সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
দুই বছর পর ফের বেতন জট, জামালগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে বিপাকে শিক্ষক-কর্মচারীরা দুই বছর পর ফের বেতন জট, জামালগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে বিপাকে শিক্ষক-কর্মচারীরা জৈন্তাপুরে ওপেন সিক্রেট ‘বুঙ্গা’ আধুনিক প্রযুক্তিতে কৃষির উন্নয়ন: ছাতকে কৃষক-কৃষাণীদের প্রশিক্ষণ, মাঠ পর্যায়ে কর্মকর্তাদের পরিদর্শন কানাইঘাটে ‘ফ্রিজকাণ্ড’: এনসিপি নেতার মামলায় ওয়ালটন কর্মকর্তাদের জামিন দান করা সম্পত্তি আমৃত্যু ভোগ করতে পারবেন দাতা, সংসদে বিল পাস মৌলভীবাজারে সড়ক পরিবহন আইনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৮ মামলা সাইফুর রহমানের মৃত্যু নিছক দুর্ঘটনা নাকি ষড়যন্ত্র ছিল, খতিয়ে দেখার দাবি রিজভীর শান্তিগঞ্জে ‘আমার সংস্কৃতি, আমার অহংকার’ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ জামালগঞ্জে  দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
advertisement
সিলেট বিভাগ

মৌলভীবাজারে বন্যার্তদের পাশে বাংলাদেশ বিমান বাহিনী

বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়াতে মৌলভীবাজারের রাজনগর উপজেলার কামারচাক এলাকায় ত্রাণ বিতরণ ও বিনামূল্যে চিকিৎসাসেবা দিয়েছে বাংলাদেশ বিমান বাহিনী।

বুধবার (১৫ জুলাই) বাংলাদেশ বিমান বাহিনীর মৌলভীবাজার রাডার ইউনিটের অধিনায়ক গ্রুপ ক্যাপ্টেন চৌধুরী আল্লাহ আল আমীন-এর নেতৃত্বে পরিচালিত এ মানবিক কার্যক্রমে বাংলাদেশ বিমান বাহিনী মহিলা কল্যাণ সমিতি (বাফওয়া) অংশগ্রহণ করে।

এ সময় বন্যাদুর্গত ১৫০টি পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী, প্রয়োজনীয় ত্রাণ, চিকিৎসা উপকরণ এবং পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট বিতরণ করা হয়। পাশাপাশি ৩০০ জনকে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করা হয়।

অনুষ্ঠানে ফ্লাইট লেফটেন্যান্ট ফাতেমা আক্তার লিমাসহ বাংলাদেশ বিমান বাহিনীর অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ত্রাণ বিতরণ শেষে গ্রুপ ক্যাপ্টেন চৌধুরী আল্লাহ আল আমীন বলেন, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো বাংলাদেশ বিমান বাহিনীর মানবিক দায়িত্বের অংশ। দেশের যেকোনো দুর্যোগে উদ্ধার, ত্রাণ ও চিকিৎসাসেবায় বিমান বাহিনী সবসময় অগ্রণী ভূমিকা পালন করে আসছে।

তিনি আরও বলেন, জেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে মৌলভীবাজার রাডার ইউনিটের পক্ষ থেকে ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালিত হচ্ছে। বিমান বাহিনীর উদ্ধারকারী দল ও হেলিকপ্টার সার্বক্ষণিক প্রস্তুত রয়েছে। দুর্গত মানুষের জন্য প্রয়োজনীয় খাদ্যসামগ্রী, চিকিৎসা উপকরণ ও পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট বিতরণ অব্যাহত থাকবে।

তিনি জানান, বিমান বাহিনী প্রধানের সার্বক্ষণিক দিকনির্দেশনায় পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এ মানবিক সহায়তা কার্যক্রম চলবে। ভবিষ্যতেও দেশের যেকোনো দুর্যোগ ও সংকটময় পরিস্থিতিতে বাংলাদেশ বিমান বাহিনী জনগণের পাশে থাকবে।

ত্রাণ ও চিকিৎসাসেবা পেয়ে বন্যাদুর্গত পরিবারগুলো বাংলাদেশ বিমান বাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এই সম্পর্কিত আরো

দুই বছর পর ফের বেতন জট, জামালগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে বিপাকে শিক্ষক-কর্মচারীরা

দুই বছর পর ফের বেতন জট, জামালগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে বিপাকে শিক্ষক-কর্মচারীরা

জৈন্তাপুরে ওপেন সিক্রেট ‘বুঙ্গা’

আধুনিক প্রযুক্তিতে কৃষির উন্নয়ন: ছাতকে কৃষক-কৃষাণীদের প্রশিক্ষণ, মাঠ পর্যায়ে কর্মকর্তাদের পরিদর্শন

কানাইঘাটে ‘ফ্রিজকাণ্ড’: এনসিপি নেতার মামলায় ওয়ালটন কর্মকর্তাদের জামিন

দান করা সম্পত্তি আমৃত্যু ভোগ করতে পারবেন দাতা, সংসদে বিল পাস

মৌলভীবাজারে সড়ক পরিবহন আইনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৮ মামলা

সাইফুর রহমানের মৃত্যু নিছক দুর্ঘটনা নাকি ষড়যন্ত্র ছিল, খতিয়ে দেখার দাবি রিজভীর

শান্তিগঞ্জে ‘আমার সংস্কৃতি, আমার অহংকার’ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

জামালগঞ্জে  দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ