বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
বিদ্যুৎকেন্দ্র আছে, জ্বালানি নেই—অন্ধকার কাটবে কীভাবে ছাতকের বৌলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা পেনাংয়ের চিফ মিনিস্টারের সঙ্গে বাংলাদেশের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ বাঁধনকে হেনস্তার ঘটনা - ক্ষুব্ধ রাজনৈতিক মহল ও শিল্পী সমাজ সিসিক প্রশাসক - নদীভাঙন ও জলাবদ্ধতা রোধে ৪ হাজার ৬৩৫ কোটি টাকার মেগা প্রকল্প কানাইঘাটে আজিজুর হত্যা: জৈন্তাপুর থেকে নাহিয়ানকে গ্রেপ্তার করল র‌্যাব কারাগার থেকে মুক্তি পেলেন বিদিশা সিদ্দিক ছাতকের পীরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নজরুল বর্ষ পালন ডিসেম্বরেই দেশে ফেরার পরিকল্পনা শেখ হাসিনার! শান্তিগঞ্জে টাস্কফোর্সের অভিযানে ৪ মৎস্যজীবীকে ১০ হাজার টাকা জরিমানা
advertisement
সিলেট বিভাগ

জামালগঞ্জে ‘সংঘাত নয়, শান্তি’ প্রতিষ্ঠায় নাগরিক মতবিনিময় সভা

দল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে নিয়ে সহাবস্থানের পরিবেশ সৃষ্টি করে একটি শান্তিপূর্ণ ও সম্প্রীতির জামালগঞ্জ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন উপজেলার বিশিষ্ট নাগরিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, রাজনীতি হতে হবে শান্তিপূর্ণ, দায়িত্বশীল ও জনগণের কল্যাণমুখী। সমাজে শান্তি ও সম্প্রীতির পরিবেশ বজায় রাখতে সব শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

মঙ্গলবার (২৮ জুলাই) সকালে জামালগঞ্জ বালিকা উচ্চবিদ্যালয় হলরুমে ‘শান্তি-সম্প্রীতি প্রতিষ্ঠায় নাগরিক ভাবনা’ শীর্ষক এক মতবিনিময় সভায় বক্তারা এসব কথা বলেন। ‘সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি) জামালগঞ্জ এ সভার আয়োজন করে।

পানি উন্নয়ন বোর্ড জাতীয় পরিষদের সদস্য ও সুনামগঞ্জ প্যান সমন্বয়কারী নূরুল হক আফিন্দীর সভাপতিত্বে এবং পিএফজি সদস্য আল-আমীনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য দেন দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের মাঠ সমন্বয়কারী কুদরত পাশা।

মতবিনিময় সভায় বক্তব্য দেন পিএফজির পিস অ্যাম্বাসেডর আলেয়া বেগম, জামালগঞ্জ সাংবাদিক ফোরামের সভাপতি ওয়ালী উল্লাহ সরকার, প্রেসক্লাবের সাবেক সভাপতি অঞ্জন রায়, উপজেলা বিএনপির সহসভাপতি আব্দুল খালিক, সদর ইউনিয়ন বিএনপির সভাপতি নাজিম উদ্দিন, জামালগঞ্জ উত্তর ইউনিয়ন বিএনপির সভাপতি আলী আক্কাস মুরাদ, সাবেক উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মারজানা ইসলাম শিবনা, উপজেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক আল-আমীন, ইউপি সদস্য বেবী রানী, অর্চনা দাস ও শারমিনা, ইয়ুথ পিস অ্যাম্বাসেডর গ্রুপের সাদিকুর রহমান স্বাধীন ও শরীফ আহমদসহ অনেকে।

সভায় বিভিন্ন রাজনৈতিক দলের স্থানীয় নেতৃবৃন্দ, শিক্ষক, সাংবাদিক, জনপ্রতিনিধি ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন।

আলোচনা শেষে বক্তারা সংঘাতমুক্ত, শান্তিপূর্ণ ও সম্প্রীতির জামালগঞ্জ গড়ে তুলতে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের অঙ্গীকার ব্যক্ত করেন।

এই সম্পর্কিত আরো

বিদ্যুৎকেন্দ্র আছে, জ্বালানি নেই—অন্ধকার কাটবে কীভাবে

ছাতকের বৌলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা

পেনাংয়ের চিফ মিনিস্টারের সঙ্গে বাংলাদেশের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

বাঁধনকে হেনস্তার ঘটনাক্ষুব্ধ রাজনৈতিক মহল ও শিল্পী সমাজ

সিসিক প্রশাসকনদীভাঙন ও জলাবদ্ধতা রোধে ৪ হাজার ৬৩৫ কোটি টাকার মেগা প্রকল্প

কানাইঘাটে আজিজুর হত্যা: জৈন্তাপুর থেকে নাহিয়ানকে গ্রেপ্তার করল র‌্যাব

কারাগার থেকে মুক্তি পেলেন বিদিশা সিদ্দিক

ছাতকের পীরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নজরুল বর্ষ পালন

ডিসেম্বরেই দেশে ফেরার পরিকল্পনা শেখ হাসিনার!

শান্তিগঞ্জে টাস্কফোর্সের অভিযানে ৪ মৎস্যজীবীকে ১০ হাজার টাকা জরিমানা