সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
বিশ্বনাথে ইসলামী আন্দোলনের উপজেলা ও পৌর শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে কানাইঘাটে ছাত্রদলের মোটরসাইকেল শোডাউন মায়ের শেষ বিদায়ে মুকুলের কান্না ছুঁয়ে গেল জানাজায় উপস্থিত সবাইকে আ. লীগ নেতার গাড়িতে ‘লংড্রাইভ করেছেন’ পাটওয়ারী, দাবি রাশেদ খাঁনের শাল্লায় বিএনপি নেতা আলী আমজাদের ইন্তেকাল, নাছির চৌধুরীর শোক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় এমপি মিলনকে ফুলেল শুভেচ্ছা স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস হতে পারে না: রাষ্ট্রপতি চলতি মাসেই ইউপি নির্বাচনের তফসিল: ইসি আনোয়ারুল ইসলাম এমপিওভুক্ত শিক্ষকেরা নির্বাচনে অংশ নিলে নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠবে: ইসি ডেঙ্গু প্রতিরোধে জনগণকে সম্পৃক্ত করে পরিচ্ছন্নতা অভিযান জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর
advertisement
সিলেট বিভাগ

প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুলে বৃত্তি পেল ছাতকের নাবিদুর রহমান

বাংলাদেশ প্রাথমিক শিক্ষা অধিদপ্তর পরিচালিত প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫-এ ট্যালেন্টপুলে বৃত্তি অর্জন করেছে সুনামগঞ্জের ছাতক উপজেলার ৪৭নং আলমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী নাবিদুর রহমান তালুকদার।

সম্প্রতি প্রকাশিত ফলাফলে ট্যালেন্টপুলে বৃত্তি অর্জনের মাধ্যমে নাবিদুর রহমান বিদ্যালয়, পরিবার ও এলাকাবাসীর মুখ উজ্জ্বল করেছে। তার এ সাফল্যে বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক, অভিভাবক ও শুভানুধ্যায়ীরা আনন্দ প্রকাশ করেছেন এবং তার উত্তরোত্তর সাফল্য ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেছেন।

জানা গেছে, নাবিদুর রহমান তালুকদার ৪৭নং আলমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. খলিলুর রহমান এবং নুরুল্লাহপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসার জুনিয়র শিক্ষিকা সালমা বেগমের সন্তান।

শুধু প্রাথমিক বৃত্তি পরীক্ষাই নয়, এর আগেও বিভিন্ন বৃত্তি পরীক্ষায় কৃতিত্বের স্বাক্ষর রেখেছে নাবিদুর। সে ছমরু মিয়া মদরিছ মাস্টার মেমোরিয়াল এডুকেশন ট্রাস্ট থেকে ট্যালেন্টপুল বৃত্তি, আছিয়া খাতুন চৌধুরী প্রাথমিক বৃত্তি থেকে ট্যালেন্টপুল বৃত্তি, মাওলানা আজমত আলী স্মৃতি পরিষদ থেকে সাধারণ গ্রেডে বৃত্তি এবং কিশোর কণ্ঠ পাঠক ফোরাম থেকে সাধারণ গ্রেডে বৃত্তি অর্জন করেছে।

তার ধারাবাহিক সাফল্যে এলাকায় আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে। শিক্ষাবিদ ও স্থানীয় সচেতন মহলের মতে, নাবিদুর রহমানের এ অর্জন অন্য শিক্ষার্থীদের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত এবং অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।

মেধাবী শিক্ষার্থী নাবিদুর রহমান তালুকদার সকলের কাছে দোয়া কামনা করেছে, যাতে ভবিষ্যতেও সে লেখাপড়ায় আরও ভালো ফল করে দেশ ও জাতির কল্যাণে অবদান রাখতে পারে।

এই সম্পর্কিত আরো

বিশ্বনাথে ইসলামী আন্দোলনের উপজেলা ও পৌর শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে কানাইঘাটে ছাত্রদলের মোটরসাইকেল শোডাউন

মায়ের শেষ বিদায়ে মুকুলের কান্না ছুঁয়ে গেল জানাজায় উপস্থিত সবাইকে

আ. লীগ নেতার গাড়িতে ‘লংড্রাইভ করেছেন’ পাটওয়ারী, দাবি রাশেদ খাঁনের

শাল্লায় বিএনপি নেতা আলী আমজাদের ইন্তেকাল, নাছির চৌধুরীর শোক

সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় এমপি মিলনকে ফুলেল শুভেচ্ছা

স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস হতে পারে না: রাষ্ট্রপতি

চলতি মাসেই ইউপি নির্বাচনের তফসিল: ইসি আনোয়ারুল ইসলাম

এমপিওভুক্ত শিক্ষকেরা নির্বাচনে অংশ নিলে নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠবে: ইসি

ডেঙ্গু প্রতিরোধে জনগণকে সম্পৃক্ত করে পরিচ্ছন্নতা অভিযান জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর