শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
সিলেটের কোন রুটে বাস ভাড়া বাড়ল কত সুনামগঞ্জে শিক্ষার্থীদের বিনামূল্যে বই ও শিক্ষাসামগ্রী বিতরণ প্রাথমিকে সুপারিশপ্রাপ্ত হওয়ার পরও  নিয়োগপত্র পাননি সুনামগঞ্জের ১২০ প্রার্থী সিলেটে এআই প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের উদ্যোগ: বাণিজ্যমন্ত্রী ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ জাসদ কার্যালয়ে পুলিশি অভিযান, শতাধিক নেতাকর্মী আটক পুলিশে যুক্ত হচ্ছে নতুন ইউনিট, শাখা থাকবে যেসব এলাকায় সিলেটে পুলিশি অভিযানে ৪৬ জন গ্রেফতার শ্রীমঙ্গলে এপ্রেক্স গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যানের জন্মবার্ষিকীতে ফ্রি আই ক্যাম্প শান্তিগঞ্জে সরকারি জমিতে রাইস মিল, পরিবেশ দূষণের অভিযোগ
advertisement
সিলেট বিভাগ

সিলেট শিক্ষা বোর্ডের চেয়ারম্যান হলেন প্রফেসর মো. শহীদুল আলম

সিলেট মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের দর্শন বিভাগের অধ্যাপক ও সুনামগঞ্জের জগন্নাথপুর সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. শহীদুল আলম।

সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ নিয়োগ দেওয়া হয়।

বর্তমানে সিলেট শিক্ষা বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন প্রফেসর মো. আনোয়ার হোসেন চৌধুরী। নতুন চেয়ারম্যান প্রফেসর মো. শহীদুল আলম এর আগে বিয়ানীবাজার সরকারি কলেজে শিক্ষক পরিষদের সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে সুনাম অর্জন করেন।

শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়েছে, পুনরাদেশ না দেওয়া পর্যন্ত তিনি নিজ বেতন ও বেতনক্রমে সিলেট মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন। দায়িত্ব পালনকালে তিনি পদসংশ্লিষ্ট ভাতা ও অন্যান্য প্রাপ্য সুবিধা ভোগ করবেন।

এছাড়া প্রচলিত বিধি অনুযায়ী তিনি ভবিষ্য তহবিল, যৌথ বীমা ও অন্যান্য তহবিলে চাঁদা প্রদান করবেন। সরকারি বাসভবনের সুবিধা গ্রহণ করলে তিনি বাড়িভাড়া ভাতা প্রাপ্য হবেন না। সরকারের প্রচলিত বিধি-বিধান ও আদেশ অনুযায়ী তার চাকরির অন্যান্য শর্ত কার্যকর থাকবে।

শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

▐ এই সম্পর্কিত আরো

সিলেটের কোন রুটে বাস ভাড়া বাড়ল কত

সুনামগঞ্জে শিক্ষার্থীদের বিনামূল্যে বই ও শিক্ষাসামগ্রী বিতরণ

প্রাথমিকে সুপারিশপ্রাপ্ত হওয়ার পরও  নিয়োগপত্র পাননি সুনামগঞ্জের ১২০ প্রার্থী

সিলেটে এআই প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের উদ্যোগ: বাণিজ্যমন্ত্রী

ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২

জাসদ কার্যালয়ে পুলিশি অভিযান, শতাধিক নেতাকর্মী আটক

পুলিশে যুক্ত হচ্ছে নতুন ইউনিট, শাখা থাকবে যেসব এলাকায়

সিলেটে পুলিশি অভিযানে ৪৬ জন গ্রেফতার

শ্রীমঙ্গলে এপ্রেক্স গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যানের জন্মবার্ষিকীতে ফ্রি আই ক্যাম্প

শান্তিগঞ্জে সরকারি জমিতে রাইস মিল, পরিবেশ দূষণের অভিযোগ