শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
সিলেটের কোন রুটে বাস ভাড়া বাড়ল কত সুনামগঞ্জে শিক্ষার্থীদের বিনামূল্যে বই ও শিক্ষাসামগ্রী বিতরণ প্রাথমিকে সুপারিশপ্রাপ্ত হওয়ার পরও  নিয়োগপত্র পাননি সুনামগঞ্জের ১২০ প্রার্থী সিলেটে এআই প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের উদ্যোগ: বাণিজ্যমন্ত্রী ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ জাসদ কার্যালয়ে পুলিশি অভিযান, শতাধিক নেতাকর্মী আটক পুলিশে যুক্ত হচ্ছে নতুন ইউনিট, শাখা থাকবে যেসব এলাকায় সিলেটে পুলিশি অভিযানে ৪৬ জন গ্রেফতার শ্রীমঙ্গলে এপ্রেক্স গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যানের জন্মবার্ষিকীতে ফ্রি আই ক্যাম্প শান্তিগঞ্জে সরকারি জমিতে রাইস মিল, পরিবেশ দূষণের অভিযোগ
advertisement
সিলেট বিভাগ

টাকার বিনিময়ে আসামি ছাড়ার অভিযোগ, সংবাদ প্রকাশের পর ফের গ্রেপ্তার

দৈনিক সবুজ সিলেটে সংবাদ প্রকাশের পর সুনামগঞ্জের শাল্লায় পূর্বে ছেড়ে দেওয়া এক ওয়ারেন্টভুক্ত আসামিকে পুনরায় গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৪ আগস্ট) সকালে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।

গ্রেপ্তার হওয়া তাজেল ইসলাম উপজেলার নারকিলা গ্রামের মালেক মিয়ার ছেলে।

এর আগে গত ২ আগস্ট রাত সাড়ে ৮টার দিকে ওয়ারেন্টভুক্ত আসামি তাজেল ইসলামকে আটক করার পর ছেড়ে দেওয়ার অভিযোগ ওঠে শাল্লা থানার এএসআই গোলাম কিবরিয়ার বিরুদ্ধে। স্থানীয়দের অভিযোগ ছিল, মোটা অঙ্কের টাকার বিনিময়ে ওই আসামিকে ছেড়ে দেওয়া হয়।

এ ঘটনায় "শাস্তিমূলক বদলি হয়ে এসেও বিতর্ক, শাল্লায় টাকার বিনিময়ে আসামি মুক্ত" শিরোনামে দৈনিক সবুজ সিলেটে সংবাদ প্রকাশিত হলে স্থানীয়ভাবে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়। বিষয়টি পুলিশ সুপার এ বি এম জাকির হোসেনের নজরে এলে তিনি শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) শওকত আলীকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।

এর পরিপ্রেক্ষিতে এএসআই গোলাম কিবরিয়া মঙ্গলবার সকালে অভিযান চালিয়ে তাজেল ইসলামকে পুনরায় গ্রেপ্তার করেন এবং আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, তাজেল ইসলাম ২০১৭ সালের পুলিশের ওপর হামলা ও একটি মাদক মামলার পাশাপাশি ২০১৯ সালের আরও দুটি মাদক মামলার আসামি। ২০১৭ সালের একটি মাদক মামলায় তিনি দীর্ঘদিন ধরে ওয়ারেন্টভুক্ত পলাতক ছিলেন।

এ বিষয়ে শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মো. শওকত আলী বলেন, “তাজেল ইসলাম ২০১৭ সালের একটি মাদক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। তাকে দুই দিন আগে আটক করা হয়েছিল। তবে তার জাতীয় পরিচয়পত্র ও মামলার এজাহারের তথ্যের মধ্যে কিছু অসঙ্গতি থাকায় তাকে ছেড়ে দেওয়া হয়। পরে নথিপত্র যাচাই-বাছাই শেষে নিশ্চিত হয়ে পুনরায় গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।”

তবে স্থানীয়দের অভিযোগ, ওয়ারেন্টভুক্ত আসামিকে ছেড়ে দেওয়ার ঘটনাটি নিরপেক্ষভাবে তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া উচিত। অন্যদিকে পুলিশ বলছে, বিষয়টি আইনগত প্রক্রিয়া অনুসরণ করেই নিষ্পত্তি করা হয়েছে।

▐ এই সম্পর্কিত আরো

সিলেটের কোন রুটে বাস ভাড়া বাড়ল কত

সুনামগঞ্জে শিক্ষার্থীদের বিনামূল্যে বই ও শিক্ষাসামগ্রী বিতরণ

প্রাথমিকে সুপারিশপ্রাপ্ত হওয়ার পরও  নিয়োগপত্র পাননি সুনামগঞ্জের ১২০ প্রার্থী

সিলেটে এআই প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের উদ্যোগ: বাণিজ্যমন্ত্রী

ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২

জাসদ কার্যালয়ে পুলিশি অভিযান, শতাধিক নেতাকর্মী আটক

পুলিশে যুক্ত হচ্ছে নতুন ইউনিট, শাখা থাকবে যেসব এলাকায়

সিলেটে পুলিশি অভিযানে ৪৬ জন গ্রেফতার

শ্রীমঙ্গলে এপ্রেক্স গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যানের জন্মবার্ষিকীতে ফ্রি আই ক্যাম্প

শান্তিগঞ্জে সরকারি জমিতে রাইস মিল, পরিবেশ দূষণের অভিযোগ