রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
ধর্মপাশা স্বাস্থ্য কমপ্লেক্সে আহত রোগীর চাপ, বেড না পেয়ে ফ্লোরে চিকিৎসার অপেক্ষা শ্রীমঙ্গলে কাপড়ের আলনার ড্রয়ারে প্রাণঘাতী পদ্ম গোখরা উদ্ধার চুনারুঘাটে তাহেরীয়া সুন্নী যুব সংগঠনের কমিটি গঠন নিয়ে মতবিনিময় সিলেটে পরিবারসহ সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি জামালগঞ্জে ৪ স্টোন ক্রাশারকে সাড়ে ৩ লাখ টাকা জরিমানা সিলেট মহানগর মোটরযান চালক দলের পরিচিতি সভা হবিগঞ্জে ইয়াবা দিয়ে ফাঁসানোর অভিযোগ: পুলিশের দুই সদস্য প্রত্যাহার যুক্তরাষ্ট্রের সঙ্গে বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি সই বাংলাদেশের জৈন্তাপুরে জঙ্গলে মিলল বিদেশি অস্ত্র ও লুটের গুলি সিলেটের কোন রুটে বাস ভাড়া বাড়ল কত
advertisement
সিলেট বিভাগ

কমলগঞ্জে পুলিশের অভিযানে পাইপগান উদ্ধার, মামলা দায়ের

মৌলভীবাজারের কমলগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে একটি একনালা পাইপগান উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অস্ত্র মামলা দায়ের করা হয়। পুলিশ তদন্ত শুরু করেছে।

মঙ্গলবার রাত পৌনে ১১টায় শমশেরনগর বাজার থেকে পুলিশ পরিত্যক্ত এ পাইপগান উদ্ধার করে।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শমশেরনগর বাজারের রাজমহলের সামনে কয়েকজন ব্যক্তি আগ্নেয়াস্ত্র বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে খবর পেয়ে শমশেরনগর ফাঁড়ির পুলিশের ইনচার্জের নেতৃত্বে একটি দল দ্রুত ঘটনাস্থলে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্দেহভাজনরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল তল্লাশি করে একটি একনালা পাইপগান উদ্ধার করে এবং সেটি জব্দ করা হয়।

পুলিশের প্রাথমিক অনুসন্ধানে শমশেরনগর ইউনিয়নের শংকরপুর গ্রামের শরিফ মিয়ার ছেলে শাহান মিয়া (২৩)-এর সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। সে পলাতক রয়েছেন। শমশেরনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ওসি) রুহুল আমিন বলেন, দেশীয় তৈরি পাইপগান উদ্ধার করে আগ্নেয়াস্ত্রের ঘটনায় একটি অস্ত্র মামলা হয়। মামলার আসামিও সনাক্ত করা হয়েছে। সে অস্ত্র ফেলে দ্রুত পালিয়ে যাওয়ায় তাকে আইনের আওতায় আনতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

▐ এই সম্পর্কিত আরো

ধর্মপাশা স্বাস্থ্য কমপ্লেক্সে আহত রোগীর চাপ, বেড না পেয়ে ফ্লোরে চিকিৎসার অপেক্ষা

শ্রীমঙ্গলে কাপড়ের আলনার ড্রয়ারে প্রাণঘাতী পদ্ম গোখরা উদ্ধার

চুনারুঘাটে তাহেরীয়া সুন্নী যুব সংগঠনের কমিটি গঠন নিয়ে মতবিনিময়

সিলেটে পরিবারসহ সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি

জামালগঞ্জে ৪ স্টোন ক্রাশারকে সাড়ে ৩ লাখ টাকা জরিমানা

সিলেট মহানগর মোটরযান চালক দলের পরিচিতি সভা

হবিগঞ্জে ইয়াবা দিয়ে ফাঁসানোর অভিযোগ: পুলিশের দুই সদস্য প্রত্যাহার

যুক্তরাষ্ট্রের সঙ্গে বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি সই বাংলাদেশের

জৈন্তাপুরে জঙ্গলে মিলল বিদেশি অস্ত্র ও লুটের গুলি

সিলেটের কোন রুটে বাস ভাড়া বাড়ল কত