বুধবার, ২৯ জুলাই ২০২৬
বুধবার, ২৯ জুলাই ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
শান্তিগঞ্জে জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত এনসিপির গাড়িবহরে হামলা: হবিগঞ্জ ছাত্রদল সভাপতিসহ ১১১ জনের বিরুদ্ধে মামলা শান্তিগঞ্জে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত সিলেট বিভাগে উদ্বেগ বাড়াচ্ছে হাম, মোট মৃত্যু ১০৯ জগন্নাথপুরের সাংবাদিক ইয়াকুব মিয়া কারামুক্ত কুলাউড়ার আমতৈলে প্রবাসীদের সংবর্ধনা, রেমিট্যান্স যোদ্ধাদের সম্মাননা কানাইঘাটের নতুন ইউএনও হিসেবে যোগ দিলেন সুমাইয়া ফেরদৌস কোম্পানীগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেপ্তার দক্ষিণ সুরমায় ঘর থেকে ডেকে নিয়ে যুবককে হত্যা
advertisement
সিলেট বিভাগ

কোম্পানীগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৯ জুলাই) বেলা ১১টায় উপজেলা পরিষদের সভাকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রবিন মিয়া।

সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনার পাশাপাশি অপরাধ দমন, মাদকবিরোধী অভিযান জোরদার, বিদ্যুতের লোডশেডিং, সীমান্ত চোরাচালান প্রতিরোধ এবং অবৈধভাবে বালু-পাথর উত্তোলন বন্ধে করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

এ সময় জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সংশ্লিষ্ট দপ্তরগুলোর মধ্যে সমন্বিত কার্যক্রম আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়।

সভায় বক্তব্য দেন কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. উছমান গণি, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হাজী আব্দুল মন্নাফ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আব্দুল্লাহ আল মাসুদ, উপজেলা মৎস্য কর্মকর্তা ও তেলিখাল ইউনিয়নের প্রশাসক মো. আব্দুস শাকুর, কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সোহরাব আহমদ, সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর ডিজিএম প্রকৌশলী মো. আশিকুর রহমান, উপজেলা আইসিটি কর্মকর্তা মোহাম্মদ নাঈম হাসান, গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্পের উপজেলা সমন্বয়কারী অ্যাডভোকেট গীতা রাণী মোদক, বিজিবির কালাসাদক বিওপির কোম্পানি কমান্ডার সুবেদার মো. খাইরুল ইসলাম, স্থানীয় রাজনৈতিক ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

এই সম্পর্কিত আরো

শান্তিগঞ্জে জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

এনসিপির গাড়িবহরে হামলা: হবিগঞ্জ ছাত্রদল সভাপতিসহ ১১১ জনের বিরুদ্ধে মামলা

শান্তিগঞ্জে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

সিলেট বিভাগে উদ্বেগ বাড়াচ্ছে হাম, মোট মৃত্যু ১০৯

জগন্নাথপুরের সাংবাদিক ইয়াকুব মিয়া কারামুক্ত

কুলাউড়ার আমতৈলে প্রবাসীদের সংবর্ধনা, রেমিট্যান্স যোদ্ধাদের সম্মাননা

কানাইঘাটের নতুন ইউএনও হিসেবে যোগ দিলেন সুমাইয়া ফেরদৌস

কোম্পানীগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেপ্তার

দক্ষিণ সুরমায় ঘর থেকে ডেকে নিয়ে যুবককে হত্যা