বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
বিদ্যুৎকেন্দ্র আছে, জ্বালানি নেই—অন্ধকার কাটবে কীভাবে ছাতকের বৌলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা পেনাংয়ের চিফ মিনিস্টারের সঙ্গে বাংলাদেশের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ বাঁধনকে হেনস্তার ঘটনা - ক্ষুব্ধ রাজনৈতিক মহল ও শিল্পী সমাজ সিসিক প্রশাসক - নদীভাঙন ও জলাবদ্ধতা রোধে ৪ হাজার ৬৩৫ কোটি টাকার মেগা প্রকল্প কানাইঘাটে আজিজুর হত্যা: জৈন্তাপুর থেকে নাহিয়ানকে গ্রেপ্তার করল র‌্যাব কারাগার থেকে মুক্তি পেলেন বিদিশা সিদ্দিক ছাতকের পীরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নজরুল বর্ষ পালন ডিসেম্বরেই দেশে ফেরার পরিকল্পনা শেখ হাসিনার! শান্তিগঞ্জে টাস্কফোর্সের অভিযানে ৪ মৎস্যজীবীকে ১০ হাজার টাকা জরিমানা
advertisement
সিলেট বিভাগ

কুলাউড়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ইউপি সদস্যকে জরিমানা, একজনের কারাদণ্ড

মৌলভীবাজারের কুলাউড়ায় অবৈধভাবে বালু উত্তোলন, মজুদ ও পরিবহনের বিরুদ্ধে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এক ইউপি সদস্যকে ৫০ হাজার টাকা জরিমানা এবং অপর এক ব্যক্তিকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে জব্দ করা বালু জিম্মায় রাখা এবং একটি সরকারি রাস্তা দখলমুক্ত করা হয়েছে।

সোমবার (৩ আগস্ট) দুপুরে উপজেলার শরীফপুর ইউনিয়নের চাতলাপুর এলাকায় মনু নদীর বিভিন্ন স্থানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রণয় বিশ্বাস এ অভিযান পরিচালনা করেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, শরীফপুর ইউনিয়নের ইউপি সদস্য লাল মিয়া ও তাঁর ছেলের বিরুদ্ধে অবৈধভাবে মনু নদী থেকে বালু উত্তোলন করে নিজ বাড়িতে মজুদ রাখার অভিযোগ প্রমাণিত হওয়ায় ৫০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।

এ ছাড়া মো. মাসুম মিয়াকে অবৈধভাবে বালু পরিবহনের দায়ে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রণয় বিশ্বাস জানান, অভিযানে পূর্বে জব্দ করা বালুর পাশাপাশি নতুন করে জব্দ করা বালুও স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের জিম্মায় রাখা হয়েছে। এছাড়া শরীফপুর ইউনিয়নের একটি সরকারি রাস্তা অবৈধ দখলমুক্ত করে সীমানা (ডিমার্কেশন) নির্ধারণ করে দেওয়া হয়েছে।

তিনি আরও জানান, পরিবেশ ও প্রাকৃতিক সম্পদ রক্ষায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এই সম্পর্কিত আরো

বিদ্যুৎকেন্দ্র আছে, জ্বালানি নেই—অন্ধকার কাটবে কীভাবে

ছাতকের বৌলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা

পেনাংয়ের চিফ মিনিস্টারের সঙ্গে বাংলাদেশের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

বাঁধনকে হেনস্তার ঘটনাক্ষুব্ধ রাজনৈতিক মহল ও শিল্পী সমাজ

সিসিক প্রশাসকনদীভাঙন ও জলাবদ্ধতা রোধে ৪ হাজার ৬৩৫ কোটি টাকার মেগা প্রকল্প

কানাইঘাটে আজিজুর হত্যা: জৈন্তাপুর থেকে নাহিয়ানকে গ্রেপ্তার করল র‌্যাব

কারাগার থেকে মুক্তি পেলেন বিদিশা সিদ্দিক

ছাতকের পীরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নজরুল বর্ষ পালন

ডিসেম্বরেই দেশে ফেরার পরিকল্পনা শেখ হাসিনার!

শান্তিগঞ্জে টাস্কফোর্সের অভিযানে ৪ মৎস্যজীবীকে ১০ হাজার টাকা জরিমানা