রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
ধর্মপাশা স্বাস্থ্য কমপ্লেক্সে আহত রোগীর চাপ, বেড না পেয়ে ফ্লোরে চিকিৎসার অপেক্ষা শ্রীমঙ্গলে কাপড়ের আলনার ড্রয়ারে প্রাণঘাতী পদ্ম গোখরা উদ্ধার চুনারুঘাটে তাহেরীয়া সুন্নী যুব সংগঠনের কমিটি গঠন নিয়ে মতবিনিময় সিলেটে পরিবারসহ সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি জামালগঞ্জে ৪ স্টোন ক্রাশারকে সাড়ে ৩ লাখ টাকা জরিমানা সিলেট মহানগর মোটরযান চালক দলের পরিচিতি সভা হবিগঞ্জে ইয়াবা দিয়ে ফাঁসানোর অভিযোগ: পুলিশের দুই সদস্য প্রত্যাহার যুক্তরাষ্ট্রের সঙ্গে বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি সই বাংলাদেশের জৈন্তাপুরে জঙ্গলে মিলল বিদেশি অস্ত্র ও লুটের গুলি সিলেটের কোন রুটে বাস ভাড়া বাড়ল কত
advertisement
সিলেট বিভাগ

সুনামগঞ্জে আন্তঃজেলা চোর চক্রের সদস্য আটক

সুনামগঞ্জ পৌর শহরে দীর্ঘদিন ধরে চলা চুরির আতঙ্কের অবসান ঘটিয়ে আন্তঃজেলা চোর চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে এবং তার দেওয়া তথ্যের ভিত্তিতে পরিচালিত অভিযানে বিপুল পরিমাণ চোরাই মোবাইল ফোন, রৌপ্য অলঙ্কার, ইলেকট্রনিক সরঞ্জাম এবং চুরির কাজে ব্যবহৃত একটি সিএনজিচালিত অটোরিকশাসহ মূল্যবান মালামাল উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তারকৃত আসামির নাম শাহীন মিয়া (২৫)। সে সুনামগঞ্জ শহরের বড়পাড়া (নদীর পাড়) এলাকার আব্দুল আলীর ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গত ২৯ জুলাই গভীর রাতে সুনামগঞ্জ সদর মডেল থানা পুলিশ শহরে বিশেষ অভিযান চালিয়ে শাহীন মিয়াকে কিছু চোরাই মালামালসহ আটক করে। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে সিলেট মহানগরীর জালালাবাদ থানাধীন নোয়াগাঁও এলাকায় একটি বাড়িতে অভিযান চালায় পুলিশ। সেখানে তল্লাশি চালিয়ে আরও প্রচুর মালামাল ও চুরির সরঞ্জাম উদ্ধার করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে চক্রের অন্য দুই সদস্য আলী হোসেন (২৭) ও নবীনুর (৩০) পালিয়ে যেতে সক্ষম হয়।

অভিযানে উদ্ধারকৃত মালামালের মধ্যে রয়েছে—একটি আইফোন, স্যামসাং, হুয়াওয়ে, নকিয়াসহ বিভিন্ন ব্র্যান্ডের ৮টি মোবাইল ফোন, ১টি হিকভিশন ডিভিআর (রেকর্ডার), ২ুটি বাওফেং ওয়্যারলেস সেট, ১টি হাতকড়া (হ্যান্ডকাফ), ১০০ মিটার ইন্টারনেট ক্যাবল, ১টি রূপার চেইন ও ১টি ব্রেসলেট। এছাড়া বিপুল পরিমাণ প্রসাধনী সামগ্রী এবং চুরির কাজে ব্যবহৃত একটি সবুজ রঙের সিএনজিচালিত অটোরিকশা (চ্যাসিস নং- PM7860100137) জব্দ করা হয়। উদ্ধারকৃত মোট মালামালের আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ লক্ষ ৬২ হাজার টাকা।

সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ জানান, সুনামগঞ্জ শহরে সম্প্রতি চুরির ঘটনা বৃদ্ধি পাওয়ায় পুলিশ অত্যন্ত তৎপর ছিল। গোপন সংবাদের ভিত্তিতে এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় আমরা এই চক্রের মূল হোতাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। তার সহযোগীদের ধরতেও আমাদের অভিযান অব্যাহত রয়েছে।

উল্লেখ্য, দীর্ঘদিন ধরে শহরের বিভিন্ন বাসা-বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে চুরির ঘটনায় অতিষ্ঠ ছিল শহরবাসী। এই চক্রের সদস্য আটক এবং মালামাল উদ্ধারের খবরে স্থানীয় জনমনে স্বস্তি ফিরে এসেছে। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

▐ এই সম্পর্কিত আরো

ধর্মপাশা স্বাস্থ্য কমপ্লেক্সে আহত রোগীর চাপ, বেড না পেয়ে ফ্লোরে চিকিৎসার অপেক্ষা

শ্রীমঙ্গলে কাপড়ের আলনার ড্রয়ারে প্রাণঘাতী পদ্ম গোখরা উদ্ধার

চুনারুঘাটে তাহেরীয়া সুন্নী যুব সংগঠনের কমিটি গঠন নিয়ে মতবিনিময়

সিলেটে পরিবারসহ সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি

জামালগঞ্জে ৪ স্টোন ক্রাশারকে সাড়ে ৩ লাখ টাকা জরিমানা

সিলেট মহানগর মোটরযান চালক দলের পরিচিতি সভা

হবিগঞ্জে ইয়াবা দিয়ে ফাঁসানোর অভিযোগ: পুলিশের দুই সদস্য প্রত্যাহার

যুক্তরাষ্ট্রের সঙ্গে বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি সই বাংলাদেশের

জৈন্তাপুরে জঙ্গলে মিলল বিদেশি অস্ত্র ও লুটের গুলি

সিলেটের কোন রুটে বাস ভাড়া বাড়ল কত