রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
ধর্মপাশা স্বাস্থ্য কমপ্লেক্সে আহত রোগীর চাপ, বেড না পেয়ে ফ্লোরে চিকিৎসার অপেক্ষা শ্রীমঙ্গলে কাপড়ের আলনার ড্রয়ারে প্রাণঘাতী পদ্ম গোখরা উদ্ধার চুনারুঘাটে তাহেরীয়া সুন্নী যুব সংগঠনের কমিটি গঠন নিয়ে মতবিনিময় সিলেটে পরিবারসহ সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি জামালগঞ্জে ৪ স্টোন ক্রাশারকে সাড়ে ৩ লাখ টাকা জরিমানা সিলেট মহানগর মোটরযান চালক দলের পরিচিতি সভা হবিগঞ্জে ইয়াবা দিয়ে ফাঁসানোর অভিযোগ: পুলিশের দুই সদস্য প্রত্যাহার যুক্তরাষ্ট্রের সঙ্গে বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি সই বাংলাদেশের জৈন্তাপুরে জঙ্গলে মিলল বিদেশি অস্ত্র ও লুটের গুলি সিলেটের কোন রুটে বাস ভাড়া বাড়ল কত
advertisement
সিলেট বিভাগ

গোলাপগঞ্জে সাংবাদিকদের সঙ্গে নবাগত ওসির মতবিনিময় সভা

সিলেটের গোলাপগঞ্জ মডেল থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) ছবেদ আলীর সঙ্গে উপজেলার কর্মরত সাংবাদিকদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ জুলাই) রাত ৮টায় গোলাপগঞ্জ মডেল থানায় এ সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় গোলাপগঞ্জ উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, মাদক নির্মূল, অপরাধ দমন এবং পুলিশ-সাংবাদিকদের পারস্পরিক সহযোগিতা জোরদারের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সভায় সাংবাদিকদের পক্ষে বক্তব্য দেন গোলাপগঞ্জ প্রেসক্লাবের সাবেক আহ্বায়ক ও দৈনিক মানবজমিনের গোলাপগঞ্জ প্রতিনিধি এম. আব্দুল জলিল, গোলাপগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক সিলেটের ডাকের প্রতিনিধি মাহফুজ আহমদ চৌধুরী, গোলাপগঞ্জ প্রেসক্লাবের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ও দৈনিক বাংলাদেশ সমাচারের প্রতিনিধি মাওলানা শহিদুর রহমান সুহেদ, সকালের দিগন্ত পত্রিকার সম্পাদক সৈয়দ জেলোয়ার হোসেন স্বপন, দৈনিক শুভ প্রতিদিন-এর বিশেষ প্রতিনিধি মাহবুবুর রহমান চৌধুরী, দৈনিক শ্যামল সিলেট-এর প্রতিনিধি আজিজ খান, দৈনিক জৈন্তাবার্তা-এর প্রতিনিধি মো. বদরুল আলম, এনটিভি ইউরোপের প্রতিনিধি ফাহিম আহমদ এবং সাংবাদিক সামিল হোসেন।

এছাড়াও গোলাপগঞ্জে কর্মরত বিভিন্ন জাতীয় ও স্থানীয় গণমাধ্যমের প্রতিনিধিরা সভায় উপস্থিত ছিলেন।

সভায় গোলাপগঞ্জ মডেল থানার ওসি (তদন্ত) মোসলেহ উদ্দিন বলেন, পুলিশ ও সাংবাদিক সমাজের কল্যাণে একে অপরের পরিপূরক। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং অপরাধ দমনে পারস্পরিক সহযোগিতা অব্যাহত থাকলে আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও শক্তিশালী হবে।

নবাগত ওসি ছবেদ আলী বলেন, “গোলাপগঞ্জে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়ন করা হবে। মাদক, সন্ত্রাস ও সব ধরনের অপরাধ দমনে সাংবাদিকদের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেকোনো অপরাধ বা অনিয়মের তথ্য নির্ভয়ে পুলিশকে জানাতে সাংবাদিকদের প্রতি আহ্বান জানাচ্ছি। সকলের সম্মিলিত প্রচেষ্টায় একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও অপরাধমুক্ত গোলাপগঞ্জ গড়ে তুলতে চাই।”

সভায় উপস্থিত সাংবাদিকরা আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে বস্তুনিষ্ঠ ও জনস্বার্থসংশ্লিষ্ট সংবাদ প্রকাশের পাশাপাশি পুলিশ প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত মতবিনিময় সভাটি পারস্পরিক আস্থা ও সহযোগিতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে অংশগ্রহণকারীরা আশাবাদ ব্যক্ত করেন।

▐ এই সম্পর্কিত আরো

ধর্মপাশা স্বাস্থ্য কমপ্লেক্সে আহত রোগীর চাপ, বেড না পেয়ে ফ্লোরে চিকিৎসার অপেক্ষা

শ্রীমঙ্গলে কাপড়ের আলনার ড্রয়ারে প্রাণঘাতী পদ্ম গোখরা উদ্ধার

চুনারুঘাটে তাহেরীয়া সুন্নী যুব সংগঠনের কমিটি গঠন নিয়ে মতবিনিময়

সিলেটে পরিবারসহ সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি

জামালগঞ্জে ৪ স্টোন ক্রাশারকে সাড়ে ৩ লাখ টাকা জরিমানা

সিলেট মহানগর মোটরযান চালক দলের পরিচিতি সভা

হবিগঞ্জে ইয়াবা দিয়ে ফাঁসানোর অভিযোগ: পুলিশের দুই সদস্য প্রত্যাহার

যুক্তরাষ্ট্রের সঙ্গে বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি সই বাংলাদেশের

জৈন্তাপুরে জঙ্গলে মিলল বিদেশি অস্ত্র ও লুটের গুলি

সিলেটের কোন রুটে বাস ভাড়া বাড়ল কত