বিয়ানীবাজারে শহীদ সাংবাদিক এ টি এম তুরাবের কবর জিয়ারত করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। রোববার সকালে বিয়ানীবাজার পৌর শহরের ফতেহপুরস্থ কবরস্থানে গিয়ে তিনি জিয়ারত ও দুআ করেন। এসময় ডা. শফিকুর রহমান শহীদ সাংবাদিক তুরাবের বড় ভাই আবু আজরফ মো. জাবুর ও পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। জিয়ারত শেষে তিনি বলেন, "শহীদ সাংবাদিক তুরাবদের রক্তের বিনিময়েই আজ দেশ ফ্যাসিজম মুক্ত হয়েছে।"
কবর জিয়ারতকালে তাঁর সাথে উপস্থিত ছিলেন মহানগর জামায়াতের আমীর ফখরুল ইসলাম, জেলা জামায়াতের আমীর মাওলানা হাবিবুর রহমান, জেলা সেক্রেটারি জয়নাল আবেদীন, সমাজসেবা সম্পাদক মাওলানা ফয়জুল ইসলাম, উপজেলা জামায়াতের আমীর মোস্তফা উদ্দিন, নায়েবে আমীর আবুল খায়ের, পৌর জামায়াতের আমীর জমির হোসাইন, নায়েবে আমীর সৈয়দ আবু কয়ছর কাজল, সেক্রেটারি ছাদ উদ্দিন ও উপজেলা জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি রুকন উদ্দিন।
এছাড়াও উপস্থিত ছিলেন বিয়ানীবাজার প্রেস ক্লাবের সহ-সভাপতি আব্দুল হামিদ, দপ্তর সম্পাদক আহমদ রেজা চৌধুরী, উপজেলা শিবিরের সভাপতি আব্দুল মুমিন ও বিয়ানীবাজার সরকারি কলেজ শিবিরের সভাপতি আবু সাইদসহ স্থানীয় নেতা-কর্মীরা।
উল্লেখ্য, তুরাবের কবর জিয়ারতের আগে বিরোধীদলীয় নেতা তাঁর মরহুম শ্বশুর ডা. আজিজুর রহমানসহ অন্যান্যদের কবর জিয়ারত ও দুআ করেন।