শনিবার, ০১ আগস্ট ২০২৬
শনিবার, ০১ আগস্ট ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
শাল্লায় মাদকবিরোধী সভা, পুরো উপজেলায় মাদক নির্মূলের ডাক সুরমা নদী থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার ছাতকের গোবিন্দগঞ্জ রেল ব্রিজ থেকে রেললাইনের কাট চুরির অভিযোগ জৈন্তাপুরে সড়ক দুর্ঘটনা: - বিজিবির পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত ফেসবুকে পোস্ট দিয়ে দল থেকে পদত্যাগ করলেন কুলাউড়া এনসিপি নেতা জুলাইয়ের আকাঙ্ক্ষা ও রাষ্ট্রের পুরোনো বাস্তবতার সংঘাত জবাবদিহিতার প্রশ্নে কোনো সরকারই ব্যতিক্রম নয় বিনামূল্যের চক্ষু চিকিৎসায় স্বস্তির হাসি দরিদ্র রোগীদের মুখে সিলেট নগরে একদিনে স্কুল শিক্ষক-ব্যবসায়ীসহ চারজনের মরদেহ উদ্ধার ছাতকে মোস্তফা আনোয়ার এনাম হত্যা মামলার রায়: ৩ জনের যাবজ্জীবন, ৩ জন খালাস
advertisement
সিলেট বিভাগ

শ্রীমঙ্গলে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে একটি ফিশারিতে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইমরান মিয়া (১৮) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার কালাপুর ইউনিয়নের বরুনা হাজীপুর গ্রামে এই দুর্ঘটনা ঘটে। নিহত ইমরান মিয়া বরুনা হাজীপুর গ্রামের শাহজাহান মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, আজ সকালে গ্রামের একটি ফিশারিতে মাছ ধরতে যান ইমরান। মাছ ধরার এক পর্যায়ে তিনি সেখানে থাকা বিদ্যুতের সচল তারের সঙ্গে অসতর্কতাবশত স্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে শ্রীমঙ্গল থানার পরিদর্শক (তদন্ত) আব্দুর রাজ্জাক জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, এই ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো মামলা বা লিখিত অভিযোগ দায়ের করা হয়নি। অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এই সম্পর্কিত আরো

শাল্লায় মাদকবিরোধী সভা, পুরো উপজেলায় মাদক নির্মূলের ডাক

সুরমা নদী থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

ছাতকের গোবিন্দগঞ্জ রেল ব্রিজ থেকে রেললাইনের কাট চুরির অভিযোগ

জৈন্তাপুরে সড়ক দুর্ঘটনা: বিজিবির পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

ফেসবুকে পোস্ট দিয়ে দল থেকে পদত্যাগ করলেন কুলাউড়া এনসিপি নেতা

জুলাইয়ের আকাঙ্ক্ষা ও রাষ্ট্রের পুরোনো বাস্তবতার সংঘাত

জবাবদিহিতার প্রশ্নে কোনো সরকারই ব্যতিক্রম নয়

বিনামূল্যের চক্ষু চিকিৎসায় স্বস্তির হাসি দরিদ্র রোগীদের মুখে

সিলেট নগরে একদিনে স্কুল শিক্ষক-ব্যবসায়ীসহ চারজনের মরদেহ উদ্ধার

ছাতকে মোস্তফা আনোয়ার এনাম হত্যা মামলার রায়: ৩ জনের যাবজ্জীবন, ৩ জন খালাস