মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
রাষ্ট্রপতি হিসেবে প্রথম সিলেট সফরে মির্জা ফখরুল খেলাধুলার উন্নয়নে প্রধানমন্ত্রীর বিশেষ পরিকল্পনা: তাহসিনা রুশদীর আসিফ মাহমুদের ‘সিন্ডিকেটে’ ১১ হাজার কোটি টাকা? অনুসন্ধানে দুদক মঙ্গলবার থেকে শিল্প-কারখানায় স্বাভাবিক হবে গ্যাস সরবরাহ দুর্গাপূজায় প্রশাসনকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে: জিকে গউছ কুলাউড়ায় ২,৫০০ চা শ্রমিকের মাঝে প্রধানমন্ত্রীর উপহারের রেইনকোট বিতরণ হাজী স্বপনকে ছেড়ে দেওয়ার অভিযোগ, ওসি প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ কুলাউড়ায় দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন ও চেক বিতরণ কুলাউড়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত বিদ্যুতের লোডশেডিং ও ‘ভুতুড়ে’ বিলে নাকাল শান্তিগঞ্জ, জনমনে ক্ষোভ
advertisement
সিলেট বিভাগ

কুলাউড়ায় বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালিত

মৌলভীবাজারের কুলাউড়ায় নানা আয়োজনে ‘বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ-২০২৬’ পালিত হয়েছে। এবারের প্রতিপাদ্য ছিল— “জীবনের সূচনায় মাতৃদুগ্ধ পান: টেকসই উদ্যোগ করি বেগবান”।

শনিবার (১ আগস্ট) বেলা ১১টায় কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে দিবসটি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা আক্তার।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বর্তমানে দেশে প্রায় ৫৫ শতাংশ শিশুকে মাতৃদুগ্ধ পান করানো হয়। প্রতিবছর দিবসটি পালনের মাধ্যমে সচেতনতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হলেও এর বাস্তব ফল নিশ্চিত করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। তিনি আগামী বছর এ হার ৬০ শতাংশে উন্নীত করার লক্ষ্যে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।

জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে এবং কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বাস্তবায়নে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বর্ণালী দাশ।

সভায় বক্তব্য দেন হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. তানজিমুল রাফি, এমওডিসি ডা. শারমিন ফারহানা জেরিন, স্বাস্থ্য পরিদর্শক (ইনচার্জ) জামানওয়ারা বেগম, আলালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শামসুর নাহার, কুলাউড়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. মছব্বির আলী এবং সাধারণ সম্পাদক নাজমুল বারী সোহেল।

বক্তারা বলেন, শিশুর জন্মের পর প্রথম খাবার হিসেবে শালদুধ (কলোস্ট্রাম) অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা জন্মের পর প্রথম ছয় মাস শিশুকে শুধুমাত্র মায়ের বুকের দুধ খাওয়ানোর পাশাপাশি পরবর্তীতে উপযুক্ত পরিপূরক খাবারের সঙ্গে দুই বছর বা তারও বেশি সময় পর্যন্ত মাতৃদুগ্ধ পান অব্যাহত রাখার আহ্বান জানান।

অনুষ্ঠানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক, নার্স, পুষ্টিবিদ, স্বাস্থ্যকর্মী এবং বিভিন্ন সহযোগী সংস্থার প্রতিনিধিরা অংশ নেন। আলোচনা সভা শেষে একটি সচেতনতামূলক র‍্যালি বের করা হয়।

এই সম্পর্কিত আরো

রাষ্ট্রপতি হিসেবে প্রথম সিলেট সফরে মির্জা ফখরুল

খেলাধুলার উন্নয়নে প্রধানমন্ত্রীর বিশেষ পরিকল্পনা: তাহসিনা রুশদীর

আসিফ মাহমুদের ‘সিন্ডিকেটে’ ১১ হাজার কোটি টাকা? অনুসন্ধানে দুদক

মঙ্গলবার থেকে শিল্প-কারখানায় স্বাভাবিক হবে গ্যাস সরবরাহ

দুর্গাপূজায় প্রশাসনকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে: জিকে গউছ

কুলাউড়ায় ২,৫০০ চা শ্রমিকের মাঝে প্রধানমন্ত্রীর উপহারের রেইনকোট বিতরণ

হাজী স্বপনকে ছেড়ে দেওয়ার অভিযোগ, ওসি প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ

কুলাউড়ায় দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন ও চেক বিতরণ

কুলাউড়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

বিদ্যুতের লোডশেডিং ও ‘ভুতুড়ে’ বিলে নাকাল শান্তিগঞ্জ, জনমনে ক্ষোভ