলেটে শিশু ফাহিমা হত্যা মামলার রায়: জাকিরের মৃত্যুদণ্ড, দুই আসামির খালাস