রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
ধর্মপাশা স্বাস্থ্য কমপ্লেক্সে আহত রোগীর চাপ, বেড না পেয়ে ফ্লোরে চিকিৎসার অপেক্ষা শ্রীমঙ্গলে কাপড়ের আলনার ড্রয়ারে প্রাণঘাতী পদ্ম গোখরা উদ্ধার চুনারুঘাটে তাহেরীয়া সুন্নী যুব সংগঠনের কমিটি গঠন নিয়ে মতবিনিময় সিলেটে পরিবারসহ সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি জামালগঞ্জে ৪ স্টোন ক্রাশারকে সাড়ে ৩ লাখ টাকা জরিমানা সিলেট মহানগর মোটরযান চালক দলের পরিচিতি সভা হবিগঞ্জে ইয়াবা দিয়ে ফাঁসানোর অভিযোগ: পুলিশের দুই সদস্য প্রত্যাহার যুক্তরাষ্ট্রের সঙ্গে বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি সই বাংলাদেশের জৈন্তাপুরে জঙ্গলে মিলল বিদেশি অস্ত্র ও লুটের গুলি সিলেটের কোন রুটে বাস ভাড়া বাড়ল কত
advertisement
সিলেট বিভাগ

দক্ষিণ সুরমায় ঘর থেকে ডেকে নিয়ে যুবককে হত্যা

সিলেটের দক্ষিণ সুরমার মোগলাবাজারে খুন হয়েছেন বাতির আলী (২২) নামে এক যুবক। তাকে বসতঘর থেকে ডেকে নিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। 

মঙ্গলবার (২৮ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে সিলাম ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মুক্তারপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত বাতির আলী মোগলাবাজার থানাধীন সিলাম এলাকার মুক্তারপুর গ্রামের মৃত ছৈদ মিয়ার ছেলে।


স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে কয়েকজন যুবক বাতির আলীকে ঘর থেকে ডেকে বাইরে নিয়ে যায়। পরে তারা তাকে মারধর করে মৃত ভেবে বাড়ির পাশেই ফেলে রেখে চলে যায় বলে অভিযোগ রয়েছে। এ সময় স্থানীয় কয়েকজন নারী চিৎকার-চেঁচামেচি করলে আশপাশের লোকজন ও পরিবারের সদস্যরা ঘটনাস্থলে ছুটে আসেন।

পরে গুরুতর আহত অবস্থায় বাতির আলীকে উদ্ধার করে দ্রুত সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে মোগলাবাজার থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। পরে ওসমানী হাসপাতালের জরুরি বিভাগ থেকে নিহতের লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়।

সিলাম ইউনিয়ন পরিষদের ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য সাবিনা আক্তার আসমা বলেন, ঘর থেকে ডেকে নিয়ে পূর্বপরিকল্পিতভাবে বাতির আলীকে হত্যা করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে থানায় মামলা দায়ের করা হবে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মো. মনজুরুল আলম বলেন,‘মারামারিতে এক যুবকের মৃত্যুর ঘটনায় মোগলাবাজার থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। পরবর্তীতে ওসমানী হাসপাতালের জরুরি বিভাগ থেকে লাশ ময়নাতদন্ত শেষ করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এই ঘটনায় এখন পর্যন্ত কেউ কোনো অভিযোগ দায়ের করেন নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’
 

▐ এই সম্পর্কিত আরো

ধর্মপাশা স্বাস্থ্য কমপ্লেক্সে আহত রোগীর চাপ, বেড না পেয়ে ফ্লোরে চিকিৎসার অপেক্ষা

শ্রীমঙ্গলে কাপড়ের আলনার ড্রয়ারে প্রাণঘাতী পদ্ম গোখরা উদ্ধার

চুনারুঘাটে তাহেরীয়া সুন্নী যুব সংগঠনের কমিটি গঠন নিয়ে মতবিনিময়

সিলেটে পরিবারসহ সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি

জামালগঞ্জে ৪ স্টোন ক্রাশারকে সাড়ে ৩ লাখ টাকা জরিমানা

সিলেট মহানগর মোটরযান চালক দলের পরিচিতি সভা

হবিগঞ্জে ইয়াবা দিয়ে ফাঁসানোর অভিযোগ: পুলিশের দুই সদস্য প্রত্যাহার

যুক্তরাষ্ট্রের সঙ্গে বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি সই বাংলাদেশের

জৈন্তাপুরে জঙ্গলে মিলল বিদেশি অস্ত্র ও লুটের গুলি

সিলেটের কোন রুটে বাস ভাড়া বাড়ল কত