শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
সিলেটে পরিবারসহ সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি জামালগঞ্জে ৪ স্টোন ক্রাশারকে সাড়ে ৩ লাখ টাকা জরিমানা সিলেট মহানগর মোটরযান চালক দলের পরিচিতি সভা হবিগঞ্জে ইয়াবা দিয়ে ফাঁসানোর অভিযোগ: পুলিশের দুই সদস্য প্রত্যাহার যুক্তরাষ্ট্রের সঙ্গে বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি সই বাংলাদেশের জৈন্তাপুরে জঙ্গলে মিলল বিদেশি অস্ত্র ও লুটের গুলি সিলেটের কোন রুটে বাস ভাড়া বাড়ল কত সুনামগঞ্জে শিক্ষার্থীদের বিনামূল্যে বই ও শিক্ষাসামগ্রী বিতরণ প্রাথমিকে সুপারিশপ্রাপ্ত হওয়ার পরও  নিয়োগপত্র পাননি সুনামগঞ্জের ১২০ প্রার্থী সিলেটে এআই প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের উদ্যোগ: বাণিজ্যমন্ত্রী
advertisement
সিলেট বিভাগ

ছাতকে ট্রাকচাপায় সাইকেল আরোহী যুবক নিহত ,স্বজনদের আহাজারি

ছাতকে একটি ট্রাকের ধাক্কায় জোবায়ের আহমেদ জয় (২৮) নামে এক সাইকেল আরোহী  যুবকের মৃত্যু হয়েছে। 

রবিবার (২ আগস্ট) বিকেল আনুমানিক ৪ টা ৪৫ মিনিটের  সময় উপজেলার কালারুকা ইউনিয়নের মুক্তিরগাঁও সংলগ্ন ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের ২ নম্বর ব্রিজের পাশে এ দুর্ঘটনা ঘটে। নিহত জোবায়ের আহমেদ জয় নোয়ারাই ইউনিয়নের ২ নং ওয়ার্ড নোয়ারাই-ইসলামপুর গ্রামের মৌলভী. জমির আলীর পুত্র।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জোবায়ের আহমেদ জয় নিজ বাড়ি থেকে বাইসাইকেল যোগে ছাতক বাজারের দিকে  আসছিলেন। সড়কে একটি  ট্রাক পেছন থেকে এসে তাকে সজোরে ধাক্কা দিলে তিনি রাস্তার পাশে ছিটকে পড়ে গুরুতর আহত হন। 

স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করে  ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বিকেল সাড়ে ৫ টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে ছাতক থানার এসআই জাহাঙ্গীর আলম সঙ্গীয় ফোর্সসহ হাসপাতালে উপস্থিত হয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন। 

এ ঘটনায় পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

▐ এই সম্পর্কিত আরো

সিলেটে পরিবারসহ সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি

জামালগঞ্জে ৪ স্টোন ক্রাশারকে সাড়ে ৩ লাখ টাকা জরিমানা

সিলেট মহানগর মোটরযান চালক দলের পরিচিতি সভা

হবিগঞ্জে ইয়াবা দিয়ে ফাঁসানোর অভিযোগ: পুলিশের দুই সদস্য প্রত্যাহার

যুক্তরাষ্ট্রের সঙ্গে বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি সই বাংলাদেশের

জৈন্তাপুরে জঙ্গলে মিলল বিদেশি অস্ত্র ও লুটের গুলি

সিলেটের কোন রুটে বাস ভাড়া বাড়ল কত

সুনামগঞ্জে শিক্ষার্থীদের বিনামূল্যে বই ও শিক্ষাসামগ্রী বিতরণ

প্রাথমিকে সুপারিশপ্রাপ্ত হওয়ার পরও  নিয়োগপত্র পাননি সুনামগঞ্জের ১২০ প্রার্থী

সিলেটে এআই প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের উদ্যোগ: বাণিজ্যমন্ত্রী