বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
গোলাপগঞ্জে আসছেন এনসিপির শীর্ষ নেতারা সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন করতে মন্ত্রণালয়ে জেলা প্রশাসকের চিঠি শান্তিগঞ্জে জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত এনসিপির গাড়িবহরে হামলা: হবিগঞ্জ ছাত্রদল সভাপতিসহ ১১১ জনের বিরুদ্ধে মামলা শান্তিগঞ্জে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত সিলেট বিভাগে উদ্বেগ বাড়াচ্ছে হাম, মোট মৃত্যু ১০৯ জগন্নাথপুরের সাংবাদিক ইয়াকুব মিয়া কারামুক্ত কুলাউড়ার আমতৈলে প্রবাসীদের সংবর্ধনা, রেমিট্যান্স যোদ্ধাদের সম্মাননা কানাইঘাটের নতুন ইউএনও হিসেবে যোগ দিলেন সুমাইয়া ফেরদৌস কোম্পানীগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
advertisement
সিলেট বিভাগ

এনসিপির গাড়িবহরে হামলা: হবিগঞ্জ ছাত্রদল সভাপতিসহ ১১১ জনের বিরুদ্ধে মামলা

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) গাড়িবহরে হামলার ঘটনায় জেলা ছাত্রদলের সভাপতি রাজিব আহমদ রিংগনকে প্রধান আসামি করে ১১ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত আরও ১০০ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে।

বুধবার (২৯ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে বাহুবল উপজেলার কামাইছড়া পুলিশ তদন্ত কেন্দ্রে বসে মামলাটি দায়ের করেন জেলা যুবশক্তির আহ্বায়ক তন্ময় তাহের। এ সময় এনসিপির কেন্দ্রীয় নেতারাও সেখানে উপস্থিত ছিলেন।

মামলার এজাহারে মঙ্গলবার রাতে হবিগঞ্জ শহরে এনসিপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীদের বহনকারী গাড়িবহরে হামলার অভিযোগ আনা হয়েছে। এতে দলের উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমসহ অন্তত ১৫ নেতাকর্মী আহত হন বলে দাবি করা হয়। হামলায় নেতাদের বহনকারী মাইক্রোবাস ভাঙচুরের অভিযোগও করা হয়েছে।

এর আগে বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে মৌলভীবাজার-হবিগঞ্জ সড়কের শ্রীমঙ্গল উপজেলার ‘চা কন্যা’ ভাস্কর্য এলাকায় পুলিশের ব্যারিকেডে আটকে যায় এনসিপির গাড়িবহর। এ সময় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী এবং ডা. মাহমুদা মিতুসহ কেন্দ্রীয় নেতারা পুলিশের সঙ্গে কথা বলেন।

দীর্ঘ প্রায় সাড়ে চার ঘণ্টা অবস্থানের পর রাত ৮টার দিকে তারা কামাইছড়া পুলিশ তদন্ত কেন্দ্রে গিয়ে লিখিত অভিযোগ জমা দেন। পরে হামলার বিচার এবং আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে মৌলভীবাজারে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেন।

ঘটনাস্থলে হবিগঞ্জের পুলিশ সুপার (এসপি) তারেক মাহমুদসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, মঙ্গলবার হবিগঞ্জ শহরে কর্মসূচি শেষে ফেরার পথে এনসিপির নেতাদের বহনকারী গাড়িতে হামলার অভিযোগ ওঠে। এনসিপির পক্ষ থেকে এ হামলার জন্য বিএনপি, ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীদের দায়ী করা হয়। হামলায় দলের কয়েকজন নেতাকর্মী আহত হওয়ার পাশাপাশি সাংবাদিকদের কয়েকটি গাড়িও ভাঙচুর হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

হামলার সময় সারজিস আলম ও নাসীরুদ্দীন পাটওয়ারী নিরাপত্তার জন্য হবিগঞ্জ শহরের একটি সোনালী ব্যাংকের শাখায় আশ্রয় নেন। পরে পুলিশ তাদের সেখান থেকে নিরাপদে সরিয়ে নেয়। রাতে তারা মৌলভীবাজারে অবস্থান করেন।

এদিকে বিএনপি ও এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে বুধবার সকাল থেকেই হবিগঞ্জ পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করে জেলা প্রশাসন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিজিবিসহ অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং শহরজুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

এই সম্পর্কিত আরো

গোলাপগঞ্জে আসছেন এনসিপির শীর্ষ নেতারা

সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন করতে মন্ত্রণালয়ে জেলা প্রশাসকের চিঠি

শান্তিগঞ্জে জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

এনসিপির গাড়িবহরে হামলা: হবিগঞ্জ ছাত্রদল সভাপতিসহ ১১১ জনের বিরুদ্ধে মামলা

শান্তিগঞ্জে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

সিলেট বিভাগে উদ্বেগ বাড়াচ্ছে হাম, মোট মৃত্যু ১০৯

জগন্নাথপুরের সাংবাদিক ইয়াকুব মিয়া কারামুক্ত

কুলাউড়ার আমতৈলে প্রবাসীদের সংবর্ধনা, রেমিট্যান্স যোদ্ধাদের সম্মাননা

কানাইঘাটের নতুন ইউএনও হিসেবে যোগ দিলেন সুমাইয়া ফেরদৌস

কোম্পানীগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত