সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
বিশ্বনাথে ইসলামী আন্দোলনের উপজেলা ও পৌর শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে কানাইঘাটে ছাত্রদলের মোটরসাইকেল শোডাউন মায়ের শেষ বিদায়ে মুকুলের কান্না ছুঁয়ে গেল জানাজায় উপস্থিত সবাইকে আ. লীগ নেতার গাড়িতে ‘লংড্রাইভ করেছেন’ পাটওয়ারী, দাবি রাশেদ খাঁনের শাল্লায় বিএনপি নেতা আলী আমজাদের ইন্তেকাল, নাছির চৌধুরীর শোক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় এমপি মিলনকে ফুলেল শুভেচ্ছা স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস হতে পারে না: রাষ্ট্রপতি চলতি মাসেই ইউপি নির্বাচনের তফসিল: ইসি আনোয়ারুল ইসলাম এমপিওভুক্ত শিক্ষকেরা নির্বাচনে অংশ নিলে নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠবে: ইসি ডেঙ্গু প্রতিরোধে জনগণকে সম্পৃক্ত করে পরিচ্ছন্নতা অভিযান জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর
advertisement
সিলেট বিভাগ

বাংলাদেশ শিক্ষক সমিতি সিলেট মহানগরের সভাপতি জামাল উদ্দীন, সদস্য সচিব মজির উদ্দিন

বাংলাদেশ শিক্ষক সমিতি (বাশিস) সিলেট মহানগর শাখার ত্রিবার্ষিক সম্মেলনে পাঠানটুলা দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ জামাল উদ্দীনকে সভাপতি এবং দি এইডেড হাইস্কুলের সিনিয়র শিক্ষক মো. মজির উদ্দিনকে সদস্য সচিব করে ৪৪ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।

শনিবার (২৫ জুলাই) নগরীর দি এইডেড হাইস্কুলে আয়োজিত ত্রিবার্ষিক সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে সর্বসম্মতিক্রমে এ কমিটি ঘোষণা করা হয়।

এর আগে সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী এবং সিলেট-১ আসনের সংসদ সদস্য খন্দকার আব্দুল মোক্তাদির।

ত্রিবার্ষিক সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক মুহাম্মদ জামাল উদ্দীনের সভাপতিত্বে এবং সদস্য সচিব মোহাম্মদ জিয়াউর রহমান ও সিনিয়র শিক্ষক মো. মজির উদ্দিনের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েছ লোদী, সিলেট জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের চৌধুরী শামীম, বাংলাদেশ শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব রেজাউল করিম লিটন, কেন্দ্রীয় অর্থ সচিব আব্দুল আওয়াল মোল্লা, কেন্দ্রীয় সদস্য এ এইচ এম ইসরাইল আহমদ ও শরিফুল আলম, বাশিস সিলেট জেলা শাখার সভাপতি আহমদ আলী এবং সদস্য সচিব অধ্যক্ষ গোলাম রাব্বানীসহ শিক্ষক নেতৃবৃন্দ।

নবগঠিত কমিটিতে সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন মো. আতাউর রহমান। সহ-সভাপতি, যুগ্ম সচিব, সাংগঠনিক, দপ্তর, অর্থ, শিক্ষা, প্রচার, সাংস্কৃতিক, সমাজকল্যাণ, তথ্য, আইন, ক্রীড়া, প্রকাশনা ও অন্যান্য সম্পাদকীয় পদে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দকে দায়িত্ব দেওয়া হয়েছে।

নেতৃবৃন্দ বলেন, শিক্ষকদের পেশাগত মর্যাদা রক্ষা, মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণ, শিক্ষক সমাজের ন্যায্য দাবি-দাওয়া আদায় এবং শিক্ষা ব্যবস্থার উন্নয়নে নবগঠিত কমিটি ঐক্যবদ্ধভাবে কাজ করবে। সম্মেলনে মহানগরীর বিভিন্ন বিদ্যালয়ের বিপুলসংখ্যক শিক্ষক অংশগ্রহণ করেন এবং নতুন কমিটির প্রতি শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

এই সম্পর্কিত আরো

বিশ্বনাথে ইসলামী আন্দোলনের উপজেলা ও পৌর শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে কানাইঘাটে ছাত্রদলের মোটরসাইকেল শোডাউন

মায়ের শেষ বিদায়ে মুকুলের কান্না ছুঁয়ে গেল জানাজায় উপস্থিত সবাইকে

আ. লীগ নেতার গাড়িতে ‘লংড্রাইভ করেছেন’ পাটওয়ারী, দাবি রাশেদ খাঁনের

শাল্লায় বিএনপি নেতা আলী আমজাদের ইন্তেকাল, নাছির চৌধুরীর শোক

সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় এমপি মিলনকে ফুলেল শুভেচ্ছা

স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস হতে পারে না: রাষ্ট্রপতি

চলতি মাসেই ইউপি নির্বাচনের তফসিল: ইসি আনোয়ারুল ইসলাম

এমপিওভুক্ত শিক্ষকেরা নির্বাচনে অংশ নিলে নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠবে: ইসি

ডেঙ্গু প্রতিরোধে জনগণকে সম্পৃক্ত করে পরিচ্ছন্নতা অভিযান জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর